...
...
Next Story

'আবার বিয়ে করবেন বলে ভাবছেন?' কেবিসিতে যেতেই ফের কটাক্ষের শিকার আমির

কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে অমিতাভ বচ্চনের কৌন বানেগা ক্রোড়পতি সিজন ১৮। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে দেখতে পাওয়া যাবে আমির খান এবং সানি দেওলকে। আমির খান প্রযোজিত আসন্ন ছবি বাটোয়ারা ১৯৪৭ ছবির প্রমোশন করতেই এই অনুষ্ঠানেই আমিরের আগমন।

Published on: Aug 9, 2026, 20:50:24 IST
Advertisement

কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে অমিতাভ বচ্চনের ‘কৌন বানেগা ক্রোড়পতি’ সিজন ১৮। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে দেখতে পাওয়া যাবে আমির খান এবং সানি দেওলকে। আমির খান প্রযোজিত আসন্ন ছবি ‘বাটোয়ারা ১৯৪৭’ ছবির প্রমোশন করতেই এই অনুষ্ঠানেই আমিরের আগমন।

কেবিসিতে যেতেই ফের কটাক্ষের শিকার আমির
কেবিসিতে যেতেই ফের কটাক্ষের শিকার আমির

কিন্তু ছবির প্রচারের জন্য কৌন বানেগা ক্রোড়পতিতে আসতেই আবার কটাক্ষের শিকার হলেন আমির খান। আমিরের বিয়ে নিয়ে আবার প্রশ্ন তুললেন নেট নাগরিকদের একাংশ।

আরও পড়ুন: 'বিয়েই জীবনের সবচেয়ে পুরস্কার', ৩০ তম বিবাহবার্ষিকীতে আবেগতাড়িত অপরাজিতা

কী ঘটেছে?

অনুষ্ঠানের যে প্রমো সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেয়েছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, অমিতাভ বচ্চনের অনুষ্ঠানের বিশেষ সংযোজন সোচনা পরেগা নিয়ে প্রশ্ন করছেন আমির খান। প্রমোয় দেখতে পাওয়া যাচ্ছে আমির খান অমিতাভকে বলছেন, আপনি প্রচারে বলেছেন ভাবতে হবে তাহলে কি এবার আমাদের ভেবে উত্তর দিতে হবে?

সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হতেই একজন লিখেছেন, কেউ ওঁকে জিজ্ঞেস করুন বিয়ে কবে করবেন উনি? অন্য একজন লিখেছেন, উনি কি নিজের বিয়েগুলো নিয়ে কথা বলতে এসেছেন? কেউ আবার মজা করে লিখেছেন, তৃতীয় বিয়ের পর আবার চতুর্থ বিয়ে নিয়ে ভাবছেন আমির খান।

আরও পড়ুন: মানুষ থেকে যায় কর্মে, রাহুলের কোন অজানা গল্প শেয়ার করলেন ভাস্বর?

বাটওয়ারা সম্পর্কে ১৯৪৭

রাজকুমার সন্তোষী পরিচালিত এবং আমির খানের প্রযোজনা সংস্থা আমির খান প্রোডাকশনসের ব্যানারে নির্মিত এই পিরিয়ড ড্রামাটির প্রেক্ষাপট হলো ১৯৪৭ সালের ভারত বিভাজন ও পাঞ্জাব ভাগাভাগি এবং এর পটভূমি লাহোর। ছবিটিতে অভিনয় করেছেন সানি দেওল, প্রীতি জিনতা, শাবানা আজমি, করণ দেওল, আলি ফজল, অভিমন্যু সিং, খুশি হাজারে এবং কানিকা কাপুর। আট বছরের বিরতির পর এই ছবির মাধ্যমে বড় পর্দায় ফিরলেন প্রীতি।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks