...
...
Next Story

Aamir Khan Wedding: ‘৫ তারিখ বাড়িতেই অনুষ্ঠান…’, বিবাহযোগ্য ছেলে জুনায়েদ পাশে, ‘দাদু হওয়ার বয়সে ৩য় বিয়ে’, ট্রোলড আমির

Aamir Khan Wedding: ‘দাদু হওয়ার বয়সে ফের বিয়ে…’, ছেলে জুনায়েদকে পাশে নিয়ে তৃতীয় বিয়ের কথা মুখে আনতেই কটাক্ষের মুখে আমির খান।

Published on: Jul 03, 2026 01:00 PM IST
Advertisement

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান (Aamir Khan)-এর ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার শেষ নেই। গত মাসেই জানা গিয়েছে,তিনি আবার বিয়ে করতে চলেছেন। আগামী ৫ জুলাই অর্থাৎ রবিবার প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে এক ঘরোয়া ও অন্তরঙ্গ অনুষ্ঠানে চার হাত এক হতে চলেছে ‘লাগান’ তারকার।

বিবাহযোগ্য ছেলে জুনায়েদ পাশে দাঁড়িয়ে, ‘দাদু হওয়ার বয়সে ৩য় বিয়ে’, ট্রোলড আমির (PTI)
বিবাহযোগ্য ছেলে জুনায়েদ পাশে দাঁড়িয়ে, ‘দাদু হওয়ার বয়সে ৩য় বিয়ে’, ট্রোলড আমির (PTI)

সম্প্রতি রাজকুমার হিরানির আগামী ছবি ‘প্রীতম অ্যান্ড পেড্রো’ (Pritam and Pedro)-র স্ক্রিনিংয়ে এসে পাপারাৎজি ও মিডিয়ার মুখোমুখি হয়ে তৃতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন ৬১ বছর বয়সী সুপারস্টার। পাশে দাঁড়িয়ে ছিল তাঁর বড় ছেলে জুনায়েদ খান।

‘খুব ছোট অনুষ্ঠান, বাড়িতেই বিয়ে করছি’— আমির খান

মিডিয়ার সঙ্গে কথা বলার সময় নিজের বিয়ের পরিকল্পনা নিয়ে খোলামেলাভাবে কথা বলেন আমির। তিনি স্পষ্ট জানান যে কোনও রকম জাঁকজমক নয়, বরং একেবারেই সাদামাটাভাবে জীবনের এই নতুন অধ্যায় শুরু করতে চান তিনি।

বিয়ের খবর নিশ্চিত করে আমির বলেন, ‘হ্যাঁ, আগামী ৫ জুলাই আমার বিয়ে। খুব ছোট একটা অনুষ্ঠান, আমরা বাড়িতেই সবটা করছি। ৫ তারিখটা আমাদের দুজনের জন্যই খুব স্পেশাল একটা দিন। শুধুমাত্র দুটো পরিবার এবং কয়েকজন অত্যন্ত কাছের বন্ধু উপস্থিত থাকবে। আমরা সবাই মিলে বাড়িতেই ছোট করে সেলিব্রেট করছি। আপনাদের সবার আশীর্বাদ ও দোয়া আমাদের খুব প্রয়োজন।’

আমিরের জীবনে তৃতীয় প্রেম, ২৫ বছর পর পুনর্মিলন!

এটি আমির খানের তৃতীয় বিয়ে হতে চলেছে। এর আগে ১৯৮৬ সালে রীনা দত্তকে বিয়ে করেছিলেন আমির, তাঁদের সন্তান রয়েছে— জুনায়েদ খান এবং ইরা খান। ২০০২ সালে রীনার সাথে বিচ্ছেদের পর ২০০৫ সালে পরিচালক কিরণ রাও-কে বিয়ে করেন অভিনেতা। দীর্ঘ ১৬ বছরের দাম্পত্যের পর ২০২১ সালে কিরণের সাথেও বিচ্ছেদ হয়ে যায় আমিরের, তবে ছেলে আজাদ রাও খানের কো-প্যারেন্টিং করছেন তাঁরা।

আমির ও গৌরীর প্রেমের গল্পটিও বেশ ফিল্মি। প্রায় ২৫ বছর আগে তাঁদের প্রথম দেখা হয়েছিল, কিন্তু মাঝের সময়ে তাঁরা পরস্পরের থেকে বিচ্ছিন্ন হয়ে যান। বহু বছর পর আবার নতুন করে যোগাযোগ তৈরি হয় এবং সেই বন্ধুত্বই একসময় গভীর ভালোবাসায় রূপ নেয়। নিজের ৬০তম জন্মদিনের পার্টিতে প্রথমবার গৌরীকে সবার সামনে নিজের প্রেমিকা হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন আমির। গৌরীরও আগের পক্ষের একটি ছোট ছেলে রয়েছে।

‘গৌরী আসায় আমি ধন্য’— আবেগপ্রবণ অভিনেতা

এক সাক্ষাৎকারে গৌরীকে নিয়ে কথা বলতে গিয়ে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন আমির। প্রাক্তন দুই স্ত্রী রীনা ও কিরণের প্রতি শ্রদ্ধা জানিয়েও তিনি বলেন যে গৌরীর সান্নিধ্য তাঁর জীবনে এক পরম শান্তি এনে দিয়েছে।

আমির বলেন, ‘আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি যে গৌরীর সাথে আমার আলাপ হয়েছে এবং আমরা একসাথে পথ চলা শুরু করেছি। ও অসাধারণ একজন মানুষ, ওঁর সাথে থাকলে আমি মনে খুব শান্তি পাই। যদিও রীনা আর কিরণের সাথেও আমার সম্পর্ক খুব গভীর ছিল, কিন্তু কিছু জিনিস হয়তো কাজ করেনি। আজ আমি সত্যি ধন্য যে গৌরী আমার জীবনে এসেছে। আমরা একসাথে খুব সুখী। আমার মনে হয় এতদিনে এসে আমি মকাম্মল (সম্পূর্ণ) হলাম।’

চলতি বছরের ৫ জুলাই আমিরের এই ঘরোয়া বিয়ের আসরের দিকে এখন নজর থাকবে পুরো বি-টাউনের। নতুন জীবনের শুরুতে ভক্তরাও অভিনেতাকে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe