...
...
Next Story

Aamir Khan Wives: প্রাক্তন কিরণ ও ৩য় স্ত্রী গৌরীকে নিয়ে এক ছাদের তলায় থাকবেন আমির? খরচ করছেন ১০০ কোটি!

গৌরী স্প্রাটের সাথে বিয়ের পরে, আমির খান মুম্বাইয়ের পালি হিলে একটি বিলাসবহুল স্কাই ভিলা তৈরি করতে ১০০ কোটি টাকারও বেশি বিনিয়োগ করছেন। সূত্রের খবর, সেখানে এক ছাদের তলায় থাকবে আমিরের গোটা পরিবার!

Published on: Jul 13, 2026, 09:00:14 IST
Advertisement

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান (Aamir Khan) ওঁর ব্যক্তিগত জীবন এবং রিয়েল এস্টেট বিনিয়োগ নিয়ে এক বিরাট পদক্ষেপ নিয়েছেন। দীর্ঘদিনের পার্টনার গৌরী স্প্র্যাট (Gauri Spratt)-এর সাথে সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর এবার ওঁর পুরো যৌথ পরিবারকে এক ছাদের তলায় আনার এক অনন্য উদ্যোগ নিয়েছেন অভিনেতা। মুম্বইয়ের অন্যতম অভিজাত এলাকা পালি হিলে এক বিশাল মাল্টি-জেনারেশনাল বা বহু-প্রজন্মের বিলাসবহুল বাসস্থান তৈরি করছেন তিনি।

প্রাক্তন কিরণ ও ৩য় স্ত্রী গৌরীকে নিয়ে এক ছাদের তলায় থাকবেন আমির? খরচ করছেন ১০০ কোটি!
প্রাক্তন কিরণ ও ৩য় স্ত্রী গৌরীকে নিয়ে এক ছাদের তলায় থাকবেন আমির? খরচ করছেন ১০০ কোটি!

‘ফ্রি প্রেস জার্নাল’-এর একটি সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, এই মেগা প্রজেক্টের জন্য আমির খান ইতিমধ্যেই ১০০ কোটি টাকারও বেশি বিনিয়োগ করেছেন।

১০০ কোটির ‘স্কাই ভিলা’: কেমন হবে আমিরের নতুন প্রাসাদ?

মুম্বইয়ের পালি হিল এলাকার দুটি আবাসন— ‘বেলা ভিস্তা’ (Bella Vista) এবং ‘মেরিনা অ্যাপার্টমেন্টস’ (Marina Apartments)-এর পুনর্নির্মাণ বা রিডেভেলপমেন্টের কাজ চলছে। এই প্রজেক্টেই ১০০ কোটি টাকা ঢেলে অতিরিক্ত বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট কিনেছেন আমির।

লাভিশ স্কাই ভিলা: নতুন বিল্ডিংয়ের নির্মাণকাজ শেষ হলে আমির খান একাধিক অ্যাপার্টমেন্টকে একসাথে জুড়ে একটি বিশাল এবং বিলাসবহুল ‘স্কাই ভিলা’ (Sky Villa) তৈরি করবেন।

ফ্যামিলি জোন: পুরো পরিবারের একসাথে উৎসব উদযাপন এবং আড্ডার জন্য এই প্রাসাদে থাকবে বিশাল কমন এরিয়া বা কেন্দ্রীয় জমায়াত ক্ষেত্র।

বিনোদনের ফ্লোর: ভিলার একটি পুরো ফ্লোর বা তলা উৎসর্গ করা হচ্ছে শুধুমাত্র বিনোদন জোনের (Entertainment Zone) জন্য।

নতুন ভবনের ভেতরের আবাসন বণ্টন ব্যবস্থা অত্যন্ত চমকপ্রদ এবং কাস্টমাইজড হতে চলেছে।

আমির ও গৌরী: অভিনেতা আমির খান ও ওঁর নববিবাহিতা স্ত্রী গৌরী স্প্র্যাট থাকবেন দুটি ফ্লোর জুড়ে। ওনাদের সাথে থাকবেন গৌরীর আগের পক্ষের সন্তান ‘কুইন’।

জুনেইদ খান: আমিরের প্রথম পক্ষের ছেলে তথা অভিনেতা জুনেইদ খানের জন্য একটি সম্পূর্ণ আলাদা ফ্লোর সংরক্ষিত রাখা হয়েছে।

মা ও বোনেরা: একই কমপ্লেক্সের আলাদা আলাদা অ্যাপার্টমেন্টে থাকবেন আমিরের মা জিনাত হুসেন (Zeenat Hussain), এবং নায়কের দুই বোন নিখাত খান (Nikhat Khan) ও ফারহাত খান দত্ত (Farhat Khan Dutta)।

প্রাক্তন স্ত্রী ও আজাদ: সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, একই ছাদের তলায় আলাদা অ্যাপার্টমেন্টে থাকবেন আমিরের প্রাক্তন স্ত্রী কিরণ রাও (Kiran Rao) এবং তাঁদের পুত্রসন্তান আজাদ (Azad)। অর্থাৎ কোনওভাবেই নিজের সন্তানের থেকে দূরে থাকতে রাজি নন আমির।

এই বিশাল প্রজেক্টের কাজ শেষ না হওয়া পর্যন্ত আমির খান সাময়িকভাবে পালি হিলেরই নার্গিস দত্ত রোডের একটি অ্যাপার্টমেন্টে সপরিবারে শিফট করেছেন।

জুলাইয়ের শুরুতেই সেরেছেন গোপন বিয়ে

এই বিলাসবহুল রিয়েল এস্টেট খবরের ঠিক আগেই গত ৫ই জুলাই নিজের পালি হিলের বাসভবনে অত্যন্ত ব্যক্তিগত ও আইনি (Registered Marriage) উপায়ে গৌরী স্প্র্যাটের সাথে বিয়ে সারেন আমির খান। অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু এবং দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে এই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়, যেখানে ওনাদের পূর্ববর্তী সম্পর্কের সন্তানেরাও আনন্দের সাথে শামিল হয়েছিল। বিয়ের পর নতুন জীবনের এই অধ্যায়ে ওঁর ভালোবাসার মানুষদের কাছাকাছি রাখতেই এই ১০০ কোটির স্কাই ভিলা তৈরি করছেন বলিউড সুপারস্টার।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe