...
...
Next Story

Aishwariya-Aaradhya: মোহময়ী আরাধ্যা, ১৪ বছরেই কানে ডেবিউ ঐশ্বর্য-কন্যার! মা-মেয়ের যুগলবন্দি সুপার হিট

মাত্র ১৪ বছর বয়সে কানে ডেবিউ করলেন বচ্চন পরিবারের নাতনি আরাধ্যা বচ্চন। সৌন্দর্যে অভিষেক কন্যার থেকে চোখ ফেরানো দায়। গাঢ় লাল রঙের গাউনে সঙ্গ দিলেন মা-কে।

Updated on: May 23, 2026 10:34 AM IST
Advertisement

বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন প্রতি বছর কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে তাঁর ফ্যাশন ও সৌন্দর্য দিয়ে সবাইকে মুগ্ধ করেন। চলতি বছরে আলিয়া ভাটের একটি পোস্টার ঘিরে বিতর্ক উঠেছিল তুঙ্গে। তবে সব বিতর্কে জল ঢেলে, মেয়ে আরাধ্যাকে নিয়ে কানে পৌঁছন রাই-সুন্দরী। ইতিমধ্যেই তাঁর বেগুনি গাউন আলোচনার কেন্দ্রে। আর তারই মাঝে মাত্র ১৪ বছর বয়সে কানে ডেবিউ করলেন বচ্চন পরিবারের নাতনি আরাধ্যা বচ্চন।

কানে ঐশ্বর্য ও আরাধ্যা।
কানে ঐশ্বর্য ও আরাধ্যা।

শুক্রবার সন্ধ্যায়, মা-মেয়ের জুটি কান-এর বিশেষ অনুষ্ঠান 'লাইটস অন উইমেন্স ওর্থ'-এ একসঙ্গে প্রবেশ করেন। স্টাইলিশ এবং গ্ল্যামারাস অবতারে আরাধ্যাকে দেখে চোখ ফেরানো দায়। অভিষেক-কন্যা সাটিন কাপড়ের তৈরি একটি সুন্দর গাঢ় লাল রঙের গাউন পরেছিল। শুধু তাই নয়, চি্রাচরিত সেই হেয়ারস্টাইলও বদলে গিয়েছে আরাধ্যার। ব্যাংস হেয়ারস্টাইলের বদলে সাইড-পার্টেড স্টাইল করেছেন।

এক নেটিজেন লিখলেন, ‘কী যে মিষ্টি লাগছে আরাধ্যাকে। ছোট্ট মেয়েটা কত বড় হয়ে গেল’। আরেকজন লেখেন, ‘ঐশ্বর্য ওজি কান কুইন! সেরা সেরা! আরাধ্যাকে ফাটাফাটি লাগছে’। আরেকজন লেখেন, ‘মায়ের উত্তরাধিকার বহন করতে আরাধ্যা তৈরি! ঐশ্বর্য বরাবরই বেস্ট মাম্মা’। অন্য কমেন্টে লেখা হয়, ‘দুঃখের বিষয় এবারও বচ্চনদের কেউ এই নিয়ে একটাও কথা বলবে না। এই যদি মেয়ে শ্বেতা হত, সবাই একক্ষণে সোশ্যাল মিডয়ায় পোস্ট করে ফেলত।’

কান ২০২৬-এর প্রথম ঝলকে অভিনেত্রী একটি জমকালো রয়্যাল ব্লু বডিকন ক্যুচার গাউন পরে রেড কার্পেটে হেঁটেছেন। পোশাকটিতে কাঁধের কাছে ছিল বিশেষ নকশা। বৃহস্পতিবার রাতে ঐশ্বর্যকে তাঁর মেয়ে আরাধ্য বচ্চনকে নিয়ে মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কান চলচ্চিত্র উৎসবের উদ্দেশ্যে রওনা হতে দেখা যায়। ফরাসি রিভিয়েরার দিকে যাওয়ার পথে মা ও মেয়ে দুজনেই কালো পোশাকে টুইনিং করেছিলেন।

প্রসঙ্গত, কান-এর সঙ্গে ঐশ্বর্য রাই বচ্চনের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। তিনি ২০০২ সালে শাহরুখ খান এবং সঞ্জয় লীলা ভানসালির সঙ্গে 'দেবদাস' ছবির মাধ্যমে কান চলচ্চিত্র উৎসবে অভিষেক করেন।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe