...
...
Next Story

Yuva Sathi Applicant Number Latest Update: প্রথম ২ দিনে যুবসাথী প্রকল্পে বাংলার কত লাখ 'বেকার' আবেদন করলেন?

যুবসাথী প্রকল্পে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে মুর্শিদাবাদ জেলায়। যুবসাথী আবেদন জমা পড়ার সংখ্যায় দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। তারপর বাঁকুড়া ও পুরুলিয়া। এদিকে যুবসাথী প্রকল্পে সব থেকে কম আবেদন মিলেছে কালিম্পং, দার্জিলিং, ঝাড়গ্রাম এবং আলিপুরদুয়ারে।

Published on: Feb 17, 2026, 09:58:55 IST
By
Prefer HTon Google
Advertisement

দুয়ারে সরকার শিবিরের প্রথম দুই দিনে বাংলার বেকারদের ভিড়। রিপোর্ট অনুযায়ী, যুবসাথী প্রকল্পে ১৪ লক্ষের বেশি 'বেকার' নাকি আবেদন জানিয়ে ফেলেছেন ইতিমধ্যেই। উল্লেখ্য, ১৫ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে অনলাইনেও আবেদন করা যাচ্ছে যুবসাথী প্রকল্পে। এমএ পাশ থেকে শুরু করে পিএইচডি, বিটেক পাশ করা যুবকরা পর্যন্ত চাকরি না পেয়ে যুবসাথী প্রকল্পের সুবিধা পেতে লাইনে দাঁড়িয়েছেন এই বাংলায়। উল্লেখ্য, আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত (ছুটির দিন বাদে) বিভিন্ন শিবিরে গিয়ে যুবসাথীর জন্য আবেদন করা যাবে। আবার অনলাইনেও https://apas.wb.gov.in ওয়েবসাইটে গিয়ে যুবসাথীর জন্য আবেদন করতে পারবেন।

যুবসাথী প্রকল্পে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে মুর্শিদাবাদ জেলায়। যুবসাথী আবেদন জমা পড়ার সংখ্যায় দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। (PTI)
যুবসাথী প্রকল্পে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে মুর্শিদাবাদ জেলায়। যুবসাথী আবেদন জমা পড়ার সংখ্যায় দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। (PTI)

রিপোর্ট অনুযায়ী, প্রথম দিনে ‘যুবসাথী’ প্রকল্পে মোট আবেদনকারীর সংখ্যা ছিল ৬ লক্ষ ৫৫ হাজার ৮৯৩ জন। সোমবার তা এক লাফে বেড়ে হয়েছে ৮ লক্ষ ৮০ হাজার ৫৫৭। সব মিলিয়ে সোমবার বিকেল পর্যন্ত রাজ্যের সব জেলায় ১৬০৪ টি শিবিরে শুধু যুবসাথী প্রকল্পেই আবেদন করেছেন ১৩ লক্ষ ৪৪ হাজার ৮১২ জন। অনলাইনেও লক্ষাধিক আবেদন জমা পড়েছে যুবসাথীর প্রকল্পের জন্য। এই আবহে যুবসাথীর আবেদনকারীর মোট সংখ‌্যা দাঁড়াচ্ছে ১৪ লক্ষ ৬৪ হাজার ৮১২টি।

এদিকে যুবসাথী প্রকল্পে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে মুর্শিদাবাদ জেলায়। যুবসাথী আবেদন জমা পড়ার সংখ্যায় দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। তারপর বাঁকুড়া ও পুরুলিয়া। এরপর ক্রমপর্যায়ে তালিকায় আছে উত্তর ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, নদিয়া, পূর্ব মেদিনীপুর, কোচবিহার, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, বীরভূম, পশ্চিম বর্ধমান, দক্ষিণ দিনাজপুর, কলকাতা। এদিকে যুবসাথী প্রকল্পে সব থেকে কম আবেদন মিলেছে কালিম্পং, দার্জিলিং, ঝাড়গ্রাম এবং আলিপুরদুয়ারে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe