দীর্ঘদিন সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছেন অভিজিৎ সেন। ‘দাদাগিরি’র মঞ্চে সৌরভ গঙ্গোপাধ্যায়কে এই বছর প্রতিস্থাপন করেছেন দেব। ছোট পর্দায় সঞ্চালক হিসাবে তাঁর প্রথম কাজ। খুব স্বাভাবিকভাবেই দর্শকরা প্রথমে দেবের সঞ্চালনা নিয়ে ভীষণ দ্বিধায় ছিলেন কারণ উচ্চারণের একটি সমস্যা রয়েছে দেবের।

দাদাগিরি যেহেতু একটি কুইজ শো, তাই এই অনুষ্ঠানে সঠিক উচ্চারণের একটা আলাদা জায়গা রয়েছে। এর আগেও উচ্চারণ নিয়ে বহুবার সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হতে হয়েছে দেবকে, কিন্তু প্রসঙ্গ যখন জনগণের সামনাসামনি হওয়ার তখন দায়িত্ব অনেকটাই বেড়ে যায়।
আরও পড়ুন: ‘তুই ছাড়া কিছুই আগে না',দেবের কোলে চড়ে পোজ শুভশ্রীর, চোখ কপালে উঠল নেটপাড়ার
সঞ্চালক হিসাবে দেব কেমন, সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ হন অভিজিৎ সেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, দেব যদি ঠিক করে সেটাও যেমন স্বীকার করে তেমন ভুল করলেও সেটা স্বীকার করে। এই সেটে প্রত্যেকের সঙ্গে মিলেমিশে থাকে ও। ও বেসিক্যালি ভীষণ সৎ একজন মানুষ।
অভিজিতের কথায়, দাদাগিরির মঞ্চে যে সাধারণ মানুষ আসেন তাদের মধ্যে ৮ থেকে ৮০ থেকে দেবের বিশাল বড় ফ্যান। এই দর্শকদের সঙ্গেও দেব যেভাবে কথা বলেন, তেমনভাবে খুব কম অভিনেতাই কথা বলেন। সব মিলিয়ে দেবের এই নম্র ভদ্র ব্যবহারই তাকে দর্শকদের কাছে গ্রহণযোগ্য গড়ে তুলেছে।
আরও পড়ুন: 'লোকে আমাকে গাল দিচ্ছে', বিগ বসের ঘরে ভরতকে নিয়ে ক্ষুব্ধ স্ত্রী জয়শ্রী?
{{/usCountry}}আরও পড়ুন: 'লোকে আমাকে গাল দিচ্ছে', বিগ বসের ঘরে ভরতকে নিয়ে ক্ষুব্ধ স্ত্রী জয়শ্রী?
{{/usCountry}}প্রসঙ্গত, সঞ্চালনার পাশাপাশি দিয়ে আপাতত ব্যস্ত তাঁর আগামী ছবি ‘দেশু ৭’ - এর প্রচার নিয়ে। বহু বছর পর এই ছবিতে শুভশ্রীর সঙ্গে অভিনয় করবেন তিনি। অভিনয় করতে দেখা যাবে রজতাভ দত্ত এবং অনির্বাণ ভট্টাচার্যকে। আগামী দুর্গাপুজোয় মুক্তি পাবে দেবের প্রথম পরিচালিত এই ছবিটি।