‘প্রতিজ্ঞা’ ধারাবাহিক দিয়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছে রণজয় বিষ্ণু ও অভিকা মালাকারের জুটি। আর এবার তাঁদের দুজনকে একত্রে দেখা গেল মুম্বইতে। এমননিতেই অভিকা-রণজয়কে নিয়ে চর্চার অন্ত নেই। এমনকী, অভিনেতার ডিভোর্সেও নাম ছড়িয়েছে তাঁর ‘ছুটি’র। তা মুম্বইতে কী করছেনদুই তারকা।
মুম্বইতে কী করছেন অভিকা-রণজয়?

রণজয় তাঁদের মুম্বইয়ে কাটানো সময়ের কিছু ছবি শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। একটি তাঁদের দুজনের মিরর সেলফি। পরেরটিতে রণজয়ের সঙ্গে দেখা গেল বাংলার আরেক অভিনেত্রী মিশমি দাসকে। পরের সেলফিতে মিশমি, রণজয় ও অভিকা একত্রে। পরের ফুটেজগুলি ব্যাকস্টেজের।
ক্যাপশনে রণজয় লিখেছেন, ‘বাই মুম্বই। আবার জলদি দেখা হবে। আজকের মতো এখানেই শেষ। অভি আর পরী হিসেবে আমাদের প্রথম বিজ্ঞাপনের শ্যুট।’
আর রণজয়ের এই পোস্টে মিশমি মন্তব্য করেছেন, ‘দাদাভাই কতদিন পরে দেখা হল। অভিকা তোমার সঙ্গে আলাপ হয়েও খুব ভালো লাগল।’ প্রসঙ্গত, কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে কাজ করার সময় থেকে রণজয়কে ‘দাদাভাই’ বলেই ডাকেন মিশমি।
রণজয়ের সঙ্গে নাম জড়ায় অভিকার
চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন রণজয় বিষ্ণু। তাঁর আগের ধারাবাহিক গুড্ডির নায়িকা শ্যামৌপ্তি মুদলির সঙ্গে বাধা পড়েছিলেন সাত পাকে। কিন্তু কয়েক মাস পেরোতে না পেরোতেই বাজে বিচ্ছেদের ঘণ্টা। আর শ্যামৌপ্তি-রণজয়ের ডিভোর্স চর্চায় নাম জড়িয়ে যায় অভিকারও। এমনকী, অভিকার বার্থ ডে পার্টিতে তাঁর আর রণজয়ের ঘনিষ্ঠ নাচ নিয়েও কম জলঘোলা হয়নি।
{{/usCountry}}চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন রণজয় বিষ্ণু। তাঁর আগের ধারাবাহিক গুড্ডির নায়িকা শ্যামৌপ্তি মুদলির সঙ্গে বাধা পড়েছিলেন সাত পাকে। কিন্তু কয়েক মাস পেরোতে না পেরোতেই বাজে বিচ্ছেদের ঘণ্টা। আর শ্যামৌপ্তি-রণজয়ের ডিভোর্স চর্চায় নাম জড়িয়ে যায় অভিকারও। এমনকী, অভিকার বার্থ ডে পার্টিতে তাঁর আর রণজয়ের ঘনিষ্ঠ নাচ নিয়েও কম জলঘোলা হয়নি।
{{/usCountry}}তবে অভিকাকে নিজের ‘শুধুই কোস্টার’ বলে বর্ণনা করেন রণজয়। বলেন, ‘যদি সত্যি আমাদের মধ্যে কিছু থাকত, তাহলে এভাবে এত ছবি দিতাম কেন। আমার বুদ্ধি কি হাঁটুতে?’
ইতিমধ্যেই মুম্বইতে কাজ করেছেন অভিকা
স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক তোমাদের রানী-তে কাজ করে ব্যাপক জনপ্রিয়তা পান অভিকা। আর এই ধারাবাহিকে অভিকার নায়ক ছিলেন অর্কপ্রভ রায়। তারপরে সুশান্ত দাসের প্রযোজনায় বয়হুড প্রোডাকশন্স-এর ব্যানারে 'তোমাদের রানী'-র হিন্দি রিমেক বানানো হয়, যার নাম ‘পকেট মে আসমান’। আর এরও মুখ্য চরিত্রে ছিলেন অভিকাই। যেখানে অভিনেতা ফারমান হায়দার-এর বিপরীতে দেখা গিয়েছিল তাঁকে। অভিনেত্রীকে দেখা গিয়েছে ‘হোক কলরব’ সিনেমাতেও।
রণজয়ের কাজ
রণজয় বিষ্ণুকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয় ইষ্টিকুটুম। এরপর তাঁকে দেখা গিয়েছিল গুড্ডি, কোন গোপনে মন ভেসেছে-র মতো প্রোজেক্টে। ২০২৬ থেকেই কাজ শুরু প্রতিজ্ঞা-তে।