...
...
Next Story

Sohini-Jisshu: বেবি বাম্প নিয়েও যিশুর সঙ্গে ফাটাফাটি নাচ সোহিনীর, পুজোর আগেই আসছে সন্তান!

Sohini-Jisshu: প্রথমবার জুটি বেঁধেছেন সোহিনী সরকার ও যিশু সেনগুপ্ত। সৌজন্যে বহুরূপী দ্য গোল্ডেন ডাকু। চিকিৎসক বিশ্রামের পরামর্শ দিয়েছেন সোহিনীকে। তবে ছবির প্রচারে কোনও খামতি রাখছেন না হবু মা।

Published on: Sep 8, 2026, 17:30:47 IST
Advertisement

আসন্ন পুজোয় শুভমুক্তি পেতে চলেছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের বহুপ্রতীক্ষিত ছবি ‘বহুরূপী ২: দ্য গোল্ডেন ডাকু’। সম্প্রতি মহাসমারোহে মুক্তি পেয়েছে এই ছবির নতুন গান ‘ভুলতে পারবে না’। আর সেই মিউজিক লঞ্চের মঞ্চেই ঘটল এক দারুণ চমকপ্রদ ও মিষ্টি ঘটনা। গর্ভাবস্থার একদম শেষ পর্যায়ে পৌঁছেও দুর্দান্ত উদ্যমে যীশু সেনগুপ্তের সঙ্গে মঞ্চে কোমর দোলালেন ছবির নায়িকা সোহিনী সরকার!

বেবি বাম্প নিয়েও যিশুর সঙ্গে ফাটাফাটি নাচ সোহিনীর, পুজোর আগেই আসছে সন্তান!
বেবি বাম্প নিয়েও যিশুর সঙ্গে ফাটাফাটি নাচ সোহিনীর, পুজোর আগেই আসছে সন্তান!

ম্যাটারনিটি গাউন ও স্নিকার্সে সোহিনীর এনার্জি

অনুষ্ঠানের দিন নীল রঙের ম্যাটারনিটি গাউন এবং পায়ে আরামদায়ক স্নিকার্স পরে হাজির হন হবু মা সোহিনী। চোখেমুখে স্পষ্ট ধরা পড়ছিল প্রেগন্যান্সি গ্লো। গর্ভাবস্থার এই একদম অন্তিম সময়েও তাঁর মধ্যে এনার্জির বিন্দুমাত্র অভাব ছিল না। সহ-অভিনেতা যিশু সেনগুপ্ত অত্যন্ত যত্ন ও ভালোবাসায় সোহিনীর হাত ধরে তাঁকে মঞ্চে তুলে নিয়ে যান। এরপর গান শুরু হতেই যিশুর সামনে দাঁড়িয়ে তাল মিলিয়ে বেশ কিছু ক্ষণ নাচেন নায়িকা। দুই তারকার এই অনস্ক্রিন রসায়ন ও সোহিনীর প্রাণবন্ত উপস্থিতি উপস্থিত দর্শক ও অনুগামীদের মন জয় করে নেয়।

নায়িকাকে নিয়ে অভিনেতা-পরিচালক শিবপ্রসাদ ও অভিনেতা যিশু সেনগুপ্তর অভিযোগ, ‘কিছুতেই ওকে খুশি করা যায় না। সোহিনীর মন পাওয়া যায় না’। গান লঞ্চের প্রচারে ব্যবহৃত ছবি পছন্দ হয়নি সোহিনীর। অভিনেত্রীর দাবি, ওই ছবিটায় যিশুকে সুন্দর লাগছে বলে ওটা ব্যবহার হয়েছে। পালটা নায়িকার সচেতনতা বার্তা, ‘এদের দুজনকে বেশি মাথায় তোলা উচিত নয়। সেটা শ্য়ুটিংয়েও। ওরা যখন ইয়ার্কি মারা শুরু করে সেটা সীমাহীন। কোনও বাউন্ডারি থাকে না। সেখানে আপনি শুধু দর্শক’।

জানা গেছে, জীবনের এক অত্যন্ত সুন্দর অধ্যায়ের মুখোমুখি দাঁড়িয়ে রয়েছেন সোহিনী। দুর্গাপুজোর ঠিক আগেই তাঁর কোল আলো করে আসতে চলেছে নতুন অতিথি। সোহিনী এদিন জানিয়েছেন, ছবির প্রিমিয়ারে তিনি হাজির থাকবেন না। কিন্তু নিজের ছবির প্রচার নিয়ে যে তিনি বিন্দুমাত্র খামতি রাখতে চান না, গান উন্মোচন অনুষ্ঠানে সোহিনীর উপস্থিতিতেই তা একেবারে স্পষ্ট।

মঞ্চে যিশুর হাঁটু গেড়ে বসা আর সোহিনীর এই বাঁধভাঙা নাচ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে দারুণ ভাইরাল ও প্রশংসিত। সোহিনীকে সারাক্ষণ আগলে রাখছেন শোভন। গত মাসেই সাত মাসের সাধ খেয়েছেন নায়িকা। অক্টোবরের মাঝামাঝি সময়েই মা হবেন সোহিনী।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe