Incorrect Indian map at Bangladesh event: বাংলাদেশে ভারতের ভুল মানচিত্র দেখানো হল, ফুঁসে উঠলেন ভারতীয় কূটনীতিবিদ!

Incorrect Indian map at Bangladesh event: বাংলাদেশের অনুষ্ঠানে ভারতের ভুল মানচিত্র দেখানো হল। তা নিয়ে শান্তভাবে ফুঁসে উঠলেন ভারতীয় কূটনীতিবিদ। বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারির (রাজনৈতিক এবং তথ্য বিষয়ক) অবস্থানে বেকায়দায় পড়ে যান বাংলাদেশের প্রাক্তন কূটনীতিবিদ।

Published on: Jul 11, 2026, 07:38:14 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Incorrect Indian map at Bangladesh event: বাংলাদেশের অনুষ্ঠানে ভুল ভারতীয় মানচিত্র দেখানো হওয়ায় তীব্র প্রতিবাদ জানাল নয়াদিল্লি। একেবারে স্পষ্ট এবং দ্ব্যর্থহীন ভাষায় ভারতীয় কূটনীতিবিদ বলে দেন যে জম্মু ও কাশ্মীর হল ভারতের অখণ্ড এবং অবিচ্ছেদ্য অংশ। আর ভারতীয় কূটনীতিবিদের সেই কথায় থতমত খেয়ে যান ভারতে নিযুক্ত বাংলাদেশের প্রাক্তন হাইকমিশনার আহমেদ তারিক করিম। চেষ্টা করেন সাফাই দেওয়ার। তাতে অবশ্য কোনও লাভ হয়নি। শেষপর্যন্ত ভারতীয় প্রতিনিধির অবস্থানের সঙ্গে বাংলাদেশের প্রাক্তন কূটনীতিবিদও একমত বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

বাংলাদেশের অনুষ্ঠানে ভারতের ভুল মানচিত্র দেখানো হল, ফুঁসে উঠলেন ভারতীয় কূটনীতিবিদ। (ছবি সৌজন্যে এক্স এবং ফেসবুক)
বাংলাদেশের অনুষ্ঠানে ভারতের ভুল মানচিত্র দেখানো হল, ফুঁসে উঠলেন ভারতীয় কূটনীতিবিদ। (ছবি সৌজন্যে এক্স এবং ফেসবুক)

ওই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের মন্ত্রী

সেই পুরো ঘটনা ঘটেছে সোমবার। ঢাকায় সার্ক (সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কো-অপারেশন) সংক্রান্ত একটি সেমিনারে যোগ দেন বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি (রাজনৈতিক এবং তথ্য বিষয়ক) পূজা ঝা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী (বিদেশ প্রতিমন্ত্রী) শামা ওবায়েদ। আর সেখানে ভাষণ দিচ্ছিলেন ভারতে নিযুক্ত বাংলাদেশের প্রাক্তন হাইকমিশনার তারিক।

ভারতীয় কূটনীতিবিদ ও বাংলাদেশের প্রাক্তন কূটনীতিবিদের কথোপকথন

আর বাংলাদেশের প্রাক্তন কূটনীতিবিদের ভাষণের মধ্যেই তাঁকে থামিয়ে দেন বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি। তিনি বলেন, ‘এখানে ভারতের যে মানচিত্র দেখানো হয়েছে, তা ভুল। জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। আর এখানে যে মানচিত্র দেখানো হয়েছে, সেটা সঠিক নয়।’

আরও পড়ুন: Sheikh Hasina: ‘যদি মৃত্যু আসে, তাহলে তা নিজের মাটিতে..’, দেশে ফেরার ঘোষণা হাসিনার, কবে ফিরছেন?

ভারতীয় কূটনীতিবিদের সেই দৃঢ় অবস্থানে কিছুটা বেকায়দায় পড়ে যান ভারতে নিযুক্ত বাংলাদেশের প্রাক্তন হাইকমিশনার তারিক। তিনি দাবি করেন, ‘শুধুমাত্র প্রতিনিধিত্বমূলক উদ্দেশ্যে এই মানচিত্র ব্যবহার করা হয়েছে। এটা প্রকৃত সীমানা নির্দেশ করে না।’ তাতে পালটা শান্ত এবং স্পষ্টভাবে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি বলেন, ‘আমি বুঝতে পারছি, স্যার, কিন্তু জম্মু ও কাশ্মীর ভারতের একটি অবিচ্ছেদ্য অংশ এবং এখানে এটিকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে।’

আরও পড়ুন: Bengal Industrial Projects Update: এই শনিবার হুগলি, পরেরটায় বাঁকুড়া- ২ বড় কারখানা পাচ্ছে বাংলা, ‘সেরা’ হবে এশিয়ার

সেই পরিস্থিতিতে বাংলাদেশের প্রাক্তন কূটনীতিবিদ দৃশ্যতই পিছু হটতে বাধ্য হন। সংশ্লিষ্ট মহলের মতে, বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারির সঙ্গে অবস্থানের সঙ্গে একমতও হন প্রাক্তন কূটনীতিবিদ। তারপর ফের নিজের ভাষণ শুরু করেন।

আরও পড়ুন: Australia–India Relations: ভারতকে ইউরেনিয়াম ‘সাপ্লাই’ করবে অস্ট্রেলিয়া! মেলবোর্নে বড় ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর

নেটপাড়ায় প্রশংসিত হলেন ভারতীয় কূটনীতিবিদ

তারইমধ্যে দৃঢ় এবং কঠোর অবস্থানের জন্য বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারির প্রশংসায় পঞ্চমুখ হয়েছে নেটপাড়া। এক নেটিজেন বলেন, ‘পূজা কণ্ঠস্বর চড়াননি। বরং তিনি ভারতের অবস্থানকেই তুলে ধরেছেন। প্রকৃত কূটনীতি এমনই - যা অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্তে স্পষ্ট, নির্ভীক ও অবিচল হয়। সেমিনারে উপস্থিত সকলের কাছে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে ভারতের সার্বভৌমত্ব কোনওভাবেই ব্যাখ্যার বা আলোচনার বিষয় হতে পারে না।’

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More