ভালোবাসেন খেলা দেখতে, কিন্তু তাও আইপিএল-এ দল কিনতে নারাজ অভিষেক, জানেন কেন?
Abhishek Bachchan: শাহরুখ খান থেকে শুরু করে প্রীতি জিন্টা, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের কর্ণধারের তালিকায় রয়েছে মুকেশ আম্বানির নামও। কিন্তু খেলা দেখতে ভালোবাসলেও নিজেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে সবসময় দূরে রাখতেই ভালোবাসেন অভিষেক বচ্চন।
Abhishek Bachchan: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল- এর সঙ্গে নাম জড়িয়ে রয়েছে বলিউডের একাধিক নামিদামি ব্যক্তিত্বদের। শাহরুখ খান থেকে শুরু করে প্রীতি জিন্টা, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের কর্ণধারের তালিকায় রয়েছে মুকেশ আম্বানির নামও। মুম্বইয়ে খেলা হলে রুপালি পর্দার তারকাদের দেখতে পাওয়া যায় স্টেডিয়ামে উপস্থিত থাকতে। কিন্তু খেলা দেখতে ভালোবাসলেও নিজেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে সবসময় দূরে রাখতেই ভালোবাসেন অভিষেক বচ্চন।
আইপিএল দল কিনতে নারাজ অভিষেক, জানেন কেন?
সম্প্রতি ফোর্বসকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিষেক বচ্চন জানান তিনি কেন আইপিএল থেকে দূরে থাকেন। অভিষেক বলেন, ‘আমি এমন কাউকে চিনি না যে আইপিএল পছন্দ করেন না। আমিও ভীষণ ভালোবাসি। একটা সময় আমিও আইপিএলের সঙ্গে যুক্ত থাকতে চাইতাম, কিন্তু যখন এটা শুরু হয়েছিল তখন ভীষণ ব্যয়বহুল ছিল এটি এবং দ্বিতীয়ত আমি তখন একজন উঠতি তারকা ছিলাম। এখন অবশ্য আমি ভালো উপার্জন করি কিন্তু তখন আইপিএলের দল কেনা আমার বাজেটের মধ্যে ছিল না।’
অভিষেক আরও জানান, তিনি যদি মালিক হতেন তাহলে শুধুমাত্র গ্যালারিতে হাত নাড়িয়ে নিজের উপস্থিতি জাহির করতে না তিনি বরং দলের সঙ্গে পুরোপুরি যুক্ত থাকতেন তিনি। খেলোয়াড়দের প্রস্তুতি থেকে ডায়েট সবদিকেই তিনি নজর রাখতেন। কিন্তু সেটা সম্ভব নয় বলেই নিজেকে আইপিএল থেকে ধরে রেখেছেন অভিষেক।
প্রসঙ্গত, অভিষেক শেষ অভিনয় করেছেন কালীধর লাপাতা ছবিতে, যেখানে অভিনয় করে সমালোচকদের থেকে প্রশংসা কুড়িয়েছেন অভিনেতা। অন্যদিকে এই মুহূর্তে ‘কিং’ ছবি নিয়ে ব্যস্ত অভিষেক, যেটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ।
ছবিতে অভিনয় করছেন সুহানা খান, শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, রাঘব জুয়াল, সৌরভ শুক্লা, জয়দীপ আহলাওয়াত। সিনেমাটি এই বছরের ডিসেম্বর মাসে মুক্তি পাবে বড় পর্দায়।
Home/Entertainment/ভালোবাসেন খেলা দেখতে, কিন্তু তাও আইপিএল-এ দল কিনতে নারাজ অভিষেক, জানেন কেন?