আর্থিক কেলেঙ্কারি মামলায় বড়সড় বিপাকে বলিউড অভিনেতা দিনো মোরিয়া। মুম্বইয়ের বহুল আলোচিত ‘মিঠি নদী পলি সাফাই দুর্নীতি’ (Mithi River Desilting Scam) মামলায় তাঁকে গ্রেফতার করল মুম্বই পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা (EOW)। ২ অক্টোবর বান্দ্রায় তাঁর বাসভবনে টানা ৮ ঘণ্টা জোরদার জিজ্ঞাসাবাদের পর দিনোকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ।

কী এই মিঠি নদী দুর্নীতি মামলা?
মিঠি নদী পুনরুজ্জীবন এবং পলি মুক্ত করার কাজের জন্য বরাদ্দ চুক্তিতে বড়সড় আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে। তদন্তকারীদের দাবি, ঠিকাদার, মধ্যস্থতাকারী এবং বিএমসি (BMC)-র কর্মকর্তাদের যোগসাজশে এই দুর্নীতি ঘটেছে। এর ফলে বৃহন্মুম্বই পুরসভার আনুমানিক ৬৫.৫৪ কোটি টাকার বিপুল ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।
আগেও ইওডাব্লিউ ও ইডি-র ব়্যাডারে ছিলেন দিনো:
এর আগে ২০২৫ সালের মে মাসে এই মামলার সূত্রে দিনো মোরিয়া এবং তাঁর ভাই সান্তিনো মোরিয়াকে টানা জিজ্ঞাসাবাদ করেছিল অর্থনৈতিক অপরাধ শাখা। তদন্তে নেমে পুলিশ এমন কিছু কল রেকর্ড পায় যা তদন্তের আওতায় থাকা অভিযুক্তদের সঙ্গে দুই ভাইয়ের সরাসরি যোগাযোগের ইঙ্গিত দিয়েছিল। পাশাপাশি সান্তিনোর সংস্থা ‘UBO Ridez’-এর সঙ্গে সন্দেহভাজন ব্যক্তিদের আর্থিক লেনদেনের বিষয়টিও খতিয়ে দেখছিলেন আধিকারিকেরা। এর আগে কেন্দ্রীয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-ও দিনোর বাড়িতে তল্লাশি চালিয়েছিল।
উল্লেখ্য, ২০২৫ সালে গ্রেফতার হওয়া অন্যতম প্রধান অভিযুক্ত কেতন কদমকে কেন্দ্র করেই তদন্ত এগোচ্ছে। পুরসভার চুক্তি হস্তান্তর এবং তার বিনিময়ে যে বেআইনি টাকার লেনদেন হয়েছে, তাতেই দিনোর ভূমিকা ঠিক কী ছিল— গ্রেফতারির পর এখন তা বিশদে জানার চেষ্টা করছে পুলিশ।
{{/usCountry}}উল্লেখ্য, ২০২৫ সালে গ্রেফতার হওয়া অন্যতম প্রধান অভিযুক্ত কেতন কদমকে কেন্দ্র করেই তদন্ত এগোচ্ছে। পুরসভার চুক্তি হস্তান্তর এবং তার বিনিময়ে যে বেআইনি টাকার লেনদেন হয়েছে, তাতেই দিনোর ভূমিকা ঠিক কী ছিল— গ্রেফতারির পর এখন তা বিশদে জানার চেষ্টা করছে পুলিশ।
{{/usCountry}}