...
...
Next Story

Aayush-Salman: ‘ভাইয়ের অনুমতি ছাড়া…’! সলমনের পানভেল ফার্মহাউজে নাকি এসব হয়, সিক্রেট ফাঁস ভগ্নিপতি আয়ুষ শর্মার

সলমন খানকে নিয়ে খান পরিবারের অন্দরমহলের এক মজার কাহিনি শোনালেন তাঁর ভগ্নিপতি আয়ুষ শর্মা। পানভেলের ফার্মহাউসে সলমনের আমন্ত্রণ, অতিথিদের ফিরে আসা নিয়ে 'ভাই'-কে ঘিরে প্রচলিত পারিবারিক রসিকতা প্রকাশ্যে আনতেই তা এখন নেটপাড়ায় চর্চার বিষয়।

Published on: Jul 21, 2026, 08:30:08 IST
Advertisement

বলিউড সুপারস্টার সলমন খান পরিবারের সঙ্গে কেমন, তা নিয়ে এবার মুখ খুললেন তাঁর ভগ্নিপতি তথা অভিনেতা আয়ুষ শর্মা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, খান পরিবারের অন্দরমহলে সলমনকে নিয়ে অনেক মজার রসিকতা প্রচলিত রয়েছে। যদিও সবকিছু প্রকাশ না করে তিনি একটি 'সবচেয়ে নিরাপদ' পারিবারিক কৌতুকই শেয়ার করেছেন।

আয়ুশ শর্মা-র সঙ্গে সলমন খান।
আয়ুশ শর্মা-র সঙ্গে সলমন খান।

লল্লনটপ সিনেমাকে দেওয়া সাক্ষাৎকারে আয়ুষ বলেন, যখনই সলমন খান সবাইকে তাঁর পানভেলের ফার্মহাউসে ডাকেন, পরিবারের সদস্যদের প্রতিক্রিয়া প্রায় একই রকম হয়। তাঁর কথায়, ‘ভাই ফার্মহাউসে ডেকেছে, চল ফার্মে যাই। তবে সেখানে শুধু সেই-ই যায়, যাকে আমন্ত্রণ জানানো হয়।’

এরপর তিনি ফার্মহাউস নিয়ে আরও একটি মজার কথা বলেন। আয়ুষের দাবি, আসল মজা শুরু হয় যখন কেউ সেই আমন্ত্রণ গ্রহণ করে। কারণ সলমন তাঁর বেশিরভাগ সময়ই পানভেলের ফার্মহাউসে কাটান।

হাসতে হাসতেই তিনি বলেন, ‘ফার্মহাউসে নিজের ইচ্ছায় যেতে পারবে, কিন্তু ফিরবে তখনই, যখন ভাই বলবেন। তুমি যখন খুশি সেখানে যেতে পারো, কিন্তু কখন ফিরবে, সেটা ঠিক করেন ভাই-ই।’

তবে এর বাইরে আরও অনেক পারিবারিক মজার ঘটনা থাকলেও সেগুলি প্রকাশ করতে রাজি হননি আয়ুষ। তাঁর কথায়, ‘আরও অনেক জোকস আছে, তবে সেগুলো পরিবারের মধ্যেই থাকাই ভালো।’

সেই সময় সলমন তাঁকে অভিনয় নিয়ে পরামর্শ দিয়েছিলেন। আয়ুষের কথায়, সলমন বলেছিলেন, ‘তুমি অভিনেতা হতে পারো। তবে এখন তোমার অবস্থা খুব একটা ভালো নয়, দেখতে ভালো লাগছে না। শুধু অভিনয়ের স্কুলে গেলে হবে না, আরও অনেক কিছু করতে হবে।’ শুধু তাই নয়, মজা করে নিজের বোন অর্পিতাকেও নাকি সলমন বলেছিলেন, ‘একে কোথা থেকে নিয়ে এলে?’ তবে আয়ুষের মতে, সলমনের সেই পরামর্শই পরবর্তীতে তাঁর অভিনয় জীবনে অনেক সাহায্য করেছে।

প্রসঙ্গত, ২০১৮ সালে 'লাভযাত্রী' ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় আয়ুষ শর্মার। এরপর তিনি 'অন্তিম' ছবিতে অভিনয় করেন, যেখানে সলমন খানেরও বিশেষ উপস্থিতি ছিল। সর্বশেষ ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত 'রুসলান' ছবিতে দেখা গিয়েছিল তাঁকে।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe