...
...
Next Story

বাবার মতো ছাত্র আন্দোলন নিয়ে চুপ মেয়েও ! ‘খবর দেখি না…’,সাফাই আমির কন্যা ইরার

আমির খানের মেয়ে ইরা খান ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে জানিয়েছেন কেন তিনি এখনও ছাত্র প্রতিবাদের বিষয়ে কিছু বলেননি। তিনি বলেন, তিনি কোনও প্রতিবাদ কিংবা সহিংসতার ছবি দেখেননি।

Published on: Jul 25, 2026, 14:30:42 IST
Advertisement

দেশের চলমান ছাত্র প্রতিবাদের বিষয়ে অনেক সেলিব্রিটি নিজেদের মতামত প্রকাশ করেছেন। এদিকে আমির খানের মেয়ে ইরা খান একটি ভিডিও পোস্ট করে জানান কেন তিনি এ প্রতিবাদের বিষয়ে কিছু বলেননি। ইরা জানান, তিনি খবর দেখেন না। তাই তিনি প্রতিবাদ বা সহিংসতার কোনও ছবি দেখেননি।

বাবার মতো ছাত্র আন্দোলন নিয়ে চুপ মেয়েও ! (Instagram: wishnwed)
বাবার মতো ছাত্র আন্দোলন নিয়ে চুপ মেয়েও ! (Instagram: wishnwed)

শুক্রবার ইরা খান ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে বলেন, ‘এটি সত্যি যে আমি মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলি এবং যখনই আমি এসব বিষয় নিয়ে কথা বলি, আমি আপনার মনোযোগ চাই। আমি মনে করি মানসিক স্বাস্থ্য ভালো হলে সার্থক জীবন। আমি অনেক সময় বোঝানোর চেষ্টা করেছি। অনেক কারণে আমি এ বিষয়ে কথা বলিনি। আমি চেষ্টা করি আপনাদের সেই কারণগুলো জানাতে।’

তিনি বলেন, ‘প্রথমত, আমার মনে যা আসে তা হল আমার মনে হচ্ছে আমি যা কিছু বলবো তা তাতে কিছু যোগ করতে পারবে না। কারণ আমি সেই বিষয় সম্পর্কে কোনও অনুভূতি অনুভব করছি না এবং আমি সাধারণত এসব নিউজ দেখি না। আমি সাধারণত আমার এক্সপ্লোর পেজে যাই না। আমি কোনও সহিংসতার ভিডিও দেখিনি কিংবা প্রতিবাদ সম্পর্কে জানি না।’

তিনি আরও জানান, তিনি জানেন যে প্রতিবাদ হচ্ছে, কিন্তু তিনি এসব বিষয় নিয়ে ভাবতে চান না কারণ এগুলো তাঁকে বিরক্ত করে এবং তিনি অসহায় বোধ করেন।

আমির খানের মেয়ে ইরা খান বলেন, তিনি নিউজ বা সোশ্যাল মিডিয়া দেখেন না, তাই এ বিষয়ে তাঁর কোনও অনুভূতি নেই। তবে তিনি একটি রিল দেখে চিন্তিত হয়ে পড়েছিলেন কারণ যাদের গ্রেফতার করা হয়েছিল, তাদের মধ্যে ইরার পরিচিত ছিল। কিন্তু যখন তিনি দেখেন যে তাঁরা নিরাপদে আছেন, আবার তিনি নিজের কাজে ব্যাস্ত হয়ে যান।

ইরা সবশেষে বলেন, আমি কিছু বলিনি কারণ আমি মনে করি না যে আমার কথায় কোনও প্রভাব পড়বে, তাই যদি এই মুহূর্তে আমার কথা না বলার কারণে কেউ মনে করেছে যে আমি কোনও চিন্তা করি না তবে আমি ক্ষমা চাইছি কারণ এটি আমার উদ্দেশ্য ছিল না।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe