...
...
Next Story

শুভমন গিলের তীব্র সমালোচনার পর ডিউক বল নিয়ে বল প্রস্তুতকারকের বড় ঘোষণা

চলতি ইংল্যান্ড বনাম ভারত টেস্ট সিরিজে একাধিকবার ভারত ও ইংল্যান্ড দুই দলকেই বল বদলাতে হয়েছে, এবং সেইসঙ্গে আম্পায়ারদের সামনে বারবার বলের মান নিয়ে প্রশ্ন উঠেছে। এর মধ্যেই ডিউক বল প্রস্তুতকারী সংস্থা British Cricket Balls Ltd-এর মালিক দিলীপ জাজোদিয়া একটি বড় ঘোষণা করলেন।

Published on: Jul 18, 2025, 16:19:00 IST
By
Prefer HTon Google
Advertisement

চলতি ইংল্যান্ড বনাম ভারত টেস্ট সিরিজে ব্যবহৃত ডিউক বল নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। এই সমালোচনার সূত্রপাত ভারত অধিনায়ক শুভমন গিল-এর মন্তব্য থেকেই শুরু হযেছিল। আসলে শুভমন গিল বলেছিলেন—এই বল খুব দ্রুত শক্তি হারাচ্ছে ও নরম হয়ে যাচ্ছে।

ডিউক বল নিয়ে বল প্রস্তুতকারকের বড় ঘোষণা (ছবি- PTI)
ডিউক বল নিয়ে বল প্রস্তুতকারকের বড় ঘোষণা (ছবি- PTI)

পুরো সিরিজ জুড়ে একাধিকবার ভারত ও ইংল্যান্ড দুই দলকেই বল বদলাতে হয়েছে, এবং সেইসঙ্গে আম্পায়ারদের সামনে বারবার বলের মান নিয়ে প্রশ্ন উঠেছে। এর মধ্যেই ডিউক বল প্রস্তুতকারী সংস্থা British Cricket Balls Ltd-এর মালিক দিলীপ জাজোদিয়া একটি বড় ঘোষণা করলেন।

BBC Sport-কে দেওয়া এক সাক্ষাৎকারে ডিউক বল প্রস্তুতকারী সংস্থা British Cricket Balls Ltd-এর মালিক দিলীপ জাজোদিয়া বলেন, ‘আমরা বলগুলো নিয়ে ফিরে যাব, খতিয়ে দেখব। তারপর চামড়ার ট্যানার, কাঁচামাল—সবকিছুর সঙ্গে কথা বলব। আমাদের প্রক্রিয়ার প্রতিটি দিক খতিয়ে দেখা হবে। কোথাও পরিবর্তনের দরকার পড়লে বা নিয়ন্ত্রণ আরও কড়া করতে হলে, আমরা সেটা করব।’

ভারতের অধিনায়ক শুভমন গিল এজবাস্টন টেস্ট জয়ের পর প্রেস কনফারেন্সে বলের মান নিয়ে অভিযোগ করেছিলেন। শুভমন গিল বলেছিলেন, ‘বোলারদের জন্য এটা খুব কঠিন। উইকেট যেমনই হোক, বল খুব দ্রুত আকার হারাচ্ছে। বল দ্রুত নরম হয়ে যাচ্ছে। জানি না, এটা উইকেটের জন্য হচ্ছে না কি অন্য কিছু, কিন্তু এই ধরনের কন্ডিশনে, যেখানে সাপোর্ট কম, বোলারদের উইকেট নেওয়া খুব কঠিন।’

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe