...
...
Next Story

Sheep assault case: সিসিটিভি ফুটেজে নারকীয় কাণ্ড! খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, অন্য মামলায় ধৃত অভিযুক্ত

Sheep assault case: নদিয়ার চাপড়ায় হাঁটরার বাসিন্দা রিঙ্কা মহলদারের এলাকায় একটি গবাদি পশুর খামার রয়েছে ইটভাটার পাশে। অভিযোগ, সোমবার সন্ধ্যায় খামারে গিয়ে একটি ভেড়াকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান মহিলা।

Updated on: Aug 26, 2026, 20:17:07 IST
Advertisement

Sheep assault case: ফের ন্যাক্কারজনক ঘটনা নদিয়ায়। চরম যৌন বিকৃতির শিকার হতে হল নিরীহ এক ভেড়াকে। খামারের ভিতর ঢুকে এক ভেড়াকে জোর করে ধর্ষণের (sheep assault case) অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে সেই ঘটনার সিসিটিভি ফুটেজ (CCTV Footage)। অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে ভেড়ার মালিক। শুরু হয়েছে তদন্ত। তারমাঝে অন্য একটি মামলাতে অভিযুক্ত এলেম মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ।

ঠিক কী ঘটেছিল?

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, অন্য মামলায় ধৃত অভিযুক্ত
খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, অন্য মামলায় ধৃত অভিযুক্ত

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নদিয়ার চাপড়ায় হাঁটরার বাসিন্দা রিঙ্কা মহলদারের এলাকায় একটি গবাদি পশুর খামার রয়েছে ইটভাটার পাশে। অভিযোগ, সোমবার সন্ধ্যায় খামারে গিয়ে একটি ভেড়াকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান মহিলা। খতিয়ে দেখতে নজরে পড়ে, ভেড়াটির মলদ্বার থেকে রক্তক্ষরণ হচ্ছে। বিষয়টি দেখে তাঁর সন্দেহ হয়। কিছু বুঝে উঠতে না পেরে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন। সেখানেই এই ভয়ংকর দৃশ্য প্রকাশ্যে আসে। অভিযোগ, ফুটেজে দেখা যায় অভিযুক্ত এলেম মোল্লাকে খামারে ঢুকছে। ওই যুবক একটি ভেড়াকে ধর্ষণ করে বলে অভিযোগ।

এরপরেই রিঙ্কা বহালদার তড়িঘড়ি চাপড়া থানায় অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। সেই সঙ্গে সিসিটিভি ফুটেজটিও জমা করেন। আর সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে চাপড়া থানার পুলিশ। পাশাপাশি, পুলিশ ফুটেজের সত্যতা, ঘটনার সময় এবং অন্যান্য তথ্য খতিয়ে দেখছে। পশুটির প্রয়োজনীয় চিকিৎসা ও মেডিক্যাল পরীক্ষার তথ্যও তদন্তে গুরুত্বপূর্ণ হতে পারে। এদিকে জানা গিয়েছে, অভিযুক্ত এলেম মোল্লার বিরুদ্ধে আগে থেকেই ডাকাতির চেষ্টার একটি পৃথক মামলা ছিল। সেই মামলায় সোমবার রাতে তাঁকে গ্রেফতার করে মঙ্গলবার আদালতে পেশ করা হয়। তবে পশু নির্যাতনের অভিযোগে এখনও তদন্ত চলছে। এরমধ্যে ভেড়াকে ধর্ষণের ঘটনা জানাজানি হতেই ক্ষোভ প্রকাশ করেছেন পশুপ্রেমী সংগঠনের সদস্যেরা। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe