Koneenica Banerjee: 'রচনাদি তো কিছু মিথ্যে বলেননি...', আরবানা প্রসঙ্গে যা বললেন কনীনিকা
Koneenica Banerjee: রাজ্য রাজনীতিতে পালা বদলের পর অনেকেই এমন আছেন যারা মানুষের কটাক্ষের শিকার হয়েছেন। কেউ দল ছেড়ে যাওয়ার জন্য কেউ আবার দলে থেকে মন্তব্য করার জন্য। তবে খুব সম্প্রতি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে রচনার বলা কিছু বক্তব্য ঘিরে উত্তাল সোশ্যাল মিডিয়া।
Koneenica Banerjee: রাজ্য রাজনীতিতে পালা বদলের পর অনেকেই এমন আছেন যারা মানুষের কটাক্ষের শিকার হয়েছেন। কেউ দল ছেড়ে যাওয়ার জন্য কেউ আবার দলে থেকে মন্তব্য করার জন্য। তবে খুব সম্প্রতি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে রচনার বলা কিছু বক্তব্য ঘিরে উত্তাল সোশ্যাল মিডিয়া।
আরবানা প্রসঙ্গে যা বললেন কনীনিকা
কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে রচনা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘আরবানাতে থাকতে গেলে যোগ্যতা লাগে। আমি ৭ টি ল্যাঙ্গুয়েজে কাজ করেছি। আমি প্রথম অভিনেত্রী যিনি কলকাতা থেকে গিয়ে অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করেছেন।’ কিন্তু রচনার এই বক্তব্য ঘিরে ইন্ডাস্ট্রির সহকর্মীরাই রচনাকে নিয়ে ট্রোল করেন।
কিন্তু এবার একদম উল্টো পথে হাঁটলেন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়। সংবাদমাধ্যমের সামনে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেন, ‘রচনাদি অনেক সিনিয়র অভিনেত্রী। তাঁর বলা কোনও কথা নিয়ে এইভাবে ট্রোল করা উচিত নয় বলেই আমি মনে করি। ওঁর যোগ্যতা অনেকের থেকে অনেক বেশি। এখন সোশ্যাল মিডিয়ায় অন্যকে ছোট করে কিছু মানুষ নিজেকে বড় দেখানোর চেষ্টা করে।’
অভিনেত্রী বলেন, ‘উনি যা বলেছেন একদম ঠিক কথা বলেছেন। রাজনীতিতে আসার আগে থেকে উনি আরবানাতে থাকেন। উনি যথেষ্ট পরিশ্রম করে এই জায়গায় দাঁড়িয়েছেন। উনি সত্যি সাতটি ভাষায় কাজ করেছেন। একমাত্র উনিই একজন অভিনেত্রী যিনি কলকাতা থেকে গিয়ে মিস্টার বচ্চনের সঙ্গে কাজ করেছেন।’
অভিনেত্রীর কথায়, জয়া ভাদুড়ি বা শর্মিলা ঠাকুর বাঙালি হলেও তাঁরা এখানকার মানুষ ছিলেন না। তাঁরা সবাই মুম্বইয়ের বাসিন্দা ছিলেন। বলিউডে কাজ করতেন পরে কয়েকটা ছবিতে কাজ করেছেন বাংলায়। তাহলে এক্ষেত্রে রচনাদি যা বলেছেন ঠিক বলেছেন।
সবশেষে কনিনীকা বলেন, ‘আসল প্রসঙ্গ থেকে সরে গিয়ে রচনাদি যা বলেছেন তা নিয়ে কথা বলা হচ্ছে। উনি ভেবেছিলেন সংবাদ মাধ্যমের দ্বারা তিনি একটি বার্তা পৌঁছে দেবেন কিন্তু উল্টে উনি ভীষণভাবে কটাক্ষের শিকার হয়েছেন।’
Home/Entertainment/Koneenica Banerjee: 'রচনাদি তো কিছু মিথ্যে বলেননি...', আরবানা প্রসঙ্গে যা বললেন কনীনিকা