'তোমার জন্যই উৎসবে ফেরা', ভালোবাসার মানুষকে পেয়ে পাল্টে গেল শুভস্মিতার জীবন
কিছুদিন আগেই শেষ হয়েছে লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিক। এই মুহূর্তে শুভস্মিতা ও সৌরভ ব্যস্ত নিজের আগামী জীবনের কেনাকাটার জন্য। খুব তাড়াতাড়ি বিয়ের পিঁড়িতে বসবেন এই তারকা জুটি।
কিছুদিন আগেই শেষ হয়েছে ‘লক্ষ্মী ঝাঁপি’ ধারাবাহিক। এই মুহূর্তে শুভস্মিতা ও সৌরভ ব্যস্ত নিজের আগামী জীবনের কেনাকাটার জন্য। খুব তাড়াতাড়ি বিয়ের পিঁড়িতে বসবেন এই তারকা জুটি। একসঙ্গে পাহাড়ে ঘুরতে যাওয়া অথবা সময় কাটানো, শুভস্মিতা সৌরভকে দেখতে পাওয়া যায় কোয়ালিটি টাইম কাটাতে। তবে চিরকাল কি এমনই ছিলেন শুভস্মিতা? নাকি সৌরভের আগমনে পাল্টে গেল জীবন?

দীপাবলির রাতে পরিবার এবং হবু স্বামীর সঙ্গে বেশি কিছুটা সুন্দর সময় কাটাতে দেখা গেল শুভস্মিতাকে। এটি লাল রংয়ের চুড়িদার পরে হবু শাশুড়ি মা এবং হবু স্বামীর সঙ্গে মেতে উঠতে দেখা গেল দীপাবলীর আনন্দে। তবে চিরকাল এমনই উৎসব মুখর ছিলেন না অভিনেত্রী, সৌরভের আগমনেই পাল্টে যায় সবটা।
আরও পড়ুন: প্রবল জ্বর, শ্বাসকষ্ট, রক্ত পরীক্ষায় ধরা পরলো ডেঙ্গি, কেমন আছেন রণজয়?
শুভস্মিতা পরিবারের সঙ্গে কাটানো মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লেখেন, ‘আমি কখনোই খুব উৎসব মুখর মানুষ ছিলাম না। এই উৎসব, আলো এই কোলাহল সব সময় একটা বিষন্নতা নিয়ে আসতো আমার জীবনে। কিন্তু এই বছরটা একেবারে অন্যরকম ছিল। এমন এক ধরনের শান্তি যা আগে কখনো অনুভব করিনি।’
অভিনেত্রী লেখেন, ‘এই প্রথমবার ছবিগুলো এমন এক অনুভূতিকে ফুটিয়ে তুলতে পারিনি যা আসলে ছিলই না। হয়তো জীবন অবশেষে তোমাকে শেখায় আনন্দের আগমনকে প্রশ্ন না করে যেটা আছে তার সঙ্গেই থাকতে। যা কিছু আছে, যা কিছু ছিল, যা কিছু ভবিষ্যতে হবে সবকিছুর জন্য কৃতজ্ঞ। আমরা সবাই যেন নিজেদের ভেতরের আরও আলো খুঁজে পাই।’
প্রসঙ্গত,জনপ্রিয় ধারাবাহিক ‘লক্ষ্মী ঝাঁপি’-র সেটে কাজ করতে গিয়েই একে অপরের প্রেমে পড়েন সৌরভ ও শুভস্মিতা। স্টার জলসার অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক ‘হরগৌরী পাইস হোটেল’ দিয়ে অভিনয়ে ডেবিউ শুভস্মিতার। বয়সে সৌরভের চেয়ে অনেকটাই ছোট তিনি।
আরও পড়ুন: 'সাত বছর ধরে একা', দীপাবলিতে কার কথা ভেবে মন খারাপ শ্রুতির?
এর আগে ‘সবিনয়ে নিবেদন’-এর সেটে অভিনেত্রী মধুমিতা সরকারের সঙ্গে সম্পর্কে জড়ান সৌরভ এবং বিবাহবন্ধনে আবদ্ধ হন। পরবর্তীতে সেই দাম্পত্য টিকে থাকেনি এবং তাঁদের বিচ্ছেদ ঘটে। মধুমিতা সম্প্রতি নিজের জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করার পর এবার শীতে সৌরভ ও শুভস্মিতার বিয়ের প্রস্তুতি ঘিরে টলিপাড়ায় জল্পনা তুঙ্গে।
E-Paper

