বিয়ের মণ্ডপে বর কনের সঙ্গে বসে পোষ্য, অভিনবত্বের ছোঁয়া মিমির বিয়ের কার্ডে

কিছুদিন আগেই সব্যসাচী স্টোরের বাইরে দাঁড়িয়ে থাকে দেখা গিয়েছে মিমি চক্রবর্তীকে। বোঝাই যাচ্ছে বিয়ের আর বেশি দিন দেরি নেই। এত বছরের অপেক্ষা অবশেষে শেষ হতে চলেছে। সূত্র মারফত জানা গিয়েছে, আগামী ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী।

Published on: Nov 12, 2026, 18:10:16 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

কিছুদিন আগেই সব্যসাচী স্টোরের বাইরে দাঁড়িয়ে থাকে দেখা গিয়েছে মিমি চক্রবর্তীকে। বোঝাই যাচ্ছে বিয়ের আর বেশি দিন দেরি নেই। এত বছরের অপেক্ষা অবশেষে শেষ হতে চলেছে। সূত্র মারফত জানা গিয়েছে, আগামী ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী।

অভিনবত্বের ছোঁয়া মিমির বিয়ের কার্ডে
অভিনবত্বের ছোঁয়া মিমির বিয়ের কার্ডে

এবার প্রকাশ্যে এলো মিমি চক্রবর্তীর বিয়ের কার্ড। মিমি চিরকাল পশুপ্রেমিক একজন মানুষ তাই তার কার্ডেও রয়েছে সেই ছোঁয়া। মিমির কার্ডে দেখতে পাওয়া যাচ্ছে মন্ডপে বসে রয়েছে বর কনে, সঙ্গে তিনটি পোষ্য। একদম অন্যরকম এই বিয়ের কার্ড দেখে ভীষণ আপ্লুত সকলে।

আরও পড়ুন: এ এক অন্য ভাইফোঁটা, বিশেষভাবে সক্ষম ভাইদের সঙ্গে সময় কাটালেন কোয়েল

যদিও নিজের বিয়ে নিয়ে এখনো কোনো কথা বলেননি মিমি চক্রবর্তী তবে শুনতে পাওয়া যাচ্ছে জাঁকজমকভাবে অনুষ্ঠান তিনি করবেন না। বিয়ের ডেস্টিনেশন হিসেবে বেছে নেওয়া হয়েছে কালিম্পং শহরকে। ঘনিষ্ঠ মহলকে সঙ্গে নিয়েই বিয়ের অনুষ্ঠান সারবেন মিমি।

জানা গিয়েছে, মিমির স্বামী সিদ্ধার্থ রূপলি পর্দার কেউ নন বরং তিনি সম্পূর্ণ আলাদা জগতের মানুষ। সিদ্ধার্থ পেশায় ভারতীয় নৌসেনার এক অফিসার। ইতিমধ্যেই নাকি রেজিস্ট্রি হয়ে গিয়েছে। বিয়েটা শুধুমাত্র সময়ের অপেক্ষা।

আরও পড়ুন: সৌরভ বিগ বসের ঘরে, টিভির স্ক্রিনেই ফোঁটা দিয়ে ভাইফোঁটা পালন বোনের

প্রসঙ্গত, ছোট ওয়েব সিরিজ থেকে বড় পর্দা সব ক্ষেত্রে সমান দক্ষতায় অভিনয় করে চলেছেন মিমি চক্রবর্তী। এই বছর দুর্গাপুজোয় মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। এই ছবিতে আবির চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেছেন মিমি।

অন্যদিকে আগামী দিনে রাজ চক্রবর্তীর সঙ্গে আবার কাজ শুরু করতে চলেছেন মিমি। প্রায় এক দশক বাদে আবার একসঙ্গে কাজ করছেন মিমি-রাজ। এ যেন এক রিউনিয়ন। এসব কিছুর মধ্যেই এবার নিজের নতুন জীবনের সূচনা করতে চলেছেন অভিনেত্রী।