...
...
Next Story

ED raid in Kolkata latest: ‘এটা শুভেন্দু অধিকারীর চাল’, সরব ডিসি শান্তনুর পুত্র, তাঁকে নিয়ে ইডির টিম পার্ক স্ট্রিটে

ED raid: কলকাতার ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে ইডি তল্লাশি। বেলা গড়িয়ে দুপুর হতেই শান্তনু পুত্রকে নিয়ে ইডির টিম কোথায় গেল?

Published on: Apr 19, 2026, 16:47:03 IST
Advertisement

রবিবার ভোর থেকে বালিগঞ্জে কলকাতার ডেপুটি পুলিশ কমিশনার শান্তনু সিংহ বিশ্বাসের বাড়িতে ইডির টিমের তল্লাশি চলে। বেলা গড়াতেই সেখান থেকে শান্তনু সিংহ বিশ্বাসের ছেলেকে নিয়ে ইডির টিম পার্ক স্ট্রিটের দিকে রওনা দেয়। মনে করা হচ্ছে, সোনা পাপ্পু মামলায় ইডির এই তল্লাশি চলছে। প্রসঙ্গত, রাজ্যে ২০২৬ বিধানসভা নির্বাচন শুরু হতে আর মাঝে মাত্র ৩ দিন বাকি। তার আগে, ইডির এই তল্লাশি রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে, এদিন দুপুরে শান্তনু পুত্র এই তল্লাশি নিয়ে সাংবাদিকদের সামনে মুখ খোলেন। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় এজেন্সির এই তৎপরতা ‘শুভেন্দু অধিকারীর চাল’।

‘এটা শুভেন্দু অধিকারীর চাল’,সরব ডিসি শান্তনুর পুত্র,তাঁকে নিয়ে ED পার্ক স্ট্রিটে (PTI Photo)(PTI04_19_2026_000073B) (PTI)
‘এটা শুভেন্দু অধিকারীর চাল’,সরব ডিসি শান্তনুর পুত্র,তাঁকে নিয়ে ED পার্ক স্ট্রিটে (PTI Photo)(PTI04_19_2026_000073B) (PTI)

জানা যাচ্ছে, শান্তনু সিংহ বিশ্বাসের পুত্রকে নিয়ে ইডির টিম পার্ক স্ট্রিটের যে জায়গায় গিয়েছে, সেখানে শান্তনু পুত্রের একটি কোচিং সেন্টার রয়েছে। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে শান্তনু সিংহ বিশ্বাসের পুত্র বলেন, ‘ সাধারণ একটি তদন্ত চলছে। বাবা, আমি বাড়িতেই ছিলাম।' তিনি সাংবাদিকদের বলেন,' সাধারণ কিছু কাগজপত্র যাচাই করে দেখা হচ্ছে। বাবার সঙ্গেও কথা বলেছেন। সব ঠিক আছে।’ তাঁর বিস্ফোরক অভিযোগ, 'এটা শুভেন্দু অধিকারীর চাল। আর কিছু না।' জানা যাচ্ছে, পার্কস্ট্রিটের অকল্যান্ড রোডে তাঁকে নিয়ে যায় ইডির দল। তিনি জানান, তাঁর বাবা ডিসিপি শান্তনু সিংহ বিশ্বাস ও তিনি, সর্বোতভাবে ইডিকে সহযোগিতা করছেন।

এদিকে, ইডির তল্লাশির মধ্যেই শান্তনুর ফার্ন রোডের বাড়িতে পৌঁছন তাঁর আইনজীবী। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের প্রেক্ষিতে আইনজীবী প্রসেনজিৎ নাগ বলেন, 'কেন এই তল্লাশি, আমরা জানতে এসেছি। কোন মামলা, কী অভিযোগে তল্লাশি চলছে, সেটা আমাদের জানার অধিকার আছে। আইনজীবী হিসাবে আমাদের দায়িত্ব আছে। ওঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।'

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks