...
...
Next Story

Ranojoy-Abhika-Shyamoupti: ‘কার জীবনে কী হচ্ছে…’! রণজয়-শ্য়ামৌপ্তির বিচ্ছেদে জড়ায় তাঁর নাম, কী বলছেন অভিকা?

মাত্র পাঁচ মাসেই নাকি বিয়ে ভাঙছে রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলির। আপাতত এই নিয়ে চলছে জলঘোলা। চুপ শ্যামৌপ্তি। যদিও বিচ্ছেদ গুঞ্জন থামাতে ও নিজের অবস্থান স্পষ্ট করতে একটি ভিডিয়ো বানিয়েছেন রণজয়। এদিকে দুই তারকা-র ডিভোর্সে নিজজের নাম জড়ানোকে একেবারেই পাত্তা দিতে রাজি নন অভিকা মালাকার।

Published on: Aug 8, 2026, 16:47:53 IST
Advertisement

স্টার জলসায় বেশ জনপ্রিয়তা পেয়েছে রণজয় বিষ্ণু ও অভিকা মালাকারের মেগা ‘প্রতিজ্ঞা’। শুধু তাই নয়, অভিকা আর প্রতিজ্ঞার জুটি বেশ প্রশংসাও পেয়েছে দর্শকদের থেকে। কিন্তু এখন রণজয়ের ব্যক্তিগত জীবনে ভাঙনের ছাপ পড়ছে অভিকার উপর। নেটপাড়া-র গুঞ্জন অভিকা আর রণজয়ের ঘনিষ্ঠতার কারণে নাকি ঘর ভেঙেছে শ্য়ামৌপ্তির সঙ্গে। যদিও এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন নায়ক খোদ। একটি ভিডিয়ো করে, এই ব্যক্তিগত সময়ে একটু গোপনীয়তার প্রার্থনা করেছেন তিনি। শুধু তাই নয়, এসবের থেকে অভিকাকে দূরে রাখার অনুরোধও এসেছে তাঁর তরফে।

রণজয়-শ্য়ামৌপ্তির ডিভোর্স-চর্চায় জড়িয়েছে নাম, কী বলছেন অভিকা মালাকার?
রণজয়-শ্য়ামৌপ্তির ডিভোর্স-চর্চায় জড়িয়েছে নাম, কী বলছেন অভিকা মালাকার?

বয়সে রণজয়ের থেকে অনেকটাই ছোট অভিকা। ২০২৩ সালে যখন তোমাদের রানির জার্নি শুরু হয়, তখন স্কুলের গণ্ডি পার করেননি উত্তরবঙ্গে এই কন্যে। অর্থাৎ এখন অভিকার বয়স ওই ১৮ বা ২০-র আশেপাশে। সেখানে রণজয়ের বয়স প্রায় ৩৮। অর্থাৎ প্রায় বছর কুড়ির ফারাক দুজনের।

তাঁকে নিয়ে এসব রটনা কি আদৌ কোনো প্রভাব ফেলছে অভিকার মনে? এই সময়কে দেওয়া সাক্ষাৎকারে প্রতিজ্ঞা-র নায়িকা বলেন, ‘এসব ভুলভাল খবরে কান দেই না আমি। কোনো প্রভাব ফেলে না আমার উপর। এসব তো চলতেও থাকে। তোমাদের রানি-র সময় অর্কপ্রভ-র সঙ্গেও আমার নাম জুড়ে দেওয়া হয়েছিল। একেবারে পাত্তা দিচ্ছি না এসবে। কার জীবনে কী হচ্ছে জানার কোনো ইচ্ছেও নেই আমার’।

অভিকা আরও বলেন, রণজয় ও শ্যামৌপ্তির বিয়ের সময় সদ্য শুরু হয়েছিল প্রতিজ্ঞা-র কাজ। ফলত গোটা টিমের সঙ্গে হাজির হয়েছিলেন বিয়ে খেতে। সঙ্গে রণজয়কে খুব ভালো ক অ্যাক্টর ও ভালো বন্ধু হিসেবেই বর্ণনা করলেন তিনি।

গুড্ডি ধারাবাহিক দিয়ে শুরু হয়েছিল রণজয় আর শ্য়ামৌপ্তির প্রেম। এরপর চলতি বছরের ভ্যালেন্টাইন্স ডে-র দিন সামাজিক বিয়ে করেন তাঁরা। খবর মাসখানেক যেতে না যেতেই ছাদ আলাদা হয়। বর্তমানে নিজের মা-বাবার সঙ্গেই থাকছেন শ্যামৌপ্তি।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe