...
...
Next Story

Free Bus Travel: বিনামূল্যে দিঘা-দার্জিলিং যাত্রা! সরকারি বাসে টিকিট লাগবে না মহিলাদের, বড় ঘোষণা…

Free Bus Travel: রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পরিকল্পনা রয়েছে নতুন ইলেকট্রিক বাস নামানো হবে। ১৫ দিন অন্তর ক্যাবিনেট মিটিং হবে বলে জানিয়েছেন তিনি।

Published on: May 18, 2026, 21:50:21 IST
Advertisement

Free Bus Travel: মহিলাদের জন্য বড় সিদ্ধান্ত নিল রাজ্যের নতুন সরকার। বাংলায় ক্ষমতায় আসতেই বিজেপি সরকার ঘোষণা করেছিল যে, সরকারি বাসে আগামী ১ জুন থেকে মহিলাদের ভ্রমণ সম্পূর্ণ ফ্রি। কিন্তু দূরপাল্লার বাস অর্থাৎ দিঘা বা দার্জিলিংগামী বাসেও কী মহিলাদের টাকা লাগবে না, এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল অনেকের মনে। এবার তাতেই শিলমোহর দিল রাজ্য সরকার। মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকের পর রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট জানালেন যে, দূরপাল্লা সরকারি বাসেও এবার মহিলাদের ভ্রমণ সম্পূর্ণ ফ্রি।

মহিলাদের বিনামূল্যে বাস সফরের গাইডলাইন

রাজ্যের মহিলাদের জন্য সুখবর! (Saikat Paul )
রাজ্যের মহিলাদের জন্য সুখবর! (Saikat Paul )

রাজ্যের সব মহিলাদের সব সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধা দেওয়া হয়েছে। ১ জুন থেকে এই সুবিধা চালু হবে। এদিন সাংবাদিক বৈঠক করে অগ্নিমিত্রা পাল স্পষ্ট জানিয়েছেন যে, মহিলাদের আগামী ১ জুন থেকে দূরপাল্লার সরকারি বাসে কোনও ভাড়া দিতে হবে না। অর্থাৎ লোকাল বা দূরপাল্লা, কোনও বাসেই গুনতে হবে না ভাড়া। এতে মহিলারা যে বিরাট উপকৃত হবে তা বলার অপেক্ষায় রাখে না।

কারা সুবিধা পাবেন: পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা সমস্ত মহিলা এই সুবিধা পাবেন। মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেছেন, ‘দূরপাল্লার হোক বা কাছের হোক, যে কোনও সরকারি বাসে মহিলাদের কোনও ভাড়া লাগবে না।’

কোন কোন বাসে টিকিট লাগবে না: CSTC, SBSTC, NBSTC-সহ রাজ্যের সমস্ত সরকারি সাধারণ ও দূরপাল্লার বাসে এই নিয়ম কার্যকর হবে।

এদিন মন্ত্রী জানিয়েছেন, এই মুহূর্তে সরকারি বাসের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত হয়নি। যে কাঠামো হয়েছে, তার উপরেই এই সুবিধা পাবেন। জুন মাসে বাজেট রয়েছে, এই বিষয়টি মাথায় রাখা হবে বলে জানিয়েছেন তিনি। তবে রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পরিকল্পনা রয়েছে নতুন ইলেকট্রিক বাস নামানো হবে। ১৫ দিন অন্তর ক্যাবিনেট মিটিং হবে বলে জানিয়েছেন তিনি।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe