বলিপাড়ার ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের জীবনে বসন্ত এসেছে আগেই। এবার দীর্ঘদিনের জল্পনা সত্যি করে এবার তৃতীয়বারের জন্য ছাদনাতলায় বসতে চলেছেন অভিনেতা। পাত্রী আর কেউ নন, নায়কের বর্তমান প্রেমিকা গৌরী স্প্র্যাট। ‘হটারফ্লাই’-এর এক এক্সক্লুসিভ ইনস্টাগ্রাম পোস্ট অনুযায়ী, আগামী জুলাই মাসেই চার হাত এক হতে চলেছে জুটির, যা নিয়ে ইতিমধ্যেই বলিপাড়ায় তুমুল শোরগোল।

জমকালো জলসা নয়, ৫ জুলাই স্রেফ সই-সাবুদ করে ঘরোয়া বিয়ে
আর পাঁচটা বলিপাড়ার হেভিওয়েট বিয়ের মতো আলোর রোশনাই, চোখধাঁধানো আয়োজন বা মিডিয়ার ভিড়— বিয়েতে এর কিছুই থাকছে না। জানা গিয়েছে, আগামী ৫ জুলাই এক্কেবারে ঘরোয়া ও ব্যক্তিগতভাবে স্রেফ আইনি সই-সাবুদ করেই বিয়ে সারবেন আমির ও গৌরী। এই ছিমছাম অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দুই পরিবারের সদস্য এবং অতি ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুবান্ধব।
এক বছরেরও বেশি সময় ধরে আমির ও গৌরী একসাথেই লিভ-ইন করছেন। একসাথে একটি অত্যন্ত সুখী ও স্থিতিশীল জীবন গড়ে তোলার পরেই দুই পরিবারকে সাক্ষী রেখে নিজেদের এই সম্পর্ককে আনুষ্ঠানিক ও আইনি স্বীকৃতি দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন আমির।
‘এবার যেন জীবনটা পূর্ণ হলো’, পুরোনো ভাঙন ভুলে নতুন ইনিংস আমিরের
মনে করিয়ে দেওয়া ভালো, নিজের ৬০তম জন্মদিনে প্রথমবার প্রেমিকা গৌরীর সাথে সংবাদমাধ্যমের আলাপ করিয়ে দিয়েছিলেন আমির। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে অকপট হয়ে অভিনেতা জানিয়েছিলেন, গৌরীর সান্নিধ্যে এসে তিনি এক পরম শান্তি খুঁজে পেয়েছেন। রীনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে বিয়ে টেকেনি নায়কের। তবে গৌরীর ওঁর জীবনে আসাটা এক মস্ত বড় আশীর্বাদ। আমির নিজেই স্বীকার করেছেন যে, গৌরীকে পাশে পেয়ে তাঁর মনে হচ্ছে, এবার যেন জীবনটা পূর্ণতা পেল।
উল্লেখ্য, ২০০২ সালে প্রথম স্ত্রী রীনা দত্তের সঙ্গে আমিরের বিচ্ছেদ হয়, ওনাদের দুই সন্তান জুনেইদ ও ইরা। এরপর ২০০৫ সালে পরিচালক কিরণ রাওকে বিয়ে করেন আমির, তবে ২০২১ সালে দ্বিতীয় বিয়েও ভাঙে আমিরের। বর্তমানে ওনারা যৌথভাবে ছেলে আজাদের দেখাশোনা করছেন। আমিরের দুই প্রাক্তন স্ত্রীর সঙ্গেই গৌরীর সুসম্পর্ক রয়েছে। একসঙ্গে ঘরোয়া আড্ডায় দেখা যায় তাঁদের। বিয়েতে কি হাজির হবেন কিরণ-রীনা? সময় সেই উত্তর দেবে।
{{/usCountry}}উল্লেখ্য, ২০০২ সালে প্রথম স্ত্রী রীনা দত্তের সঙ্গে আমিরের বিচ্ছেদ হয়, ওনাদের দুই সন্তান জুনেইদ ও ইরা। এরপর ২০০৫ সালে পরিচালক কিরণ রাওকে বিয়ে করেন আমির, তবে ২০২১ সালে দ্বিতীয় বিয়েও ভাঙে আমিরের। বর্তমানে ওনারা যৌথভাবে ছেলে আজাদের দেখাশোনা করছেন। আমিরের দুই প্রাক্তন স্ত্রীর সঙ্গেই গৌরীর সুসম্পর্ক রয়েছে। একসঙ্গে ঘরোয়া আড্ডায় দেখা যায় তাঁদের। বিয়েতে কি হাজির হবেন কিরণ-রীনা? সময় সেই উত্তর দেবে।
{{/usCountry}}কামব্যাক থেকে জুনেইদের ছবি প্রযোজনা: আমিরের কাজের খতিয়ান
২০২২ সালে ‘লাল সিং চড্ডা’-র ব্যর্থতার পর গত বছর অর্থাৎ ২০২৫ সালে ‘সিতারে জমিন পর’ ছবির হাত ধরে বড় পর্দায় রাজকীয় কামব্যাক করেছেন আমির। এছাড়াও ‘হ্যাপি প্যাটেল: খতরনাক জাসুস’ ছবিতে একটি মজাদার ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল নায়ককে।