...
...
Next Story

প্লেব্যাক থেকে অবসর ঘোষণার পর অরিজিতের জিয়াগঞ্জের বাড়িতে এলেন আমির খান! ব্যাপার কী?

কিছুদন আগেই অরিজিৎ সিংয়ের প্লেব্যাক থেকে অবসর নেওয়ার খবরে গোটা নেটদুনিয়া তোলপাড় হয়ে গিয়েছিল। আর এর মাঝেই মুর্শিদাবাদের জিয়াগঞ্জে অরিজিতের বাড়িতে হাজির হলেন আমির খান!

Published on: Feb 2, 2026, 16:30:46 IST
Advertisement

কিছুদন আগেই অরিজিৎ সিংয়ের প্লেব্যাক থেকে অবসর নেওয়ার খবরে গোটা নেটদুনিয়া তোলপাড় হয়ে গিয়েছিল। প্লেব্যাক থেকে অবসর নেওয়ার কারণ হিসেবে স্যোশাল মিডিয়াতে নানা অনুমানও করতে দেখা গিয়েছিল শ্রোতাদের। অনেকেই মনে করছিলেন বলিউডের রাজনীতির কারণেই হয়তো প্লেব্যাক করবেন না অরিজিৎ। আবার কেউ কেউ বলেন তিনি নাকি আসন্ন নির্বাচনে ভোটে দাঁড়াবেন। তবে এই নিয়ে অরিজিৎ নিজে এখনও মুখ খোলেননি। আর এর মাঝেই মুর্শিদাবাদের জিয়াগঞ্জে অরিজিতের বাড়িতে হাজির হলেন আমির খান!

প্লেব্যাক থেকে অবসর ঘোষণার পর অরিজিতের জিয়াগঞ্জের বাড়িতে আমির খান! ব্যাপার কী?
প্লেব্যাক থেকে অবসর ঘোষণার পর অরিজিতের জিয়াগঞ্জের বাড়িতে আমির খান! ব্যাপার কী?

কিন্তু ব্যাপার কী? বলিউডের মিস্টার পারফেকশনিস্ট হঠাৎ কী করছেন অরিজিতের বাড়ি? রবিবার রাতেই কলকাতায় পা আসেন আমির খান। কলকাতা বিমানবন্দরে পাপারাৎজিদের ক্যামেরায় ধরাও দেন তিনি।

শোনা গিয়েছে কলকাতায় এসেই সেখান থেকে সোজা মুর্শিদাবাদের জিয়াগঞ্জে গিয়েছেন আমির। আর এই জিয়াগঞ্জেই অরিজিৎ সিংয়ের বাড়ি। কিন্তু অরিজিতের সঙ্গে কেন দেখা করতে যান আমির? এই প্রশ্নের উত্তর এখনও অধরা।

আমির খান এবং অরিজিৎ সিং দু'জনেই তাঁদের কাজের ক্ষেত্রে পারফেকশনিস্ট। একদিকে আমির যেমন বেছে বেছে ছবিতেই কাজ করেন, তেমনই অরিজিৎও তাঁর কাজ নিয়ে ভীষণ যত্নশীল। তাঁর কন্ঠের জাদুতে যে কোনও গানই সোনা। গায়ক এতটা জনপ্রিয়তা পাওয়ার পরও প্রচারের আলো থেকে নিজেকে দূরে রাখতেই ভালোবাসেন।

তবে দু’জনের পেশাগত সম্পর্কের সূত্রপাত হয়েছিল অনেক আগে। আমির খানের ছবিতে অরিজিতের কণ্ঠে গান দর্শক-শ্রোতারা একাধিকবার শুনেছেন, আর বার বার যে আবেগে ভেসেছেন তা আর বলার অপেক্ষা রাখে না। অরিজিতের কণ্ঠে আবেগ, গভীরতা পাশাপাশি রয়েছে একটা সংযমও আর তাঁর সেই গায়কীর আমিরের ছবির সঙ্গে বেশ ভালো ভাবে মিলেমিশে একাকার হয়ে যায়। তাই আমিরের ছবিতে অরিজের গান বরাবরই আলাদা মাত্রা পেয়েছে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks