Soham Chakraborty: প্রতারণার অভিযোগ সোহমের বিরুদ্ধে, থানায় অভিযোগ দায়ের ব্যবসায়ীর

Soham Chakraborty: আবার বিপাকে পড়লেন সোহম চক্রবর্তী। লক্ষ লক্ষ টাকার প্রতারণা এবং এক ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলো টালিগঞ্জের চারু মার্কেট থানায়। এই বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললেন অভিযোগকারী ব্যবসায়ী শেখ শাহিদ ইমাম।

Published on: Jul 29, 2026, 14:31:12 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Soham Chakraborty: আবার বিপাকে পড়লেন সোহম চক্রবর্তী। লক্ষ লক্ষ টাকার প্রতারণা এবং এক ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হল টালিগঞ্জের চারু মার্কেট থানায়। এই বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললেন অভিযোগকারী ব্যবসায়ী শেখ শাহিদ ইমাম।

প্রতারণার অভিযোগ সোহমের বিরুদ্ধে
প্রতারণার অভিযোগ সোহমের বিরুদ্ধে

ওই ব্যবসায়ী জানিয়েছেন, টালিগঞ্জের বিখ্যাত অভিনেতা সোহম চক্রবর্তী একটি ছবির জন্য ২০২১ সালে তাঁর কাজ থেকে ৬৮ লক্ষ টাকা নিয়েছিলেন। প্রথমে ছবির নাম রাখা হয়েছিল ‘মানিকজো’ড়, পরে পাল্টে রাখা হয় ‘পাকা দেখা’। ছবিটি বড় পর্দায় মুক্তি পেয়েছিল, বেশ ভালো ব্যবসা হয়েছিল। কিন্তু লাভের অংশ চাইতে গেলেই মুখ ঘুরিয়ে নেন সোহম।

আরও পড়ুন: ব্রহ্মানন্দ বেশে কালীঘাটে প্রত্যাবর্তন অরিন্দমের, নতুন প্রমো দেখে মুগ্ধ সকলে

শাহিদ আনন্দবাজার ডট কমকে বলেন, ‘সোহমের সহকারি অর্ঘ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে একদিন আমার দেখা হয়েছিল সাউথ সিটি মলে। আমি যে টাকা পাই সেটা চাইতে গেলে আমাকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়। আমাকে বলা হয় যে আমি যদি টাকা চাই তাহলে সমস্যায় পড়ে যাব। বলা হয়েছিল বিধায়ককে চাপ দিলে আমার অবস্থা খারাপ করে দেওয়া হবে। পরে আমি সোহমের সঙ্গে দেখা করেছিলাম কিন্তু উনি জানিয়ে দিয়েছিলেন যে টাকা দিতে পারবেন না উনি।’

ওই ব্যবসায়ী অভিযোগ, ঘটনাটি যখন ঘটে সেই সময় সোহম বিধায়ক ছিলেন। পরবর্তীকালে জানা যায় পাকা দেখার ছবির স্যাটেলাইট স্বত্ব বিক্রি করেছিলেন সোহম কিন্তু সে টাকাও দিতে অস্বীকার করেছিলেন অভিনেতা। মোটের ওপর, ওই ব্যবসায়ী যে অর্থ পান সেটা কোনওভাবেই দিতে চান না সোহম।

আরও পড়ুন: কোলে একরত্তি মেয়ে, অন্যজন পৃথিবীর আলো দেখার অপেক্ষায়, মিষ্টি মুহূর্ত ভাগ শ্রীময়ীর

তবে এই প্রথমবার নয়, চলতি বছর জুন মাসে এই একই অভিযোগ উঠেছিল সোহমের বিরুদ্ধে। সোহমের সংস্থা সোহম এন্টারটেইনমেন্ট- এ বিনিয়োগ করার জন্য শোভনকে ১ কোটি ৫ লক্ষ টাকা দিয়েছিলেন কৌশিক কর্মকার নামে এক ব্যবসায়ী। একটি ছবির জন্য সেই টাকা চেয়েছিলেন সোহম, কিন্তু পরবর্তীকালে ছবিটি তৈরি হয়নি, সোহমও অভিনয় করেননি। কিন্তু সে টাকাও ফেরত দেয়নি তিনি। বরং বিধায়কের পরিচয় দিয়ে একাধিকবার ওই ব্যবসায়ীকে হুমকি দিয়েছিলেন সোহম চক্রবর্তী।