...
...
Next Story

‘থ্রি ইডিয়টস’ সিক্যুয়েল নিয়ে বড় ঘোষণা আমির খানের, কবে মুক্তি পাবে ছবি?

১৭ বছর আগে অর্থাৎ ২০০৯ সালে মুক্তি পেয়েছিল থ্রি ইডিয়টস। এত বছর হয়ে যাওয়ার পরেও এই ছবিটির প্রতি মানুষের ভালোবাসা বিন্দুমাত্র কম হয়নি। গত বছর থেকেই ছবির দ্বিতীয় পর্ব মুক্তি নিয়ে নানান জল্পনা কল্পনায় শুনতে পাওয়া যাচ্ছিল। তবে এবার ছবির সিক্যুয়েল নিয়ে বড় আপডেট দিলেন আমির খান নিজেই।

Published on: Oct 24, 2026, 19:30:24 IST
Advertisement

১৭ বছর আগে অর্থাৎ ২০০৯ সালে মুক্তি পেয়েছিল ‘থ্রি ইডিয়টস’। এত বছর হয়ে যাওয়ার পরেও এই ছবিটির প্রতি মানুষের ভালোবাসা বিন্দুমাত্র কম হয়নি। গত বছর থেকেই ছবির দ্বিতীয় পর্ব মুক্তি নিয়ে নানান জল্পনা কল্পনায় শুনতে পাওয়া যাচ্ছিল। তবে এবার ছবির সিক্যুয়েল নিয়ে বড় আপডেট দিলেন আমির খান নিজেই।

‘থ্রি ইডিয়টস’ সিক্যুয়েল নিয়ে বড় ঘোষণা আমির খানের
‘থ্রি ইডিয়টস’ সিক্যুয়েল নিয়ে বড় ঘোষণা আমির খানের

বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে বিভিন্ন আলোচনার মাঝে উঠে আসে থ্রি ইডিয়টস সিক্যুয়েল প্রসঙ্গ। নতুন ছবির গল্প বা মুক্তির তারিখ নিয়ে কিছু না বললেও আমির খান জানান, রাজকুমার ইতিমধ্যেই চিত্রনাট্য তৈরির কাজ শুরু করে দিয়েছেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই চূড়ান্ত খসড়া শোনার অপেক্ষায় রয়েছেন আমির খান।

আরও পড়ুন: ‘মনে হয়েছিল সব শেষ হয়ে গেল’, প্রথম কবে প্রেমে পড়েছিলেন ঋত্বিক?

আমির বলেন, ‘আমার বেশি কিছু বলার অনুমতি নেই। শুধুমাত্র এইটুকু বলতে পারি যে রাজু চিত্রনাট্য নিয়ে কাজ করছে। আশা করি কয়েক সপ্তাহের মধ্যে আমি ফিরলেই ও আমাকে চূড়ান্ত সংস্করণটি শোনাবে। তারপর দেখা যাক কি হয়।’ আমিরের এই কথা শুনে বোঝা যাচ্ছে যে ছবিটি আপাতত চিত্রনাটের মধ্যেই আটকে আছে। শুটিং পর্যন্ত পৌঁছায়নি। তবে চিত্রনাট্য যদি পছন্দ হয় তাহলে খুব তাড়াতাড়ি সেদিকেও এগোবেন পরিচালক, এমনটাই আশা দর্শক মহলের।

এতদিন অনুমান করা হচ্ছিল ২০২৭ সালের প্রথমেই ছবির কাজ শুরু হয়ে যাবে কিন্তু এখনো যখন চিত্রনাট্য লেখার কাজ চলছে তাহলে ছবির কাজ খুব সম্ভবত এত তাড়াতাড়ি শুরু হবে না। যতদিন না পরিচালকের তরফ থেকে আনুষ্ঠানিক ঘোষণা করা হচ্ছে ততদিন বোঝা যাবে না ছবির ভবিষ্যৎ কি।

আরও পড়ুন: 'লড়াই করে আমি তো কিছু পাবো না', কঠিন সময়ে কেন চুপ থাকেন শ্যামোপ্তি?

প্রসঙ্গত, থ্রি ইডিয়টস ছবিতে অভিনয় করেছিলেন আমির খান, আর মাধবন এবং শরমন জোশি। তিন বন্ধু যাদের দেখা হয় ইঞ্জিনিয়ারিং কলেজে। এরপর জীবনের বিভিন্ন বাঁকে চলতে চলতে তাদের জীবন এগোতে থাকে। সিনেমায় প্রফেসরের ভূমিকায় অভিনয় করেছিলেন বোমান ইরানি। আমির খানের বিপরীতে অভিনয় করেছিলেন করিনা কাপুর খান। বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন মোনা সিং।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks