প্রবল জ্বর, শ্বাসকষ্ট, রক্ত পরীক্ষায় ধরা পরলো ডেঙ্গি, কেমন আছেন রণজয়?

বেশ কিছুদিন ধরেই প্রবল সর্দি কাশি এবং জ্বর নিয়ে কাজ করছিলেন রণজয়। সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে সে কথা জানিয়েছিলেন তিনি। অভিনেতাকে দেখে তখন বোঝাই গিয়েছিল যে তিনি ভীষণ অসুস্থ। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি হতে হয় অভিনেতাকে।

Published on: Nov 9, 2026, 17:57:47 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

বেশ কিছুদিন ধরেই প্রবল সর্দি-কাশি এবং জ্বর নিয়ে কাজ করছিলেন রণজয়। সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে সে কথা জানিয়েছিলেন তিনি। অভিনেতাকে দেখে তখন বোঝাই গিয়েছিল যে তিনি ভীষণ অসুস্থ। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি হতে হয় অভিনেতাকে। এবার জানা গেল কোন রোগে আক্রান্ত অভিনেতা?

রক্ত পরীক্ষায় ধরা পরলো ডেঙ্গি, কেমন আছেন রণজয়?
রক্ত পরীক্ষায় ধরা পরলো ডেঙ্গি, কেমন আছেন রণজয়?

বিগত বেশ কিছুদিন ধরে জ্বর না কমায় অবশেষে রক্ত পরীক্ষা করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। জানা যায়, ডেঙ্গিতে আক্রান্ত রণজয়। এই খবরটি নিশ্চিত করেছেন অভিনেতার ম্যানেজার। তিনি জানিয়েছেন, রিপোর্ট হাতে এসে গিয়েছে। সেই অনুযায়ী চিকিৎসা শুরু হয়েছে। তবে জ্বর এখনো কমেনি। ভীষণভাবে দুর্বল রণজয়।

আরও পড়ুন: মানুষ নয়, লড়াই করতে হবে টেকনোলজির সঙ্গে, ‘মৃগয়া ১.৫’ ট্রেলারে রয়েছে বড় চমক

রবিবার সকালে হাসপাতালে ভর্তি হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় নিজেই জানান রণজয়। নাকে নল, হাতে সেলাইন নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে তিনি জানান, প্রবল জ্বর আর মাথা ব্যথা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। আপাতত সুস্থ হতে কিছুদিন সময় লাগবে।

রণজয়ের এই কঠিন সময়ে স্ত্রী পাশে না থাকলেও সহ অভিনেত্রী অভিকা মালাকার সব সময় রয়েছেন অভিনেতার পাশে। পাশে রয়েছেন প্রযোজক রাজ চক্রবর্তী এবং গোটা টিম। ইতিমধ্যেই টিমের তরফ থেকে জানানো হয়েছে, যতদিন সময় লাগে লাগুক, রণজয় সুস্থ হয়ে যেন তবেই কাজে ফেরেন। কাজের জন্য তাড়াহুড়ো করা দরকার নেই।

আরও পড়ুন: দীপাবলিতে সকলের থেকে ক্ষমা চাইলেন অমিতাভ, সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন তিনি?

যদিও এর আগেও অভিনেতাকে বিশ্রাম করতেই বলা হয়েছিল কিন্তু তিনি দর্শকদের কথা ভেবে বিশ্রাম করেননি। অতিরিক্ত দুর্বলতা নিয়েই কাজ চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত অবস্থার অবনতি হওয়ায় ভর্তি হতে হয় হাসপাতালে। রণজয়ের এই কঠিন সময়ে তাঁর জন্য প্রার্থনা করছেন অনুরাগীরা। খুব তাড়াতাড়ি তিনি যেন সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন, এই কামনাই করছেন সকলে।