...
...
Next Story

Mamata Banerjee: সরগরম কালীঘাট! বাড়ির সামনে মমতার ওপর হামলার চেষ্টা, অভিযুক্ত তরুণী

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা, এদিন সন্ধ্যায় দুর্গাপুজোর উদ্বোধনে বেরিয়েছিলেন। জানা যাচ্ছে, সেসময় বাড়ির বাইরেই ওই হামলা চলে।

Published on: Oct 13, 2026, 21:17:42 IST
Advertisement

তৃতীয়ার সন্ধ্যায় সরগরম কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের চত্বর। অভিযোগ রয়েছে, এক তরুণী সেখানে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ৪ বারের সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার চেষ্টা করেছেন বলে। গোটা ঘটনা নিয়ে সরগরম শহর।

সরগরম কালীঘাট! বাড়ির সামনে মমতার ওপর হামলার চেষ্টা, অভিযুক্ত তরুণী (ফাইল চিত্র) (Sudipta Banerjee)
সরগরম কালীঘাট! বাড়ির সামনে মমতার ওপর হামলার চেষ্টা, অভিযুক্ত তরুণী (ফাইল চিত্র) (Sudipta Banerjee)

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা, এদিন সন্ধ্যায় দুর্গাপুজোর উদ্বোধনে বেরিয়েছিলেন। জানা যাচ্ছে, সেসময় বাড়ির বাইরেই ওই হামলা চলে। অভিযোগ ওই তরুণী মমতার ওপর হামলার চেষ্টা করেন। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ঘুঁসি মারার চেষ্টা করেন বলেও অভিযোগ। এর পাশাপাশি মমতার ওপর হামলা চালানো ওই মহিলার কাছে ছুরি পাওয়া গিয়েছে বলেও অভিযোগ।

কালীঘাট তৃণমূলের কর্মী, নেতারা ওই তরুণীকে পাকড়াও করে ফেলেন। পরে তাঁকে কালীঘাট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। গোটা ঘটনা ঘিরে, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে বহু প্রশ্ন উঠতে শুরু করেছে। আজ, মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির কাছেই কালীঘাট মিলন সংঘের পুজো উদ্বোধন করলেন কালীঘাট তৃণমূল নেত্রী। সন্ধ্যায় বাড়ি থেকে বেরচ্ছিলেন নেত্রী। অভিযোগ, সেই সময়ই নিজেকে নেত্রীর আত্মীয় পরিচয় দিয়ে মমতার বাড়ির দরজায় পৌঁছে গিয়েছিলেন ওই অভিযুক্ত তরুণী। এদিন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বাড়ি থেকে বেরতেই তাঁর উপর ঝাপিয়ে পড়ার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে তরুণীর বিরুদ্ধে। অন্যরা সকলে বিষয়টি দেখে প্রাথমিকভাবে হতবাক হয়েছিলেন। পরে পরিস্থিতি বুঝে ওই তরুণীকে আশপাশে থাকা সকলে মিলে ধরে ফেলেন। এরপরই তাঁকে কালীঘাট থানায় খবর দেওয়া হয়।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks