...
...
Next Story

রথযাত্রায় বড় চমক,জি বাংলার ‘ডান্স বাংলা ডান্স’ লাইভ অনুষ্ঠান দেখলেন আমির খান

জি বাংলার ডান্স বাংলা ডান্স শোয়ে এবার দেখা গেল বড় চমক। ডান্স বাংলা ডান্স অনুষ্ঠান লাইভ দেখলেন আমির খান। জানালেন রথযাত্রার শুভেচ্ছা।

Published on: Jun 17, 2025, 13:43:50 IST
By ,
Prefer HTon Google
Advertisement

তবে আমির খানের এই উপস্থিতি অনেকেই তির্যক চোখে দেখেছেন। হঠাৎ আমির খানের জগন্নাথ প্রীতি জন্মেছে কেন সেই নিয়েও প্রশ্ন করেছেন অনেকেই। তবে এই গোটা ব্যাপারটাই যে আসন্ন ছবি' সিতারে জামিন পর' ছবির প্রচারের উদ্দেশ্যে করা হয়েছে, সেই বিষয়ে সকলেই একমত।

জি বাংলার ‘ডান্স বাংলা ডান্স’ লাইভ অনুষ্ঠান দেখলেন আমির খান
জি বাংলার ‘ডান্স বাংলা ডান্স’ লাইভ অনুষ্ঠান দেখলেন আমির খান

প্রসঙ্গত, চলতি বছর জি বাংলার মঞ্চে বিচারকের আসনে দেখতে পাওয়া গিয়েছে। যীশু সেনগুপ্ত, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, কৌশানী চক্রবর্তী এবং অঙ্কুশ হাজরাকে। মহাগুরু মিঠুন চক্রবর্তীকেও এই বছর দেখা গিয়েছে মঞ্চে।

আরও পড়ুন: প্রথমবার এক ফ্রেমে স্বস্তিকা-অনির্বাণ, প্রকাশ্যে ‘বিবি পায়রা’ ছবির প্রথম ঝলক

আরও পড়ুন: প্রতারিত নয় প্রতারক? পূজার বিরুদ্ধে গুরুতর অভিযোগ শ্যাম সুন্দর দের স্ত্রীর

উল্লেখ্য, আমির খান অভিনীত ‘সিতারে জমিন পর’ মুক্তি পাবে আগামী ২০ জুন। আসন্ন ছবির জন্য বিভিন্ন স্থানে প্রচারের কাজে ব্যস্ত আমির। সিনেমাটি নিয়ে একাধিক বিতর্ক তৈরি হলেও এই ছবিটি নিয়ে ভীষণ আশাবাদী অভিনেতা।

জি বাংলার জনপ্রিয়অনুষ্ঠান গুলির মধ্যে একটি হলো ‘ডান্স বাংলা ডান্স।’ চলতি বছর ডান্স বাংলা ডান্সের মঞ্চে ইতিমধ্যেই দেখা গিয়েছে একের পর দুর্দান্ত পারফরমেন্স তবে এবার রথযাত্রা উপলক্ষে জি বাংলা দর্শকদের জন্য নিয়ে এলো বড় চমক। টেলিভিশনে এই প্রথমবার দেখা যাবে আমির খানকে।

জি বাংলার তরফ থেকে যে প্রমোটি শেয়ার করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে, রথযাত্রা উপলক্ষে জি বাংলার ‘ডান্স বাংলা ডান্স’ শো দেখছেন আমির খান। তবে সুদূর মুম্বই থেকে তিনি কলকাতায় এসে অনুষ্ঠানটি দেখতে পারেননি, বরং দেখেছেন লাইভ টেলিকাস্ট।

আরও পড়ুন: স্ত্রীর জন্মদিনে আদুরে পোস্ট অনুপমের, শুভেচ্ছা জানালেন অনিলও

আরও পড়ুন: আবার বায়োপিকে জিতু, সত্যজিৎ রায়ের পর এবার কার চরিত্রে অভিনয় করবেন তিনি?

বিশেষ এই অনুষ্ঠানে একদিকে যেমন কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের মতো একাধিক তারকাকে নাচ করতে দেখা গিয়েছে তেমন অন্যদিকে মঞ্চে সকলকে একসঙ্গে রথ টানতেও দেখা দিয়েছে। সব মিলিয়ে যেন রথ যাত্রার অনুষ্ঠানে এক আলাদা আনন্দে মেতে উঠতে দেখা গিয়েছে সকলকে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe