...
...
Next Story

বিপক্ষে SA:WCতে রানে ফিরলেন শেফালি,স্কোর কত? 'A'র বিরুদ্ধে পন্থের দুরন্ত কামব্যাক

একটি ‘ভেন্যু’ নভি মুম্বই, অপরটি বেঙ্গালুরু! ভারতীয় ক্রিকেট প্রেমীরা সাক্ষী রইলের দুই স্টারের ‘কামব্যাক’-র!

Published on: Nov 2, 2025, 20:24:42 IST
Advertisement

দেশের দুই প্রান্তে, দুই 'কামব্যাক' মুহূর্তের সাক্ষী থাকলেন দেশের ক্রিকেট ফ্যানরা। আর দুই প্রান্তেরই ভারতীয় ক্রিকেটারদের বিরুদ্ধে ছিল প্রোটিয়ারা! একটি ‘ভেন্যু’ নভি মুম্বই, অপরটি বেঙ্গালুরু!

শফালি বর্মা ও ঋষণ পন্থ।
শফালি বর্মা ও ঋষণ পন্থ।

দেশ জুড়ে সকলের নজর আজ ছিল নভি মুম্বইয়ের দিকে। আইসিসি মহিলা বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে আজ নভি মুম্বইতে ভারতীয় মহিলা ক্রিকেট টিম লড়াই করছে দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে। সেই ম্যাচে কার্যত দর্শকের মন ছুঁয়ে গেলেন শেফালি বর্মা। ৭৮ বলে ঝকঝকে ৮৭ রানের ইনিংস ক্রিকেট প্রেমীদের উপহার দেন ২১ বছরের শফালি। ফিরলেন রানে! অন্যদিকে, ইংরেজ-ভূমে টেস্টে ভয়াবহ চোটের পর বেঙ্গালুরুতে দক্ষিণ আফ্রিকা 'এ' দলের বিরুদ্ধে ‘চাবুক’ মেজাজে খেললেন ঋষণ পন্থ। তাঁর সংগ্রহে ১১৩ বলে ৯০ রান। ১১ টি ৪ ও ৪ টি ৬ দিয়ে সাজানো এই ইনিংসে কার্যত ঋষভ দাপটে ফর্মে ফেরার হুঙ্কার দিয়ে দিয়েছেন! ২ নভেম্বর ২০২৫-এ ভারতীয় ক্রিকেটপ্রেমীরা পেলেন দুই 'কামব্যাক স্টার'রের ইনিংস।

( Ind Vs Aus T20: হরমনদের ফাইনালের দিনে অজিভূমে মার্শদের বিরুদ্ধে ঝোড়ো জয় সূর্যদের! জিত এল ৫ উইকেটে)

মহিলা ক্রিকেট বিশ্বকাপে ভারতের প্রথম ইনিংসের স্কোর:-

হোবার্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টি২০-তে সূর্য কুমার টস জিতে গেলেও, নভি মুম্বইতে ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত টস হেরে যান। বৃষ্টির পর ডিওয়াই পাটিল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা দল বেছে নেয় বোলিং। ব্যাট করতে নেমে কার্যত দাপট ধরে রাখে ভারত। ওপেনিং জুটি স্মৃতি মন্ধানা ও শেফালি ভর্মা পর পর ৪, ৬-র বন্যা বইয়ে দেন! ৫৮ বলে ৪৫ রান করে জাফটাকে ক্যাচ দিয়ে আউট হন স্মৃতি মন্ধানা। অন্যপ্রান্তে ইনিংসে দাপট ধরে রাখেন শেফালি বর্মা। ৭৮ বলে ৮৭ রান করেন তিনি। তাঁর উইকেট নেন খাকা। এদিকে ততক্ষণে ক্রিজের অন্যপ্রান্তে অস্ট্রেলিয়া ম্যাচের 'সুপারস্টার' জেমিমা রড্রিগেজ। তবে তিনিও কম রানেই প্যাভিলিয়ানে ফিরে যান। ৩৭ বলে ২৪ রান ছিল তাঁর সংগ্রহে। উলভার্টের হাতে ক্যাচ দিয়ে তিনি ফেরেন। এরপর ২২ গজে নামের ‘ক্যাপ্টেন’ কর। অন্যদিকে, দীপ্তি শর্মা। তবে কিছু সময় পরই তাঁর দুজনেই প্যাভিলিয়নে ফেরেন। এরপর রিচার আগে ব্যাটিং অর্ডারে আগে নামেন অমনজ্যোত। ১৪ বলে তিনি ১২ রান করেন। ক্যাপ্টেন হরমনপ্রীত ২৯ বলে ২০ রান করেন। তাতে ছিল ২ টি চার। এরপর দীপ্তির ঝকঝকে হাফ সেঞ্চুরি পার হয়। অন্যদিকে, রিচা ঘোষ দাপটে ২৪ বলে ৩৪ রান করেন। তবে তিনিও ফিরে যান প্যাভিলিয়নে। শেষে দীপ্তির সঙ্গে ক্রিজের অপর প্রান্তে ছিলেন রাধা। ইনিংস শেষে ভারতের স্কোর ২৯৮।

ঋষভের দাপুটে 'কামব্যাক':-

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe