...
...
Next Story

Aamir Khan Stepson: 'নতুন মা' গৌরীকে নাম ধরে ডাকে আমিরের ৩ সন্তান! সৎ ছেলের সাথে কেমন বন্ডিং নায়কের?

আমিরের তৃতীয় এবং গৌরীর দ্বিতীয় বিয়ে এটি। সৎ ছেলের ডাকে বন্ধুদের আড্ডা ছেড়ে উঠতেও দ্বিধা করেন না আমির। তাঁর কাছে কতটা জরুরি কুইন?

Published on: Jul 16, 2026, 10:30:42 IST
Advertisement

বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট আমির খান (Aamir Khan) এবং গৌরী স্প্র্যাট (Gauri Spratt)-এর ছিমছাম রেজিস্ট্রি বিয়ে নিয়ে সমাজমাধ্যমে চর্চার শেষ নেই। অত্যন্ত গোপনীয়তা বজায় রেখে ঘনিষ্ঠ বৃত্তে হওয়া এই বিয়ে নিয়ে যখন চারিদিকে নানা জল্পনা, তখনই মুখ খুললেন আমিরের ঘনিষ্ঠ বন্ধু এবং ‘লগান’ ছবির সহ-অভিনেতা আমিন হাজি।

'নতুন মা' গৌরীকে নাম ধরে ডাকে আমিরের ৩ সন্তান! সৎ ছেলের সাথে কেমন বন্ডিং নায়কের?
'নতুন মা' গৌরীকে নাম ধরে ডাকে আমিরের ৩ সন্তান! সৎ ছেলের সাথে কেমন বন্ডিং নায়কের?

একটি সাক্ষাৎকারে আমিন খোলসা করেছেন যে, আমিরের তিন সন্তান— আইরা, জুনেইদ ও আজাদ কীভাবে বাবার নতুন স্ত্রী গৌরীকে গ্রহণ করেছেন। পাশাপাশি খোদ আমির কীভাবে গৌরীর ৫ বছরের ছেলের খেয়াল রাখছেন, সেই গল্পও শুনিয়েছেন তিনি।

আমিরের সন্তানদের সঙ্গে গৌরীর সম্পর্ক কেমন?

অনেকের মনেই প্রশ্ন ছিল, আমিরের আগের পক্ষের সন্তানরা এই বিয়েকে কীভাবে দেখছেন? রেড্ডিফ-কে দেওয়া সাক্ষাৎকারে আমিন হাজি জানান, আমিরের সন্তানরা গৌরীকে ওঁর নাম ধরেই ডাকেন। এই সম্পর্কটা রাতারাতি তৈরি হয়নি। আমির তাঁর সম্পর্কের বিষয়ে ভীষণ সংবেদনশীল। তাই হুট করে নয়, বরং বেশ কয়েক বছর ধরে ধীরে ধীরে বাচ্চাদের সাথে গৌরীর আলাপ করিয়েছিলেন তিনি।

গৌরী আদতে আমিরের ভাগ্নে ইমরান খানেরও বন্ধু। বিয়ের ছবিতেও দেখা গেছে আমিরের মা, আজাদ, গৌরীর ৫ বছরের ছেলে কুইন এবং গৌরীর বাবা— সবাই একসাথে হাসিমুখে দাঁড়িয়ে আছেন। পরিবারের প্রত্যেকে একে অপরকে শ্রদ্ধা করেন।

গৌরীর প্রথম পক্ষের ৫ বছরের পুত্রসন্তান কুইন (Quinn)-এর সঙ্গে আমিরের সম্পর্ক কেমন, তা বোঝাতে গিয়ে পাঁচগনির একটি মিষ্টি ঘটনার কথা উল্লেখ করেন আমিন।

তিনি বলেন, ‘এক সন্ধ্যায় পাঁচগনিতে আমরা সবাই বসে গল্প করছিলাম। হঠাৎই মাঝপথে আড্ডা ছেড়ে উঠে দাঁড়ান আমির। কারণ কুইন ওকে ডেকেছিল। ও আমিরকে বেডটাইম স্টোরি (ঘুমোনোর আগের গল্প) পড়ে শোনানোর জন্য ডাকছিল। আমির এক সেকেন্ডও না ভেবে আমাদের দিকে তাকিয়ে বললেন, ‘আমি একটু আসছি’। তারপর সোজা চলে গেলেন কুইনকে গল্প শোনাতে। ওঁর আর কুইনের বন্ডিংটা সত্যিই অসাধারণ।’

‘লাভ জিহাদ’ বিতর্ক ও আমিরের কড়া জবাব

আমির ও গৌরীর এই ভিনধর্মী বিয়েকে সমাজমাধ্যমের একাংশ ‘লাভ জিহাদ’ বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছিল। এই বিষয়ে এবার নীরবতা ভেঙেছেন খোদ অভিনেতা। আমির স্পষ্ট ভাষায় জানিয়েছেন:

“আমাদের পরিবার অত্যন্ত মুক্তমনা (Open-minded)। আমার দুই বোন এবং আমার মেয়ে হিন্দু পরিবারে বিয়ে করেছে। আমার ভাই এক খ্রিস্টানকে বিয়ে করেছে। আর ধর্মের কথা যদি বলেন, তবে গৌরী, কিরণ বা রীনা— আমার কোনো স্ত্রী-ই বিয়ের পর নিজের ধর্ম পরিবর্তন করেননি। আমাদের স্পেশাল ম্যারেজ অ্যাক্টের অধীনে সিভিল ম্যারেজ (রেজিস্ট্রি বিয়ে) হয়েছে। আর গৌরী তো হিন্দুও নন, উনি একজন খ্রিস্টান, যদিও উনি খুব একটা ধর্মীয় রীতিনীতি মেনে চলেন না।”

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe