'সাত বছর ধরে একা', দীপাবলিতে কার কথা ভেবে মন খারাপ শ্রুতির?
আইনি বিবাহের প্রায় দুই বছর পর এবার সাত পাকে বাঁধা পড়তে চলেছেন শ্রুতি দাস। কাজের ফাঁকে ফাঁকে চলছে আইবুড়ো ভাত খাওয়া। কিন্তু দীপাবলি, ভাইফোটা, আইবুড়ো ভাত এই সবকিছুর মধ্যেই মন খারাপ শ্রুতির। কার জন্য এত আনন্দের মধ্যেও মন খারাপ অভিনেত্রীর?
আইনি বিবাহের প্রায় দুই বছর পর এবার সাত পাকে বাঁধা পড়তে চলেছেন শ্রুতি দাস। কাজের ফাঁকে ফাঁকে চলছে আইবুড়ো ভাত খাওয়া। কিন্তু দীপাবলি, ভাইফোটা, আইবুড়ো ভাত এই সবকিছুর মধ্যেই মন খারাপ শ্রুতির। কার জন্য এত আনন্দের মধ্যেও মন খারাপ অভিনেত্রীর?
দীপাবলিতে কার কথা ভেবে মন খারাপ শ্রুতির?
শ্রুতির যার জন্য মন খারাপ, সে আসলে কোন মানুষ নয় সে হলো শ্রুতির ছোটবেলার বাড়ি। অভিনেত্রীর কাটোয়ার বাড়ি। সাত বছর ধরে একা পুরনো মানুষের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে বাড়িটি। বাবা মায়ের হাজারো আত্মত্যাগের সাক্ষী হয়ে রয়েছে কাটোয়ার এই বাড়িটি। কিন্তু মা-বাবার বাড়ির প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও শুধুমাত্র মেয়ের জন্য তারা রয়েছেন কলকাতায়।
কিন্তু কলকাতায় ঝাঁ চকচকে ফ্ল্যাটে থাকলেও সেই পুরনো বাড়ির দিকে মন করে রয়েছে শ্রুতির। সেই লাল মেজে যেখানে সাথে মোমবাতি জ্বালাতেন তিনি। আজ সবই স্মৃতি হয়ে গিয়েছে। যদিও বাড়িতে আলোর অভাব রাখেন না বাড়ির ভাড়াটিয়া কিন্তু তবু আসল মানুষগুলোর অপেক্ষায় বসে থাকে বাড়িটি।
শ্রুতির কথায়, ভগবান সব দিলেও সবকিছু দেন না বলেই জীবন এত সুন্দর। তাই হয়তো প্রত্যেকদিন অভিনয়ের শেষে ক্লান্ত হয়ে যখন তিনি বাড়ি ফেরেন তখন শুধুই মনের মধ্যে রয়ে যায় ছোটবেলার আবেগ স্মৃতি। গলায় যখন দলা পাকিয়ে আসে কান্না, তখন শুধু বলতে হয় পাশে দুই ঈশ্বর রয়েছেন। তাই ছোটবেলার বাড়ি ফিরে আসার সেই দুঃখ ভুলে থাকা যায় বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে।
প্রসঙ্গত, এই মুহূর্তে ‘জোয়ার ভাটা’ ধারাবাহিককে অভিনয় করছেন শ্রুতি। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও তিনি অভিনয় করেছেন। তবে জোয়ার ভাটা ধারাবাহিকে শ্রুতির অন্যরকম চরিত্র দেখে অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন দর্শকরা যেটা শ্রুতির সবথেকে বড় পাওয়া।
Home/Entertainment/'সাত বছর ধরে একা', দীপাবলিতে কার কথা ভেবে মন খারাপ শ্রুতির?