...
...
Next Story

Australian Woman Cricketer Molested: বিশ্বকাপ ম্যাচের আগে অজি মহিলা ক্রিকেটারকে যৌন হেনস্থা ইন্দোরে, ধৃত অভিযুক্ত

তদন্তকারী সাব-ইন্সপেক্টর নিধি রঘুবংশী বলেন, দুই ক্রিকেটার তাঁদের হোটেল থেকে বেরিয়ে একটি ক্যাফের দিকে হেঁটে যাচ্ছিলেন। ঠিক তখনই মোটরসাইকেলে থাকা এক ব্যক্তি তাঁদের পিছু নিতে শুরু করে। অভিযোগ, সে তাঁদের একজনকে অনুপযুক্তভাবে স্পর্শ করে পালিয়ে যায়।

Published on: Oct 25, 2025, 14:15:35 IST
Advertisement

আইসিসি মহিলা বিশ্বকাপ খেলতে ভারতে থাকা দুই অস্ট্রেলিয়ান খেলোয়াড়কে যৌন হেনস্থা করা হয় বৃহস্পতিবার। রিপোর্ট অনুযায়ী, গতকাল ইন্দোরে হোটেল থেকে একটি ক্যাফেতে যাওয়ার সময় হেনস্থার শিকার হন বলে অভিযোগ। ঘটনাটি ঘটার সাথে সাথেই মহিলা ক্রিকেটাররা একটি এসওএস নোটিফিকেশন পাঠান। তথ্য পেয়ে ঘটনাস্থলে পৌঁছান নিরাপত্তা কর্মকর্তারা। অস্ট্রেলিয়ান দলের নিরাপত্তা ম্যানেজার ড্যানি সিমন্স বৃহস্পতিবার সন্ধ্যায় এমআইজি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর, পুলিশ একটি এফআইআর দায়ের করে এবং অভিযুক্ত আকিলকে গ্রেপ্তার করে। এই আকিল বাইকে করে এসে দুই মহিলা ক্রিকেটারকে হেনস্থা করে বলে অভিযোগ।

ইন্দোরে অজি মহিলা ক্রিকেটারকে যৌন হেনস্থা রাস্তায়, ধৃত অভিযুক্ত আকিল খান (REUTERS)
ইন্দোরে অজি মহিলা ক্রিকেটারকে যৌন হেনস্থা রাস্তায়, ধৃত অভিযুক্ত আকিল খান (REUTERS)

উল্লেখ্য, অস্ট্রেলিয়ান দলের আজ ম্যাচ রয়েছে দক্ষিণ আফ্রিকার সঙ্গে। এই ম্যাচেই নির্ধারিত হবে গ্রুপ পর্বে কোন দল শীর্ষে থাকবে। ইন্দোরেই হওয়ার কথা সেই ম্যাচটি। আর অজি দল থাকছে ব়্যাডিসন ব্লু হোটেলে। সংবাদ সংস্থা পিটিআই অনুসারে, বৃহস্পতিবার সকালে খাজরানা রোড এলাকায় ঘটে এই ঘটনা। সেই ঘটনায় জড়িত ব্যক্তিকে শুক্রবার পুলিশ গ্রেফতার করেছে। ঘটনা প্রসঙ্গে তদন্তকারী সাব-ইন্সপেক্টর নিধি রঘুবংশী বলেন, দুই ক্রিকেটার তাঁদের হোটেল থেকে বেরিয়ে একটি ক্যাফের দিকে হেঁটে যাচ্ছিলেন। ঠিক তখনই মোটরসাইকেলে থাকা এক ব্যক্তি তাঁদের পিছু নিতে শুরু করে। অভিযোগ, সে তাঁদের একজনকে অনুপযুক্তভাবে স্পর্শ করে পালিয়ে যায়।

এরপর দুই ক্রিকেটার তাঁদের দলের নিরাপত্তা কর্মকর্তা ড্যানি সিমন্সের সাথে যোগাযোগ করেন। তিনি স্থানীয় পুলিশ কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেন। সেই দুই ক্রিকেটারকে ঘটনাস্থল থেকে ফিরিয়ে আনতে একটি গাড়ি পাঠানো হয়। এই ঘটনার তথ্য পাওয়ার পর, সহকারী পুলিশ কমিশনার হিমানী মিশ্র দুই খেলোয়াড়ের সাথে দেখা করেন, তাদের বক্তব্য রেকর্ড করেন এবং ভারতীয় ন্যায় সংহিতার ধারা নং ৭৪ (একজন মহিলার শালীনতা অবমাননা করার জন্য অপরাধমূলক বলপ্রয়োগ) এবং ধারা ৭৮-এর অধীনে থানায় একটি এফআইআর নথিভুক্ত করেন। পুলিশ কর্মকর্তা বলেন, একজন পথচারী সন্দেহভাজনের মোটরসাইকেল নম্বরটি লক্ষ্য করেছিলেন। এর ভিত্তিতে অভিযুক্ত আকিল খানকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, আকিল খানের বিরুদ্ধে এর আগেও ফৌজদারি মামলা রয়েছে এবং তার তদন্ত চলছে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe