Suvendu on Bangladeshi infiltrators: মোটে ৬৯ জনকে বাংলাদেশ বর্ডার পার করিয়েছেন, খুশি নন শুভেন্দু, পুলিশকে বড় নির্দেশ

Suvendu on Bangladeshi infiltrators: বাংলাদেশি অনুপ্রবেশকারীদের প্রতি যাতে কোনওরকম ক্ষমা-ঘেন্না দেখানো না হয়, তা নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেইসঙ্গে জেলে থাকা হিন্দু শরণার্থীদের দ্রুত মুক্তির উপরেও জোর দিলেন।

Published on: Jul 11, 2026, 08:33:35 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Suvendu on Bangladeshi infiltrators: বাংলাদেশি অনুপ্রবেশকারীদের যাতে কোনওভাবে রেয়াত না করা হয়, তা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী। সেই রেশ ধরে শুক্রবার মুর্শিদাবাদে প্রশাসনিক বৈঠকের পরে পুলিশের ভূমিকা নিয়েও কিছুটা উষ্মাপ্রকাশ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি জানান, সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশকারীদের যাতে কোনওরকমভাবে রেয়াত করা না হয় বা ক্ষমা-ঘেন্না করা না হয়, তা নিশ্চিত করতে ইতিমধ্যে পুলিশকে নির্দেশ দিয়েছেন। তারপরও শুক্রবার পর্যন্ত পুলিশ মাত্র ৬৯ জনকে সীমান্ত পার করাতে পেরেছে। অথচ রাজ্যে হাজার-হাজার বাংলাদেশি অনুপ্রবেশকারী আছে। তার তুলনায় যতজনকে সীমান্ত পার করানো হয়েছে, সেই সংখ্যাটা অত্যন্ত কম। সেই পরিস্থিতিতে বিএসএফের সঙ্গে পুলিশের সমন্বয় আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। (ছবি সৌজন্যে ফেসবুক Suvendu Adhikari)
মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। (ছবি সৌজন্যে ফেসবুক Suvendu Adhikari)

মুর্শিদাবাদ জেলা প্রশাসনের প্রশংসায় মুখ্যমন্ত্রী

তারইমধ্যে অবশ্য জেলা প্রশাসনের ভূয়সী প্রশংসা শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর গলায়। তিনি জানিয়েছেন, কাঁটাতারের বেড়া এবং সীমান্ত পরিকাঠামো তৈরির জন্য রাজ্যে বিজেপি সরকার তৈরি হওয়ার ৪৫ দিনের মধ্যেই বিএসএফের হাতে ৩৩৮ একর জমি তুলে দিয়েছে মুর্শিদাবাদ জেলা প্রশাসন।

আরও পড়ুন: Incorrect Indian map at Bangladesh event: বাংলাদেশে ভারতের ভুল মানচিত্র দেখানো হল, ফুঁসে উঠলেন ভারতীয় কূটনীতিবিদ!

জমি হস্তান্তরের নিরিখে বাজিমাত মুর্শিদাবাদের

পুরো বিষয়টি ব্যাখ্যা করে মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, হিসাব মতো ৩৬৩ একরের মতো জমি হস্তান্তরের কথা ছিল। ইতিমধ্যে ৩৩৮ একর জমি তুলে দিয়েছে বিএসএফের হাতে। এতটাই ভালো কাজ করেছে মুর্শিদাবাদ জেলা প্রশাসন যে জমি হস্তান্তরের মাপকাঠিতে সবথেকে এগিয়ে আছে। মুখ্যমন্ত্রীর কথায়, 'সরকার যা চাইবে, সেটা বুঝতে পেরেছেন অফিসাররা।'

আরও পড়ুন: Bengal Industrial Projects Update: এই শনিবার হুগলি, পরেরটায় বাঁকুড়া- ২ বড় কারখানা পাচ্ছে বাংলা, ‘সেরা’ হবে এশিয়ার

মুখ্যমন্ত্রী কী কী বলেছেন আর?

১) মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মুর্শিদাবাদে যে হিন্দু শরণার্থীরা জেলে বন্দী আছেন, তাঁদের মুক্তি দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন।

২) তিনি জানিয়েছেন, সিনিয়রদের নির্দেশের অপেক্ষা না করে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলেছেন পুলিশকে।

আরও পড়ুন: Kolkata Ring Road Proposal: কলকাতায় না ঢুকেই কলকাতা পেরিয়ে যাবেন! নয়া রাস্তার প্রস্তাব, রুট কী? হবে ব্রিজও

৩) তিনি জানিয়েছেন, বিজেপি ক্ষমতায় আসার পরে মুর্শিদাবাদে সেরকম কোনও বড় ঘোষণা ঘটেনি। 'একজন' (নওদার বিধায়ক হুমায়ুন কবীর) উস্কানিমূলক ভাষণ দিয়েছিলেন। কিন্তু দ্রুত পদক্ষেপ করা হয়েছে। যদি পুলিশ ঠিকমতো কাজ না করে বা অনৈতিক কোনও কাজে যুক্ত থাকে, তাহলে সেটা তাঁর গোচরে যেন আনা হয়। তিনি যেমন মুখ্যমন্ত্রী, তেমনই পুলিশমন্ত্রী। তাই উপযুক্ত পদক্ষেপ করবেন বলে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More