...
...
Next Story

‘স্বামীদের কপালে একটা ছোট ঘরই জোটে, বাকি গোটা বাড়ি তো ম্যাডামের দখলে', জয়াকে খোঁচা অমিতাভের!

বিলাসবহুল বাংলো ‘জলসা’-র অন্দরমহলের মজার সত্যি ফাঁস করলেন অমিতাভ বচ্চন! জয়া বচ্চনের দখলে রয়েছে কতগুলো ঘর? ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র মঞ্চে রসিকতা বিগ বি-র!

Published on: Nov 28, 2026, 21:30:41 IST
Advertisement

বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন মানেই তাঁর রাজকীয় জীবনযাপন এবং মুম্বইয়ের বিলাসবহুল বাংলো ‘জলসা’। কিন্তু বিশাল এই প্রাসাদোপম বাড়িতে অমিতাভের নিজের ভাগে ঠিক কতটুকু জায়গা রয়েছে, জানেন? সম্প্রতি জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (Kaun Banega Crorepati)-র মঞ্চে বসে নিজের ঘরের গোপন কথা হাসতে হাসতেই ফাঁস করলেন বিগ বি। জানালেন, গোটা ‘জলসা’ বাংলোতে তাঁর জন্য বরাদ্দ রয়েছে মাত্র একটি ছোট ঘর! বাকি সব ঘরই নাকি স্ত্রী জয়া বচ্চন-এর দখলে!

HT Image
HT Image

কেবিসি-র মঞ্চে ম্যুরাল আর্টিস্টের কাজ দেখে মুগ্ধ অমিতাভ:

সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র হটসিটে বসেছিলেন দীপক নামে এক প্রতিযোগী, যিনি পেশায় একজন ম্যুরাল আর্টিস্ট (দেওয়াল চিত্রশিল্পী)। দীপকের শিল্পকর্ম দেখে ভীষণ মুগ্ধ হন অমিতাভ বচ্চন এবং নিজের ঘরের দেওয়ালেও এমন সুন্দর ম্যুরাল আর্ট করানোর ইচ্ছা প্রকাশ করেন।

শিল্পীর প্রশংসা করে বিগ বি বলেন, ‘দাদা, দেওয়ালের ওপর এই যে শিল্পকর্ম, তা সত্যিই অদ্ভুত সুন্দর! এখন আমি এই বিষয়ে অনেক কিছু জেনেও গেলাম। আমারও নিজের ঘরের দেওয়ালে এটা করানোর ইচ্ছা রয়েছে, তখন আপনাকে অবশ্যই জানাব।’

‘স্বামীদের জন্য একটি ছোট ঘরই মেলে, বাকি সব ম্যাডামের’— জয়াকে নিয়ে মজার মন্তব্য বিগ বি-র:

নিজের ঘরের কথা বলতে গিয়েই বেশ রসিকতার সুরে ‘জলসা’-র অন্দরমহলের কথা তুলে ধরেন অমিতাভ বচ্চন। জানান, গোটা বাড়িতে কেবল একটি ছোট্ট ঘরই তাঁর নিজের।

Also Read धमकी भरा ईमेल, अमिताभ बच्चन और दिलजीत दोसांझ का जिक्र, पढ़ें पुलिस का बयानAlso Read KBC की शूटिंग में टूटी पैंट की बेल्ट, अमिताभ बच्चन ने बताया आगे क्या हुआ

জয়া বচ্চনের শিল্পপ্রীতি এবং অমিতাভের আগামী প্রজেক্ট:

স্ত্রী জয়া বচ্চনের শিল্প ও চিত্রকলার প্রতি ভালোবাসার কথাও এদিন প্রশংসার সুরে জানান অমিতাভ। তিনি বলেন, জয়া বাড়ি সাজাতে ভীষণ ভালোবাসেন এবং ‘জলসা’-র বাইরের দিকের চারটি দেওয়ালে জয়া নিজে হাতে ঐতিহ্যবাহী ‘ওয়ার্লি পেন্টিং’ করিয়েছেন, যা দেখতে অত্যন্ত সুন্দর লাগে।

উল্লেখ্য, ১৯৭৩ সালের ৩রা জুন অত্যন্ত ঘরোয়া অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অমিতাভ ও জয়া। তাঁদের দুই সন্তান— অভিষেক ও শ্বেতা। কাজের ক্ষেত্রে অমিতাভকে শেষবার রজনীকান্তের সঙ্গে ২০২৪ সালের ছবি ‘ভেট্টিয়ান’ (Vettaiyan)-এ দেখা গিয়েছে। আগামীতে তাঁকে বহু প্রতীক্ষিত ছবি ‘কল্কি ২৮৯৮ এডি ২’ (Kalki 2898 AD 2)-এ দেখা যাবে।

 

ABOUT THE AUTHOR

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks