...
...
Next Story

মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

অভিযোগ, এক যুবতীর বাড়িতে ঢুকে নাকি এই কুকর্ম করে রোহিত। এই আবহে গত ১০ এপ্রিল বিকেলে পুলিশ তাকে গ্রেফতার করে এবং ১১ তারিখ বর্ধমান আদালতে পেশ করা হয় সেই সিভিক ভলান্টিয়ারকে। সেদিন নির্যাতিতার গোপন জবানবন্দিও রেকর্ড করা হয়।

Published on: Apr 12, 2026, 12:27:40 IST
Advertisement

মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের গুসকরায়। ধৃতের নাম রোহিত মাহাতো। অভিযোগ, এক যুবতীর বাড়িতে ঢুকে নাকি এই কুকর্ম করে রোহিত। এই আবহে গত ১০ এপ্রিল বিকেলে পুলিশ তাকে গ্রেফতার করে এবং ১১ তারিখ বর্ধমান আদালতে পেশ করা হয় সেই সিভিক ভলান্টিয়ারকে। সেদিন নির্যাতিতার গোপন জবানবন্দিও রেকর্ড করা হয়।

ধর্ষণের অভিযোগে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার
ধর্ষণের অভিযোগে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

অভিযোগ, গত ৯ এপ্রিল নিজের বাড়িতে ঘুমোচ্ছিলেন নির্যাতিতা। পাশাপাশি দুই ঘরে থাকেন নির্যাতিতা এবং তাঁর বিধবা মা। এহেন পরিস্থিতিতে বাড়িতে ঢুকে সেই যুবতীকে ধর্ষণ করে রোহিত। পরে নির্যাতিতা পাড়া প্রতিবেশীদের বিষয়টি জানান। তখন স্থানীয়রা অভিযুক্ত ধরে নিয়ে আসে। তখন নাকি স্থানীয় কেউ কেউ বলেছিলেন, 'কথাবার্তা বলে মিটমাট' করে নিতে। তবে পুলিশে অভিযোগ জানানো হয় শেষ পর্যন্ত। সেই মতো পুলিশ রোহিতকে গ্রেফতার করে। এদিকে সিভিক ভলান্টিয়ারের পদ থেকে সাসপেন্ড করা হয় রোহিতকে।

এদিকে নির্যাতিতা যুবতীকে মেডিকেল পরীক্ষা করানোর জন্য বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও তিনি শারীরিক পরীক্ষায় রাজি হয়নি। এদিকে অভিযুক্তকে জেরার জন্য ৭ দিনের জন্য হেফাজতে চেয়েছিল পুলিশ। তবে বিচারক পুলিশের আবেদন খারিজ করে দেন এবং অভিযুক্তকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়ে দেন। ১৬ এপ্রিল ফের অভিযুক্তকে আদালতে হাজির করতে বলা হয়েছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe