কোলে একরত্তি মেয়ে, অন্যজন পৃথিবীর আলো দেখার অপেক্ষায়, মিষ্টি মুহূর্ত ভাগ শ্রীময়ীর
গত ২৫ জুলাই দ্বিতীয়বার মা হওয়ার খবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন শ্রীময়ী চট্টরাজ। একটি ফুটফুটে কন্যা সন্তানের মা হয়েছেন তিনি। টানা ৯ মাস এই খবরটি কাকপক্ষীকেও জানাতে দেননি তিনি। তবে সন্তানের জন্মের পর এবার একের পর এক প্রেগন্যান্সি ফটোশুটের ছবি পোস্ট করছেন শ্রীময়ী।
গত ২৫ জুলাই দ্বিতীয়বার মা হওয়ার খবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন শ্রীময়ী চট্টরাজ। একটি ফুটফুটে পুত্র সন্তানের মা হয়েছেন তিনি। টানা ৯ মাস এই খবরটি কাকপক্ষীকেও জানাতে দেননি তিনি। তবে সন্তানের জন্মের পর এবার একের পর এক প্রেগন্যান্সি ফটোশুটের ছবি পোস্ট করছেন শ্রীময়ী।
কোলে মেয়ে, অন্যজন পৃথিবীর আলো দেখার অপেক্ষায়
গতকাল শ্রীময়ী একটি ছবি পোস্ট করেছিলেন যেখানে তাঁকে ব্রালেট এবং জিন্স পরে থাকতে দেখা যায়। সাদাকালো ছবিতে কাঞ্চনকে দেখতে পাওয়া যায় স্ত্রীর উন্মুক্ত বেবিবাম্পে চুমু খেতে। ছবিটি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘সেরাটা তখনও আসা বাকি ছিল।’
এবার দ্বিতীয় পোস্ট করলেন তিনি। পোস্টের একটি ছবিতে কৃষভিকে কোলে নিয়ে এবং অপরটিতে স্বামীর পাশে দাঁড়িয়ে হাসিমুখে ছবি তুলতে দেখা যায় শ্রীময়ীকে। দেড় বছরের বাচ্চাকে কোলে নিয়ে নতুন সদস্যের আগমনের অপেক্ষায় শ্রীময়ী, এমন একটি সুন্দর মুহূর্তের ছবি সকলের সঙ্গে ভাগ করে নিলেন তিনি।
ছবি দুটি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘যখন ২১ মাস বয়সী একটি ছোট্ট শিশু আপনার কোলে আপনাকে আঁকড়ে ধরে রয়েছে এবং অন্য একটি শিশু পৃথিবীর আলো দেখার জন্য, আপনার হাত ধরার জন্য অপেক্ষা করে রয়েছে, তখন এই দুটি অনুভূতির সংমিশ্রণ সত্যিই অসাধারণ। মাতৃত্বের এই অভিজ্ঞতার কোনও বিকল্প নেই। অনেক ধন্যবাদ, আমার ভালোবাসা কাঞ্চন।’
বেশ কয়েক মাস ধরে টলিউডের অন্দরে শুনতে পাওয়া যাচ্ছিল শ্রীময়ী আবার অন্তঃসত্তা। যদিও এই খবর কাউকে জানাননি এই তারকা জুটি। যদিও প্রথম প্রেগনেন্সির সময়তেও গোপনীয়তা বজায় রেখেছিলেন তাঁরা।
কাঞ্চন মল্লিক তৃতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হন শ্রীময়ী চট্টোরাজের সঙ্গে। ২০২৫ সালে বিয়ে করেন। ওই একই বছরে নভেম্বর মাসে তাঁদের কোলে আসে মেয়ে কৃষভি। আর কৃষভির দেড় বছর বয়সে সংসারে এল কৃষিভ। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীরা ভালোবাসায় ভরিয়েছে দম্পতিকে।
Home/Entertainment/কোলে একরত্তি মেয়ে, অন্যজন পৃথিবীর আলো দেখার অপেক্ষায়, মিষ্টি মুহূর্ত ভাগ শ্রীময়ীর