...
...
Next Story

Yuvraj Singh Cricket Acadamy Kolkata: ‘দাদা’ সৌরভের শহরে যুবরাজ খুললেন আরও ১টি ক্রিকেট অ্যাকাডেমি, কারণও বোঝালেন তারকা

Yuvraj Singh Cricket Acadamy Kolkata: ‘দাদা’ সৌরভ গঙ্গোপাধ্যায়ের শহরে নয়া ক্রিকেট অ্যাকাডেমি খুললেন ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার যুবরাজ সিং। ইতিমধ্যে তাঁর একটি অ্যাকাডেমি ছিল। আরও একটি অ্যাকাডেমি খুললেন তিনি।

Published on: Sep 4, 2026, 19:54:20 IST
Advertisement

Yuvraj Singh Cricket Acadamy Kolkata: পশ্চিমবঙ্গে দ্বিতীয় ক্রিকেট অ্যাকাডেমি চালু করলেন যুবরাজ সিং। দিনকয়েক আগে মার্লিন গ্রুপের সঙ্গে হাত মিলিয়ে যুবরাজ সিং সেন্টার অফ এক্সিলেন্স সেই অ্যাকাডেমি চালু করেছে। বাসন্তী রোডের বানতলায় অবস্থিত 'ওয়াইএসসিই ক্লাব এরিনা'-তে আনুষ্ঠানিকভাবে এই নতুন কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। ইতিমধ্যে রাজারহাটে ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটারের একটি অ্যাকাডেমি আছে। ম্যানেজমেন্টের তরফে দাবি করা হয়েছে, রাজারহাটের অ্যাকাডেমির সাফল্যের পরেই বানতলার অ্যাকাডেমি খোলা হয়েছে।

ক্রিকেট অ্যাকাডেমিতে কী কী থাকছে?

কলকাতায় আরও একটি ক্রিকেট অ্যাকাডেমি চালু করলেন যুবরাজ সিং। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)
কলকাতায় আরও একটি ক্রিকেট অ্যাকাডেমি চালু করলেন যুবরাজ সিং। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)

উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, বানতলার 'ওয়াইএসসিই ক্লাব এরিনা'-কে সাজিয়ে তোলা হয়েছে সম্পূর্ণ আন্তর্জাতিক মানের আধুনিক পরিকাঠামো দিয়ে। প্রশিক্ষণার্থীরা যাতে সবরকমের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পারেন, সেজন্য অনুশীলনেই বিশেষ বন্দোবস্ত থাকবে। তৈরি করা হয়েছে ১০,০০০ বর্গফুটের একটি ইন্ডোর স্পোর্টস গ্রাউন্ড। পাশাপাশি, বড় শট খেলা এবং ম্যাচ সিচুয়েশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য রয়েছে ৩০,০০০ বর্গফুটের আউটডোর স্পোর্টস গ্রাউন্ড।

আরও পড়ুন: Breathing Problems Symptoms in Bengali: তরুণ বয়সেই শ্বাসকষ্টে ভুগছেন না তো? হাঁপানি-সহ এই ‘সিগন্যালগুলো’ এড়িয়ে যাবেন না

আবার ফিটনেসের মাথায় রেখে বানতলার এই নতুন কেন্দ্রে অত্যাধুনিক জিম ও বায়োমেকানিক্স সেন্টার আছে বলেও ম্যানেজমেন্টের তরফে জানানো হয়েছে। ম্যানেজমেন্টের তরফে জানানো হয়েছে, অ্যাথলিটদের শারীরিক ফিটনেস বাড়াতে পেশাদার ট্রেনার ও ফিজিওদের নজরদারিতে বিশেষ অনুশীলনের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি তরুণ প্রতিভাদের সুবিধার্থে এখানে রয়েছে আবাসনের ব্যবস্থা, রেস্তোরাঁ এবং ক্যাফেটেরিয়া।

ইতিমধ্যেই নতুন এই অ্যাকাডেমির সূচনা উপলক্ষ্যে প্রথম পর্বের ট্রায়ালের আয়োজন করা হয়েছিল। তাতে ২০০-রও বেশি উদীয়মান ক্রিকেটার অংশ নেন। ক্রিকেটারদের পর্যবেক্ষণ ও বিশ্লেষণের পর তাদের মধ্য থেকে ছয়জন প্রতিভাবান খেলোয়াড়কে স্কলারশিপের জন্য নির্বাচন করা হয়েছে।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রক্রিয়া এখানেই শেষ নয়। আগামিদিনে রেজিস্ট্রেশনের সংখ্যা এবং চাহিদার ওপর ভিত্তি করে ধাপে-ধাপে আরও একাধিক ট্রায়ালের আয়োজন করা হবে, যাতে আর্থিক পিছিয়ে থাকা কিন্তু প্রতিশ্রুতিমান কোনও প্রতিভা সুযোগ পাওয়া থেকে বঞ্চিত না হয়।

আরও পড়ুন: Howrah and Bally Developement Projects: ৪,৭০০ কোটি টাকার কাজ হবে হাওড়া ও বালিতে! জলযন্ত্রণা থেকে মুক্তি, কবে শেষ হবে?

যুবরাজ কী বলছেন?

নতুন অ্যাকাডেমির প্রসঙ্গে যুবরাজ বলেন, 'বাংলায় ক্রিকেটের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ এবং অগাধ প্রতিভা দেখে আমরা সত্যিই আপ্লুত। রাজারহাটে আমরা যে ভালোবাসা পেয়েছি, তা আমাদের বানতলায় দ্বিতীয় কেন্দ্র খুলতে উদ্বুদ্ধ করেছে। ওয়াইএসসিই ক্লাব এরিনার মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই যেন মাঠের শেষ প্রান্তের তরুণ ক্রিকেটারের কাছেও আধুনিক ক্রিকেট প্রশিক্ষণ পৌঁছায়।'

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe