তৈরি করতে লেগেছে ২৫৬ ঘন্টা, গৌরীকে কি এমন উপহার দিলেন আমির?

গত ৫ জুলাই মুম্বাইয়ের পালি হিলের বাড়িতে তৃতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন আমির খান। মাত্র ১৫০ জন অতিথিদের উপস্থিতিতে চার হাত এক হয়েছে। আমিরের বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম দুই পক্ষের স্ত্রী এবং তিন সন্তান। বিয়ের পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় আমির খানের বিয়ের সেই ছবি।

Published on: Jul 8, 2026, 22:33:57 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

গত ৫ জুলাই মুম্বইয়ের পালি হিলের বাড়িতে তৃতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন আমির খান। মাত্র ১৫০ জন অতিথিদের উপস্থিতিতে চার হাত এক হয়েছে। আমিরের বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম দুই পক্ষের স্ত্রী এবং তিন সন্তান। বিয়ের পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় আমির খানের বিয়ের সেই ছবি।

গৌরীকে কি এমন উপহার দিলেন আমির?
গৌরীকে কি এমন উপহার দিলেন আমির?

তবে সোশ্যাল মিডিয়ায় এবার আমির খানের বিয়ের ছবি নয়, বরং চর্চায় উঠে এসেছে গৌরীকে দেওয়া আমির খানের সেই মূল্যবান উপহারের প্রসঙ্গ, যা তৈরি করতে নাকি সময় লেগেছে ২৫৬ ঘন্টা। কি এমন উপহার দিলেন আমির?

আরও পড়ুন: 'রচনাদি তো কিছু মিথ্যে বলেননি...', আরবানা প্রসঙ্গে যা বললেন কনীনিকা

সূত্র মারফত জানা গিয়েছে, বিয়েতে স্ত্রীকে একটি বহু মূল্যবান আংটি দিয়েছেন আমির খান। তবে এটা কিন্তু যেমন তেমন আংটি নয়। বেশ বড় সাইজের একটি রুবি রয়েছে এই আংটিতে। বিদেশের এক নামি সংস্থার থেকে বানানো হয়েছে এটি।

তৈরি করতে লেগেছে ২৫৬ ঘন্টা
তৈরি করতে লেগেছে ২৫৬ ঘন্টা

ওই প্রস্তুতকারক সংস্থার তরফ থেকে জানা গিয়েছে, আংটিতে যে বহু মূল্যবান রত্ন রয়েছে সেটাই খুঁজতে সময় লেগেছে প্রায় তিন মাস। এরপর প্রায় ১৩১ জন কারিগরের পরিশ্রমে টানা ২৫৬ ঘন্টার পর এই বহুমূল্যবান আংটিটি তৈরি করা সম্ভব হয়েছে।

আরও পড়ুন: মারাত্মক অসুস্থ রাজেশ শর্মা, ভর্তি হয়েছেন হাসপাতালে, কী হয়েছে অভিনেতার?

যদিও এই প্রথমবার নয়। বিয়ের আগে ৪০টি হীরে বসানো একটি আংটি তৃতীয় স্ত্রীকে গিফট করেছিলেন আমির খান। প্রসঙ্গত, দীর্ঘ ২৫ বছর ধরে গৌরীকে চেনেন আমির। তবে এবার সেই বন্ধুকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন আমির খান।