দু'বার ভেঙেছে সংসার, প্রেমিকা গৌরির সান্নিধ্যে শান্তি খুঁজে পেয়েছেন আমির! ‘এখন নিজেকে পরিপূর্ণ মনে হয়…’, বললেন নায়ক

অভিনেতা আমির খান এবার প্রেমিকা গৌরী স্প্র্যাটের প্রেমে পড়া প্রসঙ্গে ফের মুখ খুলেছেন। তিনি জানান যে, গৌরীর সঙ্গে আলাপ হওয়াতে তিনি নিজেকে ভাগ্যবান বলে মনে করেন। জানিয়েছেন যে তাঁদের সম্পর্ক তাঁকে গভীর শান্তি এনে দেয়।

Published on: Apr 29, 2026, 09:47:10 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

অভিনেতা আমির খান এবার প্রেমিকা গৌরী স্প্র্যাটের প্রেমে পড়া প্রসঙ্গে ফের মুখ খুলেছেন। তিনি জানান যে, গৌরীর সঙ্গে আলাপ হওয়াতে তিনি নিজেকে ভাগ্যবান বলে মনে করেন। জানিয়েছেন যে তাঁদের সম্পর্ক তাঁকে গভীর শান্তি এনে দেয়।

দু'বার ভেঙেছে সংসার, প্রেমিকা গৌরির সান্নিধ্যে শান্তি খুঁজে পেয়েছেন আমির!
দু'বার ভেঙেছে সংসার, প্রেমিকা গৌরির সান্নিধ্যে শান্তি খুঁজে পেয়েছেন আমির!

আরও পড়ুন: 'ধুরন্ধর'-এর বিরাট সাফল্যের পর ফের আদিত্যর সঙ্গে কাজ করতে চলেছেন রণবীর? কবে থেকে শুরু শ্যুটিং?

নবভারত টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে আমির তাঁর ব্যক্তিগত জীবন প্রসঙ্গে নানা কথা বলেছেন। গৌরীর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও কথা বলেছেন। তিনি বলেছেন, ‘আমি খুব ভাগ্যবান যে গৌরীর সঙ্গে আমার দেখা হয়েছিল এবং আমাদের সম্পর্কটা সেখান থেকেই শুরু হয়েছিল। ও অসাধারণ, ওঁর সঙ্গে আমি শান্তি অনুভব করি। যদিও (প্রাক্তন স্ত্রী) কিরণ রাও এবং রীনা দত্তের সঙ্গেও আমার সম্পর্ক খুব গভীর ছিল, কিন্তু সেগুলো সফল হয়নি। গৌরী আমার জীবনে আসায় আমি খুব ধন্য মনে করি নিজেকে। আমরা একসঙ্গে খুব সুখে আছি। আমার এখন নিজেকে পরিপূর্ণ মনে হয়।’

আমির জানিয়েছেন যে, তিনি নিখুঁত হওয়াতে বিশ্বাস করেন। তিনি উল্লেখ করেছেন যে, জীবনের কোনও না কোনও পর্যায়ে সবাই ভুল করে থাকে। তিনি বলেন, সেই ভুলগুলোকে স্বীকার করে নেওয়াই তাঁকে ব্যক্তিগত ও পেশাগতভাবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

আরও পড়ুন: খোঁজ পাওয়ার পর প্রথম পোস্ট উৎসবের! 'জীবন মাঝে মাঝে অপ্রত্যাশিত…', স্ত্রীর সঙ্গে ছবি দিয়ে যা লিখলেন পরিচালক

৬১ বছর বয়সী এই অভিনেতা তাঁর জীবনের অন্যতম বড় একটি আফসোসের কথাও জানিয়েছেন। কাজের প্রতি দায়বদ্ধতার কারণে পরিবার ও প্রিয়জনদের সঙ্গে যথেষ্ট সময় কাটাতে না পারা হল সেই আফসোসের কারণ। তিনি জানান যে, কোভিড-১৯ মহামারী তাঁর জীবনে একটি গুরুত্বপূর্ণ মোড় আনে, যা তাঁকে তাঁর প্রায়োরিটি নিয়ে পুনর্বিবেচনা করতে উদ্বুদ্ধ করে।

অভিনেতা আরও বলেন, ‘আমি যে একটি ভুল ইতিমধ্যেই শুধরে নিতে শুরু করেছি, তা হল আমার আপনজন ও সম্পর্কগুলোকে যথেষ্ট সময় না দেওয়া। আমি ৩০-৩৫ বছর ধরে শুধু কাজ, চলচ্চিত্র নির্মাণ এবং অভিনয়ে আসক্ত ছিলাম। কোভিডের সময় আমি আমার জীবনকে নতুন করে খতিয়ে দেখার সুযোগ পাই। সেই সময় আমি কাজ করতে পারছিলাম না, তখনই আমি উপলব্ধি করি যে আমি অনেক কিছু হারিয়ে ফেলেছি এবং আর সেগুলো ফিরে আসবে না।’