...
...
Next Story

শাহরুখের এই একটি উপদেশ পাল্টে দেয় অভিষেকের জীবন, কী এমন বলেছিলেন তিনি?

শুধু অমিতাভ বচ্চনের সঙ্গে নয় অভিষেক বচ্চনের সঙ্গেও বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছিলেন শাহরুখ খান। খুব শীঘ্রই মুক্তি পাবে কিং, যেখানে আবার শাহরুখ খানের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে অভিষেক বচ্চনকে।

Published on: Oct 7, 2026, 15:39:41 IST
Advertisement

শুধু অমিতাভ বচ্চনের সঙ্গে নয় অভিষেক বচ্চনের সঙ্গেও বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছিলেন শাহরুখ খান। খুব শীঘ্রই মুক্তি পাবে কিং, যেখানে আবার শাহরুখ খানের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে অভিষেক বচ্চনকে। অভিষেক নিজের কেরিয়ারে এমন অনেক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন যা চিরকাল মানুষের মনে থেকে গিয়েছে। তবে এবার তিনি নিজের এবং শাহরুখ খানের বন্ধুত্বের কথা উল্লেখ করতে গিয়ে জানান কেরিয়ার শুরু করার আগে শাহরুখের দেওয়া এমন একটি উপদেশ যা তিনি চিরকাল মাথায় রাখেন।

শাহরুখের এই একটি উপদেশ পাল্টে দেয় অভিষেকের জীবন
শাহরুখের এই একটি উপদেশ পাল্টে দেয় অভিষেকের জীবন

সম্প্রতি বিবিসি এশিয়ার নেটওয়ার্ককে দেওয়া সাক্ষাৎকারে অভিষেক ছোটবেলার কথা উল্লেখ করতে গিয়ে জানান, তখন রবিবার মানেই ছিল আদিত্য চোপড়ার বাড়িতে ক্রিকেট খেলা। অভিষেকের সঙ্গী ছিলেন উদয় চোপড়া, হৃত্বিক রোশন, সিকান্দার খের। সেই সময় মাঝেমধ্যেই শাহরুখও আসতেন তাদের সঙ্গে খেলতে।

আরও পড়ুন: বিগ বসের ঘর থেকে উধাও খাবার-জল, কঠিন পরিস্থিতির সম্মুখীন প্রতিযোগীরা

খুব স্বাভাবিকভাবেই অনেক ছোটবেলা থেকেই শাহরুখ খানের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছিল অভিষেকের। সেই সময় সকলের বড় ভাই হয়ে উঠেছিলেন শাহরুখ। আর শুধুমাত্র মুখের কথা নয়, আক্ষরিক অর্থেই অভিষেকের বড় ভাই হয়ে উঠেছিলেন শাহরুখ।

অভিষেকের কেরিয়ারের দায়িত্ব একাধিক বা নিজের কাঁধে তুলে নিয়েছিলেন শাহরুখ। এমনকি আসন্ন ছবি কিং সিনেমাতেও প্রতিমুহূর্তে অভিষেকের পাশে বড় দাদার মতো হয়ে দাঁড়িয়ে আছেন শাহরুখ খান। ছোটবেলায় যখন অভিষেক সহ বাকিরা নিজেদেরকে কেরিয়ার শুরু করার চেষ্টা করছেন, তখন শাহরুখকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করতেন তাঁরা। এমনই একটি অভিজ্ঞতার কথা শেয়ার করেন অভিষেক।

একদিন বিভিন্ন কথা প্রসঙ্গে অভিষেক শাহরুখকে জিজ্ঞেস করেছিলেন, শাহরুখের প্রিয় সিনেমা কোনটি। উত্তর দিতে গিয়ে শাহরুখ বলেছিলেন, ‘আমার প্রিয় সিনেমা হল যেটি আমি এখন করছি। এই ছবিটি যদি আমার প্রিয় চলচ্চিত্র না হয় তাহলে আমি এটি করছি কেন? আমি এখন যে প্রজেক্টে কাজ করছি সেটাই আমার প্রিয় হতে হবে। অতীতে যেটা ঘটেছে সেটা অতীত। সেটা নিয়ে আমি চিন্তা করি না। এই মুহূর্তে আমার প্রিয় সিনেমা সেটাই।’

শাহরুখের এই দৃষ্টিভঙ্গি অভিষেককে আগামী দিনে এগিয়ে যেতে সাহায্য করে। অতীতের ব্যর্থতা সঙ্গে নিয়ে না এগিয়ে সামনের দিকে তাকানোটাই যে সফলতা সেটা অভিষেক শিখেছেন শাহরুখ খানের থেকেই। প্রসঙ্গত, ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘কাভি আলবিদা না কেহনা’ সহ একাধিক ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন শাহরুখ-অভিষেক। এবার কিং ছবিতে একসঙ্গে জুটি বেঁধেছেন এই দুই তারকা।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks