...
...
Next Story

অনন্যা-সুকান্তর বিয়ের জন্য বানানো হচ্ছে নতুন গান! জানেন কে গাইবেন সেই বিশেষ গান?

সুকান্ত কুণ্ডু ও অনন্যা গুহর বিয়ের জন্য নতুন গান বানানো চলছে। সেই ঘটনার নানা খুঁটিনাটি এবার সকলের সামনে আনলেন অনন্যা-সুকান্ত। শনিবার তাঁরা একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানেই তাঁরা জানান তাঁদের বিয়ের জন্য নাকি নতুন গান আসতে চলেছে। পাশাপাশি তাঁরা শেয়ার করে নেন কারা সেই গান গাইবেন।

Published on: Feb 21, 2026, 15:54:40 IST
Advertisement

সুকান্ত কুণ্ডু ও অনন্যা গুহ আর কিছুদিন পরই বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে। ১৮-এর আগেই সুকান্তর প্রেমে পড়েছিলেন অনন্যা। ভালোবেসে মন দিয়েছিল একে-অপরকে। তারপর গত বছরের শুরুতেই দু'জনে আংটি বদল করেন। চলতি বছরের ৯ মার্চ বিয়ের পিঁড়িতে বসবেন তাঁরা। তার আগে জোর কদমে চলছে প্রস্তুতি। বিয়ের কেনাকাটা থেকে কার্ড সব খুঁটিনাটি তাঁরা তাঁদের ফলোয়ারদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। তবে এবার একটা বিশেষ বিষয় সামনে আনলেন তাঁরা। বিয়ের ক্ষেত্রে এই ঘটনা খুব একটা ঘটতে দেখা যায়নি। জানেন কী সেই বিশেষ ঘটনা?

অনন্যা-সুকান্তর বিয়ের জন্য বানানো হচ্ছে নতুন গান! জানেন কে গাইবেন সেই বিশেষ গান?
অনন্যা-সুকান্তর বিয়ের জন্য বানানো হচ্ছে নতুন গান! জানেন কে গাইবেন সেই বিশেষ গান?

আরও পড়ুন: ১৯ বছরের ছোট হর্ষের সঙ্গে প্রেমে করছেন মালাইকা? নায়িকার ছবি ঘিরে শোরগোল নেটপাড়ায়

তাঁদের বিয়ের জন্য নতুন গান বানানো চলছে। সেই ঘটনার নানা খুঁটিনাটি এবার সকলের সামনে আনলেন অনন্যা-সুকান্ত। বিয়ের জন্য একেবারে নতুন গান বানানো খুব একটা দেখা যায় না। তাই ঘটনা যে বেশ চমকপ্রদ তা আর বলার অপেক্ষা রাখে না। শনিবার তাঁরা একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানেই তাঁরা জানান তাঁদের বিয়ের জন্য নতুন গান আসতে চলেছে। পাশাপাশি তাঁরা শেয়ার করে নেন কারা সেই গান বানাচ্ছেন।

সুকান্তর শেয়ার করা সেই ভিডিয়োয় তাঁকে বলতে শোনা যায়, ‘আজ একটা বিশেষ রেকর্ডিংয়ে যাচ্ছি। আমাদের বিয়ের গানের রেকর্ডিং। আমাদের বিয়ের জন্য একটা বিশেষ গান বানানো হচ্ছে।’

কিন্তু তাঁদের বিয়ের গান কারা বানাচ্ছেন? তাও তাঁরা শেয়ার করে নেন এই ভিডিয়োতেই। দেখা যায়, দেবলীনা নন্দী ও তাঁর টিম অনন্যা-সুকান্তর বিয়ের গান গাইবেন। রেকর্ডিংয়ের কিছু অংশও তাঁরা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। তাছাড়াও গানের কয়েক কলিও শোনা যায় ওই ভিডিয়োয়।

প্রসঙ্গত, ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি দু'জনে সেরেছেন আংটি বদল। সেদিন সকালে হয় আশীর্বাদও। টলিউডের তারকাদের উপস্থিতিতে একেবারে ধুমধাম করে হয়েছিল শুভ কাজ। আর এবার সারবেন বিয়ে। জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নম্বর ১’-এর মঞ্চে অনন্যা-সুকান্ত জানিয়েছেন আগামী ৯ মার্চ সাতপাকে বাঁধা পড়তে চলেছেন তাঁরা।

জানা গিয়েছে, সম্পূর্ণ বাঙালি রীতি মেনে বিয়ের অনুষ্ঠান হবে। মেনুতে থাকবে জিভে জল আনা খাঁটি বাঙালি খাবার। অনন্যা সাজবেন সাবেকি সাজে, আর সুকান্তকেও দেখা যাবে ট্র্যাডিশনাল পাঞ্জাবিতে। অনন্যার প্রেমিক সুকান্ত পেশায় আইটি ইঞ্জিনিয়র। সঙ্গে ইউটিউবার হিসেবেও বেশ জনপ্রিয়। ‘লেটস বি কনফিউজড’ নামে চ্যানেল চালান সুকান্ত।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks