...
...
Next Story

Aamir Khan 3rd Wedding: রবিবার আমিরের ৩ নম্বর বিয়ে গৌরীকে, অতিথি থাকছেন ১০০ জন, মধ্যাহ্নভোজের মেনু কী?

দীর্ঘদিনের সম্পর্কের পর অবশেষে গৌরী স্প্র্যাটের সঙ্গে নতুন জীবনের পথে পা রাখতে চলেছেন আমির খান। ৫ জুলাই অভিনেতার বাড়িতেই হবে ঘরোয়া বিয়ের অনুষ্ঠান। মাত্র ১০০-১৫০ জন অতিথিকে নিয়ে আয়োজিত এই বিয়েতে উপস্থিত থাকবেন শুধুমাত্র দুই পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু এবং বলিউডের হাতে গোনা কয়েকজন পরিচিত মুখ।

Published on: Jul 4, 2026, 11:00:42 IST
Advertisement

আমির খান এবং গৌরী স্প্র্যাট রবিবার ৫ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। তাঁদের বিয়ের অনুষ্ঠান হবে একেবারেই ঘরোয়া পরিবেশে এবং অতিথির সংখ্যাও থাকবে খুবই সীমিত। আমির খানের বাড়িতেই অনুষ্ঠিত হবে এই বিয়ে। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শুধুমাত্র দুই পরিবারের সদস্য এবং তাঁদের ঘনিষ্ঠ বন্ধুরা।

রবিবার ৫ জুলাই বিয়ে আমির ও গৌরীর।
রবিবার ৫ জুলাই বিয়ে আমির ও গৌরীর।

বিয়েতে কতজন অতিথি থাকবেন?

ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদন অনুযায়ী, আমির খান এবং গৌরী স্প্র্যাট তাঁদের বিয়ের অনুষ্ঠানকে অত্যন্ত সাধারণ ও ব্যক্তিগত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। জানা গিয়েছে, এই বিয়েতে প্রায় ১০০ থেকে ১৫০ জন অতিথি উপস্থিত থাকতে পারেন। আমির ও গৌরীর পরিবারের সদস্য, তাঁদের কাছের বন্ধুরা এবং বলিউডের হাতে গোনা কয়েকজন পরিচিত মুখই এই অনুষ্ঠানে আমন্ত্রিত থাকবেন।

আগে হবে বিয়ের রেজিস্ট্রেশন, তারপর মধ্যাহ্নভোজ

প্রতিবেদন অনুযায়ী, বিয়ের প্রতিটি খুঁটিনাটি পরিকল্পনা ব্যক্তিগতভাবে করেছেন আমির খান এবং গৌরী স্প্র্যাট। অতিথি তালিকা থেকে শুরু করে মধ্যাহ্নভোজের মেনু—সবকিছুই নিজেরা ঠিক করেছেন তাঁরা। স্পেশাল ম্যারেজ অ্যাক্টের অধীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। সেই আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর শুরু হবে মধ্যাহ্নভোজের আয়োজন।

আমিরের বিয়েতে উপস্থিত থাকবেন এই দুই পরিচালক

প্রতিবেদনটিতে আরও দাবি করা হয়েছে, মধ্যাহ্নভোজে রাখা হবে নবদম্পতির পছন্দের বিভিন্ন খাবার। অতিথি তালিকায় রয়েছেন পরিচালক আশুতোষ গোয়ারিকর এবং পরিচালক রাজকুমার সন্তোষী। আশুতোষ গোয়ারিকর পরিচালনা করেছিলেন আমির খানের জনপ্রিয় ছবি লগান। অন্যদিকে, রাজকুমার সন্তোষী বর্তমানে আমির খান প্রোডাকশনের আসন্ন ছবি 'বাটোয়ারা ১৯৪৭' পরিচালনার দায়িত্বে রয়েছেন।

বৃহস্পতিবার আমির খান নিজেই নিশ্চিত করেছেন যে, তিনি আগামী ৫ জুলাই বিয়ে করতে চলেছেন। তিনি বলেন, ‘হ্যাঁ, ৫ জুলাই আমার বিয়ে হচ্ছে। খুবই ছোট পরিসরে অনুষ্ঠান হবে, আমাদের বাড়িতেই হচ্ছে। ৫ জুলাই আমাদের জন্য খুবই বিশেষ একটি দিন। শুধু দুই পরিবারের সদস্য এবং কয়েকজন বিশেষ বন্ধু থাকবেন। খুব ছোট করে অনুষ্ঠান করছি। সকলের আশীর্বাদ চাই।’

উল্লেখ্য, এটি হবে আমির খানের তৃতীয় বিয়ে। ১৯৮৬ সালে তিনি প্রথম বিয়ে করেছিলেন রীনা দত্তকে। এরপর ২০০২ সালে দু’জনে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। রীনার সঙ্গে বিচ্ছেদের পর ২০০৫ সালে আমির বিয়ে করেন কিরণ রাওকে। পরে ২০২১ সালে আমির খান এবং কিরণ রাও-ও আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। এবার গৌরী স্প্র্যাটের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন অভিনেতা। যদিও বর্তমানে প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে বৈবাহিক সম্পর্কে নেই তিনি, তবুও রীনা দত্ত এবং কিরণ রাও—দু’জনের সঙ্গেই আজও আমির খানের সুসম্পর্ক বজায় রয়েছে।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe