...
...
Next Story

India VS England Test Series: লর্ডসে প্রথম দিনের শেষে ২৫১/ ৪ ইংল্যান্ড, ক্রিজে ৯৯ তে রুট! বুমরাহর শিকার ব্রুক

India VS England Test 3 Day 1 Highlights: শুভমিন গিলের নেতৃত্বে এই প্রথম টেস্ট সিরিজ সফরে ভারত। আর এখনও পর্যন্ত ইংল্যান্ডের সঙ্গে খেলায় স্কোর ১-১।দেখে নিন প্রথম দিনের খেলার ম্যাচ হাইলাইটস।

Published on: Jul 10, 2025, 23:30:24 IST
By ,
Prefer HTon Google
Advertisement

আউট হ্যারি ব্রুক

চার উইকেট নিল ভারত (ছবি সৌজন্য - PTI)
চার উইকেট নিল ভারত (ছবি সৌজন্য - PTI)

লর্ডসের তৃতীয় টেস্টে ভালো রান নিতে পারেননি ব্রুক। ২০ বলে ১১ রান করেই বুমরাহ ম্যাজিকের শিকার হলেন ব্রিটিশ ক্রিকেটার। ভিতরের দিকে ঢুকে আসা বলে বোল্ড হয়ে চলে গেলেন মাঠের বাইরে।

হেডিংলে প্রথম টেস্ট জিতেছে ইংল্যান্ড। এজবাস্টনে ভারত। ফলে এখনও পর্যন্ত টেস্ট সিরিজে ১-১ স্কোর দুই দেশের। বৃহস্পতিবার লর্ডসে তৃতীয় টেস্টে টস হেরে ব্যাটিং নেয় বেন স্টোকসের ইংল্যান্ড। এদিকে, এই টেস্ট ঘরে ‘বুমরাহ ম্যাজিক’ দেখার অপেক্ষায় ছিলেন ক্রিকেট অনুরাগীরা। এজবাস্টন টেস্টে ভারতের এই স্পিডস্টার-কে 'মিস' করেছেন অনেকেই। সেই দিক থেকে উইকেটের ক্ষেত্রে ম্যাচের শুরুর দিকে বুমরাহ-চমক মিস হলেও, বেলা গড়াতেই লর্ডসে প্রথম উইকেট নিতে ১৬ ওভার লেগে গেল তাঁর।

লর্ডসের ম্যাচে একটা উইকেট নিলেও তাঁর বলের ঠেলায় আঙুলে চোট পেয়ে মাঠের বাইরে চলে যেতে হল উইকেটরক্ষক ঋষভ পন্থকে। প্রসঙ্গত, তার আগেই নীতিশ রেড্ডির বলে পন্থ ক্যাচ ধরে আউট করেন ইংল্যান্ড দুই ওপেনার ক্রলি আর ডাকেটকে।

চার উইকেট নিল ভারত

মাত্র ৪৪ রানে ইংল্যান্ড হারায় দুই ওপেনিং ব্যাটসম্যানকে। কিন্তু তার পর থেকেই রুট আর পোপ ধরে খেলছেন। জুটি গড়েছেন। পন্থের আঙুলে চোট গুরুতর হওয়ায় এখনও পর্যন্ত (ভারতীয় সময় রাত ১১ টা) মাঠে ফেরেননি। তবে তাঁর পরিবর্তে আসা উইকেটরক্ষক জুরেল, রবীন্দ্র জাডেজার বলে ক্যাচ ধরে আউট করেছেন ওলি পোপকে। জুটি ভাঙার পরেও অবশ্য ভালো খেলছেন রুট।

আরও পড়ুন - হঠাৎ কেন মাঠ ছাড়লেন ঋষভ পন্ত? উইকেটের পিছনে ধ্রুব জুরেলকে দেখে ভক্তদের কপালে চিন্তার ভাঁজ

গোড়া থেকেই ভালো খেলছেন রুট

ম্যাচের গোড়ার দিকে ইংল্যান্ডের ওপেনার আউট হলেও রুট আর পোপের জুটি শতরান পেরিয়ে যায়। টি ব্রেক পর্যন্ত ধরে খেললেন দুজনেই। ফলে উইকেট পাওয়া শক্ত হয়ে গিয়েছিল ভারতের পক্ষে। কিন্তু টি ব্রেক শেষে প্রথম বলেই ধাক্কা দিলেন জাডেজা। ৪৪ রান করে পোপকে চলে যেতে হল মাঠের বাইরে। তবে রুট এজবাস্টনে ভালো রান না পেলেও এই ম্যাচে উইকেটে টিকে রয়েছেন এখনও পর্যন্ত। শুধু তাই নয়, জুটি ভাঙার পর ফের নতুন করে জুটি গড়ছেন রুট। মাঠে স্টোকস নামার পর তাঁর সঙ্গে ইতিমধ্যেই অর্ধশতরানের জুটি হয়ে গিয়েছে রুটের। দিনের শেষে ৯৯ তে নট আউট রয়েছেন রুট।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe