...
...
Next Story

ICC women s World Cup 2025 Final: ৩৬-র হরমন রবিবার ভারতীয় টিম নিয়ে নামছেন বিশ্বকাপ ফাইনালের ২২ গজে! ম্যাচের আগে বললেন…

রাত পোহালেই ভারত বনাম দক্ষিণ আফ্রিকা মহারণ। উলভার্টদের বিরুদ্ধে মাঠে নামবেন হরমনরা। ২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপ ফাইনালের আগে কী বললেন হরমনপ্রীত?

Published on: Nov 1, 2025, 21:30:06 IST
Advertisement

লক্ষ্মীবার বৃহস্পতির রাতে ভারতীয় মহিলা ক্রিকেট টিম দেশকে উপহার দিয়েছে গর্বের এক লড়াকু অধ্যায়। অস্ট্রেলিয়ার দাপুটে ৩৩৮ রান পার করে জেমিমা, হরমন, রিচারা পকেটে পুরে ফেলেন ‘আইসিসি ২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপ’র ফাইনালের টিকিট! এবার রবিবার, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনাল। বিশ্বকাপ থেকে আর একটি মাত্র জয় দূরে ভারতীয় মহিলা ক্রিকেট টিম।

২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপে ইতিহাস গড়ার হাতছানির মুখে হরমনপ্রীত কৌর ও লরা উলভার্ট।
২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপে ইতিহাস গড়ার হাতছানির মুখে হরমনপ্রীত কৌর ও লরা উলভার্ট।

ঘরের মাঠে ২০২৩ বিশ্বকাপ ফাইনাল অস্ট্রেলিয়ার কাছে পরাজয়ের হাত ধরে রোহিত, বিরাটদের সেবার হাতছাড়া হয় বিশ্বকাপ। ক্রিকেটপ্রেমীদের সেই যন্ত্রণা মুছে দেশের মেয়েরা কি পারবে ২০২৫ আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ ঘরে আনতে? দেশ জুড়ে এমনই বহু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। গোটা দেশের নজর, আগামিকাল ২ নভেম্বর, ২০২৫ রবিবারের দিকে। খেলা শুরুর সময় দুপুর ৩ টে। ঘড়ির কাঁটায় ৩ টে বাজতেই স্টারস্পোর্টস, কিম্বা জিও হটস্টারে হরমন, জেমিমা, স্মৃতিদের লড়াই দেখতে গোটা দেশ চোখ রাখতে চলেছে। এই পরিস্থিতিতে ম্যাচের ঠিক আগে মুখ খুললেন ভারতীয় মহিলা ক্রিকেট টিমের অধিনায়ক হরমনপ্রীত কৌর।

‘ওম্যান ইন ব্লু’-র ক্যাপ্টেন ৩৬ বছর বয়সী হরমনপ্রীত বলছেন,' আমরা জানি পরাজয়ের অনুভূতি কী। এবার আমরা তাকিয়ে রয়েছি জয়ের অনুভূতির দিকে। আশা করব আগামিকাল আমাদের জন্য বিশেষ দিন হবে। আমরা অনেক কঠোর পরিশ্রম করেছি। আর এবার শুধু কাল সবটা (হয়ে যাওয়া) দরকার।' ২০০৫,২০১৭ দুইবারই অল্পের জন্য হাতছাড়া হয়েছে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ। ২০১৭ সালের সেই দলে ছিলেন হরমনপ্রীত। ৮ বছরের সেই পুরনো স্মৃতি কি এবার স্মৃতিরা ভুলিয়ে দিতে পারবেন? উত্তর রয়েছে রবিবারের হাতে!

বৃষ্টির সম্ভবনা?

এদিকে, নভি মুম্বইতে রবিবারের ম্যাচ ঘিরে উঠে আসছে বৃষ্টির পূর্বাভাস। অ্যাকুওয়েদারের তথ্য অনুযায়ী, ৬৩ শতাংশ সম্ভাবনা রয়েছে শনিবার ও রবিবার বৃষ্টির। মহারাষ্ট্রে রয়েছে বৃষ্টিপাতের সতর্কতাও। নভি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়াম এর আগে এই সিরিজে ভারত-বাংলাদেশ ম্যাচেও বৃষ্টির দাপট দেখেছে! তবে যদি রবিবার বৃষ্টি হয়, তাহলে রিজার্ভ ডে হিসাবে রয়েছে সোমবার দিনটি।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe