শ্রাবণের দ্বিতীয় সোমবারে উজ্জয়নীতে সস্ত্রীক জিৎ, ছবির সাফল্য কামনায় দিলেন পুজো
আগামী ১৪ অগস্ট বড় পর্দায় মুক্তি পেতে চলেছে জিৎ অভিনীত কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত। ইতিমধ্যেই সিনেমার মোশন পোস্টার প্রকাশ্যে এসেছে। আগামী মাসের ২ তারিখ মুক্তি পাবে ছবির অফিশিয়াল ট্রেলার।
আগামী ১৪ অগস্ট বড় পর্দায় মুক্তি পেতে চলেছে জিৎ অভিনীত ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। ইতিমধ্যেই সিনেমার মোশন পোস্টার প্রকাশ্যে এসেছে। আগামী মাসের ২ তারিখ মুক্তি পাবে ছবির অফিশিয়াল ট্রেলার। এই ছবির হাত ধরে বহুদিন পর আবার বড় পর্দায় ফিরতে চলেছেন জিৎ, তাই খুব স্বাভাবিকভাবেই এই সিনেমাটি অভিনেতার ভীষণ স্পেশাল একটি ছবি হতে চলেছে।
শ্রাবণের দ্বিতীয় সোমবারে উজ্জয়নীতে সস্ত্রীক জিৎ
কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ছবি মুক্তির সাফল্য কামনায় শ্রাবণের দ্বিতীয় সোমবার উজ্জয়িনী পৌঁছে গেলেন। সঙ্গে ছিলেন স্ত্রী মোহনা মাইতি। এই দিন লাল রঙের বস্ত্র পরে মহাদেবের পুজো দেন অভিনেতা। মোহনা পরে ছিলেন একটি হলুদ রঙের শাড়ি। মহাদেবের কাছে পুজো দিয়ে আগামী ছবির সফলতা কামনা করলেন অভিনেতা।
গত ২৭ মে বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা ছিল ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। কিন্তু মুক্তির ঠিক ১২ দিন আগে ঘোষণা করে ছবি মুক্তি বন্ধ করে দেওয়া হয়। ছবির যে পোস্টার প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, বন্দুক হাতে দাঁড়িয়ে রয়েছেন টোটা। পিছনে জ্বলতে থাকা শহরের সামনে রক্তাক্ত জিৎ। পাশে দাঁড়িয়ে কৌশিক সেন, প্রিয়াঙ্কা সরকার, লোকনাথ দে, শুভ্রজিৎ দত্ত এবং দেবোত্তমা শাহ। নিচে বড় বড় করে লেখা, ১৪ অগস্ট।
অর্থাৎ স্বাধীনতা দিবসের প্রাক্কালে বিপ্লবীর এই আখ্যান দর্শকদের উপহার দিতে চলেছেন পরিচালক। তবে ওই একই দিনে মুক্তি পাওয়ার কথা ছিল দেবের ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’। কিন্তু অভিনেতা ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন, আগামী ১৪ অগস্ট মুক্তি পাবে না সিনেমাটি।
প্রসঙ্গত, পথিকৃৎ বসু পরিচালিত এই সিনেমায় উঠে আসবে ১৯৬০ দশকের কলকাতার পটভূমি। সিনেমায় প্রথমবার জিৎ অভিনয় করবেন টোটা রায় চৌধুরীর সঙ্গে। নেতিবাচক না হলেও অনন্তের চিরশত্রুর ভূমিকা অভিনয় করবেন টোটা।
Home/Entertainment/শ্রাবণের দ্বিতীয় সোমবারে উজ্জয়নীতে সস্ত্রীক জিৎ, ছবির সাফল্য কামনায় দিলেন পুজো