...
...
Next Story

Ind Vs Aus T20: হরমনদের ফাইনালের দিনে অজিভূমে মার্শদের বিরুদ্ধে ঝোড়ো জয় সূর্যদের! জিত এল ৫ উইকেটে

একটা সময় পর খেলার রাশ আসে ওয়াশিংটন সুন্দর, জিতেশ শর্মার ওপর। শেষ পর্যন্ত জয় এনে দেয় এই জুটিই। ম্যাচের শেষে ওয়াশিংটন ৪৯ রানে রইলেন নটআউট।

Published on: Nov 2, 2025, 17:16:27 IST
Advertisement

একদিকে নভি মুুম্বইতে রুদ্ধশ্বাস আইসিসি ২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ। যেখানে হরমনপ্রীতের নেতৃত্বে ভারতীয় মহিলারা নেমেছেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। সেই দিনেই, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অজিভূম থেকে ঝোড়ো জয় উপহার দিলেন সূর্য-বাহিনী।

তৃতীয় টি ২০ ম্যাচ পকেটে পুরে নিল ভারত।
তৃতীয় টি ২০ ম্যাচ পকেটে পুরে নিল ভারত।

ম্যাচের আগে টসে জেতেন ভারত অধিনায়ক সূর্যকুমার। বহু ম্যাচ পার করে ভারতীয় ক্যাপ্টেন টসে জিতেই স্বস্তির ‘এক্সপ্রেশন’ তুলে ধরেন। এদিকে, ভারত বোলিং বেছে নেয়। ২২ গজে ব্যাট হাতে নামেন ট্রাভিস হেড ও মিচেল মার্শ। শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। শুরুতেই অর্শদীপের আগুনে বোলিং-র শিকার হন হেড। সংগ্রহে ৬ রান। বেশিক্ষণ টেকেনি জশ ইংলিশের ইনিংসও। সংগ্রহে ১ রান। মিচেল মার্শের সংগ্রহে ১১ রান। তাঁকে আউট করেন বরুণ চক্রবর্তী। বরুণের শিকার হন মিচেল ওয়েন, সংগ্রহে ‘ডাক’ (০ রান)। ৪ নম্বরে নেমে টিম ডেভিড অস্ট্রেলিয়ার ইনিংসের হাল ধরেন। ৩৮ বলে ঝকঝকে ৭৪ রানে ইনিংস সাজান ডেভিড। ৮ টি চার, ৫ূ টি ছক্কায় নাজেহার করে ছাড়েন ভারতীয় বোলারদের! ৩৯ বলে ৬৪ রান করেন স্টেইনস। শেষ পর্যন্ত অজিদের হয়ে ২২ গজে টিকে ছিলেন ম্যাথু শর্ট। তাঁর সংগ্রহে ১৫ বলে ৬৪ রান। সঙ্গে ছিলেন জেভিয়ার ব্রাটলেট। স্কোর গিয়ে দাঁড়ায় ৬ উইকেটে ১৮৬ রান।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe