...
...
Next Story

Suvendu on WB Law and Order: 'ধুলিয়ান মডেল চলবে না, ভাতটা টিপে দেখতে গিয়েছিল, কিন্তু…..', হুংকার শুভেন্দুর

Suvendu on WB Law and Order: আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কড়া বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়েছেন, রাজ্যে ধুলিয়ান, বেলডাঙা, মোথাবাড়ি মডেল চলবে না। কড়া ব্যবস্থা নেওয়া হবে।

Published on: Jun 12, 2026 12:59 PM IST
Advertisement

ধর্মীয় ছুতোর আড়ালে আইন-শৃঙ্খলা ব্যবস্থা অবনতির কোনও চেষ্টা করা হলে তা বরদাস্ত করা হবে না। কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার কলকাতায় সাংবাদিক বৈঠকে একটি নির্দিষ্ট প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, ‘প্রথমত বলি এই আইন-শৃঙ্খলা মানে ওই ধুলিয়ান, সামসেরগঞ্জ, মোথাবাড়ি, বেলডাঙা মডেলের কথা বলছেন সম্ভবত। এরা প্রথমে ভাতটা টিপে হাঁড়িতে যেমন আমাদের মা-দিদিরা রান্না করে দেখে না সেদ্ধ হয়েছে কিনা। সেটা দেখেছিল, আসানসোলে একটা ফাঁড়িতে হামলা করে, আর পার্ক সার্কাসে কিছু পুলিশকে ঢিল মেরে, আমার মনে হয়, তারপর থেকে আপনারা দেখতে পাচ্ছেন না। তাই না? পাবেনও না। বিশ্বাস রাখুন। আর যদি করে, আমার থেকে কোনও খারাপ মুখ্যমন্ত্রী ওরা দেখতে পাবে না।’

টাটাকে ফেরানোর বিষয়ে বার্তা শুভেন্দুর

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কড়া বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। (ছবি সৌজন্যে পিটিআই)
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কড়া বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। (ছবি সৌজন্যে পিটিআই)

সেই সাংবাদিক বৈঠক থেকে শিল্প, কর্মসংস্থানের মতো বিষয় নিয়েও বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, সিঙ্গুর-পর্বের পরে রাজ্যে টাটাকে ফিরিয়ে আনা হবে। আপাতত সিঙ্গুরের জমির মালিকানা রাজ্যের হাতে নেই। জমি আছে আসল মালিকদের কাছে। কিন্তু যে জমিতে ন্যানোর কারখানা তৈরি হওয়ার কথা ছিল, সেখানে এখন চাষবাস করা যায় না। কারণ ওই মাটিতে মিশে রয়েছে কংক্রিট ও অন্যান্য জিনিসপত্র।

আরও পড়ুন: Dev-Saayoni in TMC Rebel MPs List: 'দিদি যতদিন বেঁচে….' বলেও সায়নীর আগে সই দেবের, TMC-র বিদ্রোহী তালিকায় ‘মিসিং’ ১৩

ফোটোসেশন নয়, জোর কাজে, সাফ কথা মুখ্যমন্ত্রীর

পাশাপাশি মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তাঁর সরকারের আমলে সরকারি কর্মসংস্থান বাড়বে। চাকরি পাবেন যুবক-যুবতীরা। জোর দেওয়া হবে আর্থিক বিকাশ এবং নারীসুরক্ষার উপরে। সেইসঙ্গে তিনি জানিয়েছেন, ইতিমধ্যে রাজ্যে শিল্প ও বিনিয়োগের জন্য একগুচ্ছ প্রস্তাব পেয়েছেন। ইতিমধ্যে শিল্পমন্ত্রী তাপস রায়ের তত্ত্বাবধানে কাজকর্ম শুরু হয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ফোটোসেশন করেই তাঁর সরকার থেমে থাকবে না বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, শিল্পের জন্য বাম সরকারের মতো জোর করে জমি কেড়ে নেওয়া হবে না। আবার শিল্পপতিদের তাড়িয়ে দেওয়া হবে না তৃণমূল কংগ্রেস সরকারের মতো। জমি অধিগ্রহণের ক্ষেত্রে নির্দিষ্ট আইন আছে। সেই আইন মোতাবেক কাজ হবে। নির্দিষ্ট দামে সাধারণ মানুষের থেকে জমি কিনবে রাজ্য। মানুষই এগিয়ে আসবেন।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe