...
...
Next Story

WB Mahila Congress Programme: বিনামূল্যে নারীদের আইনি পরামর্শ মহিলা কংগ্রেসের, পরিবারিক সমস্যা কাটাতেও টিপস

বিশ্ব সামাজিক ন্যায়বিচার দিবসে কংগ্রেসের তরফে বিশেষ কর্মসূচির আয়োজন করা হল। কংগ্রেসের উত্তর চব্বিশ পরগনা গ্রামীণ-২ জেলা সংগঠনের তরফে আয়োজিত সেই কর্মসূচিতে মহিলাদের বিনামূল্যে আইনি পরামর্শ প্রদান করা হয়। আয়োজন করা হয় সচেতনতা শিবিরের।

Published on: Feb 20, 2026, 12:46:31 IST
Advertisement

বিশ্ব সামাজিক ন্যায়বিচার দিবসে কংগ্রেসের তরফে বিশেষ কর্মসূচির আয়োজন করা হল। কংগ্রেসের উত্তর চব্বিশ পরগনা গ্রামীণ-২ জেলা সংগঠনের তরফে আয়োজিত সেই কর্মসূচিতে মহিলাদের বিনামূল্যে আইনি পরামর্শ প্রদান করা হয়। আয়োজন করা হয় সচেতনতা শিবিরের। উত্তর চব্বিশ পরগনা গ্রামীণ–২ জেলার চাঁদপুর পঞ্চায়েত এলাকায় আইনি পরামর্শ ও সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন আইনজীবী তথা রাজ্য মহিলা কংগ্রেসের লিগ্যাল সেলের কো-অর্ডিনেটর মোহনা মুখোপাধ্যায় এবং উত্তর ২৪ পরগনা গ্রামীণ ২-র কংগ্রেসের মহিলা সভানেত্রী তুলিকা অধিকারী। তিনি জানিয়েছেন, মূলত গ্রামীণ এলাকার মহিলাদের আইনি অধিকার সম্পর্কে সচেতন করা এবং তাঁদের আইনি সমস্যার তাৎক্ষণিক সমাধান দেওয়াই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য।

শিবিরে মহিলাদের সঙ্গে কথা মোহনা মুখোপাধ্যায় এবং তুলিকা অধিকারীর।
শিবিরে মহিলাদের সঙ্গে কথা মোহনা মুখোপাধ্যায় এবং তুলিকা অধিকারীর।

তুলিকা জানিয়েছেন, শুক্রবারের শিবিরে এলাকার অসংখ্য মহিলা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মোহনা অত্যন্ত সহজ ও প্রাঞ্জল ভাষায় মহিলাদের বিভিন্ন মৌলিক আইনি অধিকার সম্পর্কে বুঝিয়ে দেন। বিশেষ করে পারিবারিক সুরক্ষা আইন, সম্পত্তিতে নারীর অধিকার এবং সাইবার অপরাধের হাত থেকে বাঁচার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। শিবিরের একটি বড় অংশজুড়ে ছিল সরাসরি প্রশ্নোত্তর পর্ব। যেখানে উপস্থিত মহিলারা তাঁদের পারিবারিক ও সামাজিক বিভিন্ন জটিল সমস্যার কথা নির্ভয়ে তুলে ধরেন। রাজ্য মহিলা কংগ্রেসের লিগ্যাল সেলের কো-অর্ডিনেটর তাঁদের প্রতিটি সমস্যা গুরুত্ব সহকারে শোনেন এবং যথাযথ আইনি সমাধান ও আইনি ব্যবস্থার পথ বাতলে দেন।

উত্তর ২৪ পরগনা গ্রামীণ ২-র কংগ্রেসের মহিলা সভানেত্রীর কথায়, ‘সামাজিক ন্যায়বিচার তখনই সম্ভব, যখন সমাজের অর্ধেক অংশ অর্থাৎ মহিলারা তাঁদের অধিকার সম্পর্কে সচেতন হবেন। অনেক সময় আইনি জ্ঞান বা অর্থের অভাবে মহিলারা নির্যাতনের বিরুদ্ধে আওয়াজ তুলতে পারেন না। আমাদের এই বিনামূল্যে আইনি পরামর্শ শিবির সেই বাধা দূর করার একটি ক্ষুদ্র প্রচেষ্টা।’

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe