এ এক অন্য ভাইফোঁটা, বিশেষভাবে সক্ষম ভাইদের সঙ্গে সময় কাটালেন কোয়েল
ভাই বোনের মধ্যে ভালোবাসার বন্ধন যে কতটা অটুট, সেটা যেন ফুটে ওঠে ভাই ফোঁটার হাত ধরে। এই দিন ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে প্রত্যেক বোন ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে থাকে। সাধারণ মানুষ হোক বা সেলিব্রিটি, এই দিনটা সকলের কাছে ভীষণ স্পেশাল। তবে এই বিশেষ দিনটিকে আরো বেশি বিশেষ করে তুললেন কোয়েল মল্লিক।
ভাই বোনের মধ্যে ভালোবাসার বন্ধন যে কতটা অটুট, সেটা যেন ফুটে ওঠে ভাইফোঁটার হাত ধরে। এই দিন ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে প্রত্যেক বোন ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে থাকে। সাধারণ মানুষ হোক বা সেলিব্রিটি, এই দিনটা সকলের কাছে ভীষণ স্পেশাল। তবে এই বিশেষ দিনটিকে আরো বেশি বিশেষ করে তুললেন কোয়েল মল্লিক।
বিশেষভাবে সক্ষম ভাইদের সঙ্গে সময় কাটালেন কোয়েল
ভাইফোঁটার দিন বিশেষভাবে সক্ষম ভাইদের ফোঁটা দিয়ে ভাইফোঁটা পালন করলেন কোয়েল মল্লিক। কোন আরম্ভর নয় বরং খুব সাধারণভাবে এই দিনটি কাটালেন তিনি। ভাইফোঁটার দিনে বিশেষভাবে সক্ষম ভাইদের মুখে হাসি ফুটিয়ে তুললেন কোয়েল, যা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য।
সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেছেন কোয়েল। ছবিতে কোয়েলের সঙ্গে তার মাকেও দেখতে পাওয়া যায়। আশ্রমের মেয়েদের নাচের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এরপর বয়সে বড় দাদা বা বয়সে ছোট ভাইদের ফোঁটা দিতে দেখা যায় কোয়েলকে। বড় দাদাদের আশীর্বাদ নিয়ে এই দিনটি পালন করেন কোয়েল।
ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লেখেন, ‘এই ঈশ্বর সংকল্প গৃহে না এলে আজকের দিনটা অসম্পূর্ণ থেকে যেত। আমার বিশেষ ভাইদের উপস্থিতিতে ভাইফোঁটা আরো বিশেষ হয়ে ওঠে। ওদের চিরস্থায়ী স্বাস্থ্য, সুখ এবং শান্তি কামনা করি।’ কোয়েলের এই উদ্যোগ দেখে খুশি নেট পাড়ার বাসিন্দারাও। বহুদিন পর যেন সেই পুরনো কোয়েলকে দেখে মন ভরে গিয়েছে সকলের।
গত বছর আচমকা রাজনীতিতে প্রবেশ করে সকলকে চমকে দিয়েছিলেন কোয়েল। যে সমস্ত তারকা রাজনীতি থেকে দূরে থাকতেন তাদের মধ্যে কোয়েল পরিচিত ছিলেন কিন্তু গত বছর তৃণমূল কংগ্রেসের যোগদান করে সেই ভ্রান্ত ধারণা তিনি ভেঙে দেন। কিন্তু তৃণমূল কংগ্রেস হেরে যাওয়ার পরেই তিনি যখন বিজেপি যোগদান করেন, তখন আবার কোয়েলকে নিয়ে তুমুল কটাক্ষ হয় সোশ্যাল মিডিয়া জুড়ে।
প্রসঙ্গত, টানা বিরতির পর স্বার্থপর ছবির হাত ধরে কোয়েল মল্লিক আবার ফিরে এসেছেন বড় পর্দায়। এই মুহূর্তে তিনি তার আগামী ছবির কাজ নিয়ে ব্যস্ত। কাজের পাশাপাশি পরিবারকে সবসময় সময় দেওয়ার চেষ্টা করেন অভিনেত্রী।
Home/Entertainment/এ এক অন্য ভাইফোঁটা, বিশেষভাবে সক্ষম ভাইদের সঙ্গে সময় কাটালেন কোয়েল