...
...
Next Story

শ্যামৌপ্তিকে দেখেই তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করতে গেলেন এক অনুরাগী! তারপর যা করলেন নায়িকা

টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলি। একটি ভিডিয়োয় দেখা যায় শ্যামৌপ্তি ও ঋষভ সেই ইভেন্টে ঢোকার মুখেই নায়িকার এক অনুরাগী তাঁর দিকে এগিয়ে আসেন। তারপর রীতিমতো তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করতে যান।

Published on: May 28, 2026, 22:31:38 IST
Advertisement

টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলি। ছোটপর্দা ও সিরিজের গণ্ডি ছাড়িয়ে এবার তিনি বড় পর্দায় পা রাখতে চলেছেন। চলতি মাসেই মুক্তি পেতে চলেছে তাঁর নতুন ছবি। তাই বর্তমানে ছবির প্রচার নিয়ে বেজায় ব্যস্ত নায়িকা। আর এবার এই ছবির প্রচার করতে গিয়েই তাঁর সঙ্গে ঘটল এক অবাক করা কাণ্ড। আর এই কাণ্ড যিনি ঘটিয়েছেন তিনি শ্যামৌপ্তির এক অনুরাগী।

শ্যামৌপ্তিকে দেখেই তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করতে গেলেন এক
শ্যামৌপ্তিকে দেখেই তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করতে গেলেন এক

টলিটকিজ নামে চ্যানেলের শেয়ার করা ভিডিয়োয় দেখা যায় নায়িকা তাঁর নতুন ছবি ‘ফুলপিসি ও এডওয়ার্ড’-এর প্রচারের জন্য একটি ইভেন্টে উপস্থিত হয়েছিলেন। তাঁর সঙ্গে ছিলেন ঋষভ বসুও। ঋষভকেও এই ছবিতে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে। ভিডিয়োয় দেখা যায় শ্যামৌপ্তি ও ঋষভ সেই ইভেন্টে ঢোকার মুখেই নায়িকার এক অনুরাগী তাঁর দিকে এগিয়ে আসেন। তারপর রীতিমতো তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করতে যান। যদিও শ্যামৌপ্তি তখন সরে আসেন। তারপর নিজেও সেই অনুরাগীকে হাত জোর করে নমস্কার জানান। এরপর সেই অনুরাগীর আবদারে তাঁর সঙ্গে তাঁর ফোনে একটি সেলফিও তোলেন। এমনকী নায়িকা নিজে তাঁর সেই ভক্তকে ফোনে স্লফি তুলতে সাহায্য করেন।

প্রসঙ্গত, শ্যামৌপ্তির ছবি ২৯ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলারও। সেখানে দেখা গিয়েছে, জমিদার মনীন্দ্র চন্দ্র নন্দীর তৃতীয় বিয়ের প্রস্তুতি চলছে জোর কদমে। তাঁর দ্বিতীয় স্ত্রী চোখের জল ফেলতে ফেলতে হলুদ বাটছে। তার মাঝেই ভেসে ওঠে বেশ কিছু দৃশ্য। সে তৃতীয় স্ত্রী হিসেবে যাকে গ্রহণ করতে চলেছে, তার বিয়ের আগের জীবনের ঝলক, সঙ্গে মনীন্দ্রর অসুখও। জমিদারের কিডনি ট্রান্সপ্লান্টের প্রয়োজন। ট্রেলারে তার ভাইয়ের মুখের সংলাপে প্রকাশ্যে আসে সেই কথা।

শ্যামৌপ্তি ও ঋষভ ছাড়া এই ছবিতে রয়েছেন অর্জুন চক্রবর্তী, সোহিনী সেনগুপ্ত, কনীনিকা বন্দোপাধ্যায়, অনামিকা সাহা, রাইমা সেন, সৌম্য মুখোপাধ্যায়, সাহেব ভট্টাচার্য, রজতাভ দত্ত ও অনন্যা চট্টোপাধ্যায়।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks